somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি-জামায়াত আমলে প্রায় ১৯ হাজার ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। বর্তমান সরকারের প্রথম তিন বছরে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার।

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রায় ১৯ হাজার ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। বর্তমান সরকারের প্রথম তিন বছরে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার।


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ কোনো অবস্থাতেই বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল দেশ নয়। দেশের অর্থনীতিতে মূল সমস্যা বৈদেশিক বিনিয়োগের অভাব, মূল্যস্ফীতি এবং অধিক হারে ভর্তুকি দেওয়া। আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
প্রশ্নোত্তরে গোলাম গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পরিসংখ্যান ব্যুরো হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ১৪ কোটি ৭৯ লাখ। এই হিসাবে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত জনপ্রতি বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ১৬০ মার্কিন ডলার।
অর্থমন্ত্রী বলেন, ১৯৭২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ৫৫ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্য পেয়েছে। এর মধ্যে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ঋণ এবং ২৩ দশমিক ৬৩ বিলিয়ন অনুদান। বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের স্থিতি ২২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার। যা জিডিপির মাত্র ২২ দশমিক ৩ শতাংশ । যে কারণে বাংলাদেশকে কম ঋণগ্রস্ত দেশ হিসেবে অভিহিত করা হয়। সে জন্য বাংলাদেশের বৈদেশিক ঋণ পাওয়ার অধিকার রয়েছে।
কে এম খালিদের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছেড়ে দিয়ে বাজারকে প্রভাবিত করা ঠিক নয়। কারণ রিজার্ভ বেশি কমে গেলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। রিজার্ভ ধরে রাখলে অচিরেই মুদ্রা বাজারে স্থিতিশীলতা আসবে।
তারানা হালিমের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ছিল আমদানি কমিয়ে আনা। কিন্তু আমদানি বেড়ে গেছে। যা মুদ্রাবাজারের ওপর প্রভাব ফেলেছে।
মঈন উদ্দিন খান বাদলের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নোবেলজয়ী ওয়ালটার লুইস বলেছেন, ‘যে দেশ টানা ১০ বছর কৃষি ক্ষেত্রে ৪ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, সে দেশের চিন্তার কিছু নেই। আমাদের কৃষিতে প্রবৃদ্ধি ৪ শতাংশ। বিদ্যুতের সমস্যা থাকলেও শিল্প খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সমস্যা হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে এবং সরকার চাহিদা মাফিক বৈদেশিক বিনিয়োগ পাচ্ছে না।’
ফজিলাতুন্নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রায় ১৯ হাজার ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। বর্তমান সরকারের প্রথম তিন বছরে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার।
নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে প্রায় ১৯ হাজার ৬৭৩ কোটি টাকার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
শাহ জিকরুল আহমদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৩৮ হাজার ৯৮৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল পাঁচ হাজার ৪০২ কোটি টাকা।

Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
১১টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×