বাংলা ভাষায় সর্বপ্রথম জীবন ও জীবিকাভিত্তিক তথ্যভান্ডার জাতীয় ই-তথ্যকোষ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে ই-তথ্যকোষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএনডিপি’র অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওয়ায় ই-তথ্যকোষের ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। ই-তথ্যকোষের সাইটটির ঠিকানা:
http://www.infokosh.bangladesh.gov.bd
বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং ইউএনডিপির অর্থায়নে তৈরি হচ্ছে 'জাতীয় ই-তথ্যকোষ'। অনেকটা উইকিপিডিয়ার আদলে তৈরি স্বল্প পরিসরের এ তথ্যকোষে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, অকৃষি উদ্যোগ, পর্যটন ও কর্মসংস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য সনি্নবেশ করা হচ্ছে। গতকাল কালের কণ্ঠকে এ তথ্য জানান একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম খান।
তিনি জানান, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে জীবন ও জীবিকাসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই সমন্বিত তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইন ও সালিশকেন্দ্র, অপরাজেয় বাংলাদেশ, ব্র্যাক, ডি-নেট, বিএনডবি্লউএলএ, আইসিডিডিআরবি, সেভ দ্য চিলড্রেন (সুইডেন-ডেনমার্ক), মানুষের জন্য ফাউন্ডেশন, অংকুর আইসিটি ফর ডেভেলপমেন্ট, ইংলিশ ইন অ্যাকশনসহ ২৪টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের সংগৃহীত বিভিন্ন তথ্য এই তথ্যভাণ্ডারে সনি্নবেশ করতে ই-তথ্যকোষের সদস্য হয়েছে। জাতীয় তথ্যকোষের সঙ্গে তাদের তৈরি তথ্য কিভাবে লিংক করে দেওয়া যায় সে বিষয়ে এসব প্রতিষ্ঠানের দুজন করে প্রতিনিধি ইতিমধ্যে প্রশিক্ষণও নিয়েছেন।
নজরুল ইসলাম খান বলেন, ই-তথ্যকোষ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ বছরের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে চালু করার সম্ভাবনা রয়েছে। http://www.infokosh.bangladesh.gov.bd ঠিকানায় এই তথ্যকোষ পাওয়া যাবে।
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


