১>
বিএনপি-জামায়াত আমলে প্রায় ১৯ হাজার ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। বর্তমান সরকারের প্রথম তিন বছরে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার।
২>
জানুয়ারি ২০০৯ থেকে নভেম্বর ২০১১ এই ২ বছর ১১ মাসে সর্বমোট ১৩ লাখ ৭৯ হাজার ৪৯২ জনকে বিদেশে কর্মসংস্থান
বিএনপি জোট সরকারের প্রথম ২ বছর ১১ মাসে জনশক্তি রপ্তানি হয়েছিল মাত্র ৭ লাখ ১৫ হাজার ৭৪ জন।
জোট সরকার ৫ বছরে জনশক্তি রপ্তানি করেছে মোট ১৩ লাখ ৭ হাজার ৮৮ জন।
৩>কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ চলতি অর্থবছরে ২১ হাজার ছয়শ কোটি টাকা প্রয়োজন হবে উল্লেখ করে মুহিত বলেন, “নভেম্বর পর্যন্ত ৪০ হাজার ১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।”
তিনি জানান, এ হারে রাজস্ব আদায় অব্যাহত থাকলে চলতি অর্থবছরে মোট এক লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে।
৪>
২০১১ --পাকিস্তানে প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৪ শতাংশ। আমাদের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ, শ্রীলঙ্কার প্রবৃদ্ধিও আমাদের চেয়ে কম।
পাকিস্তানে প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৪ শতাংশ। কিন্তু সমন্বয় করেছে ৩ দশমিক ৬৯। আমাদের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ, কমলেও ৬ দশমিক ৭ বা ৮-এর মধ্যে থাকবে। শ্রীলঙ্কার প্রবৃদ্ধিও আমাদের চেয়ে কম। অন্যদিকে ভারতের প্রবৃদ্ধি বেশি হলেও সেখানে বৈষম্যও বেশি। পাকিস্তানে মূল্যস্ফীতি ১৫ শতাংশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপেও এর কাছাকাছি। ভারতে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে, দশের ওপরে। আমাদেরও তা-ই। সবার সঙ্গে তুলনা করলে আমরা খারাপ নেই।
৫>
বিদায়ী ২০১১ সালে দেশের বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো ভালো পরিচালন মুনাফা করেছ
প্রথম আলো
http://www.prothom-alo.com/detail/news/213269
৬>
বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ১৫ মাসে ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে কমে ১৩ ডিসেম্বরে ৯ দশমিক ৩ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। রিজার্ভের এই দ্রুত হ্রাস পাওয়ার প্রবণতা রুখতেই হবে। তবে এটাকে আতঙ্কজনক বলাটা অনুচিত, দেশ দেউলিয়া হয়ে গেছে বলাটা মিথ্যাচার। বিরোধী দলের নেতাকে স্মরণ করিয়ে দিতে চাই, ২০০৬ সালের অক্টোবরে তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমান পর্যায়ের অর্ধেক ছিল। রিজার্ভের স্ফীতি ২০০৭-১০ পর্বেই ঘটেছিল দ্রুত হারে।(ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি। প্রথম আলো তারিখ: ২২-১২-২০১১ http://www.prothom-alo.com/detail/news/210511 )
৭>
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমাদ বলেন, গতিশীল ও বর্ধিষ্ণু অর্থনীতিতে টানাপড়েন দেখা দিতেই পারে। বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ছে, দারিদ্র্য কমছে, রপ্তানি ও রেমিট্যান্স ভালো অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের সমস্যা তাদের অভ্যন্তরীণ চাহিদা কমে গেছে। বাংলাদেশে সেটা অনেক ভালো। তিনি পাশের দেশ ভারতের উদাহরণ টেনে বলেন, সেখানে শিল্পে উৎপাদন ৫ শতাংশ কমে গেছে, ডলারের বিপরীতে রুপির অবমূল্যায়ন হয়েছে ২০ শতাংশ, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১০ শতাংশের জায়গায় ৭ শতাংশ হবে ও সেখানে রাজস্ব ঘাটতি ৫ শতাংশ। বাংলাদেশ অত সমস্যায় নেই। তবে সমস্যা কম হলেও তা সমাধানের চেষ্টা করতে হবে।
৮>
আন্তর্জাতিক ঋণমান নির্ধারণী সংস্থা মুডিস
তার সর্বশেষ পর্যবেক্ষণে বাংলাদেশের ঋণমান একই রেখেছে। ভারত, যুক্তরাষ্ট্র, গ্রিস, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের ঋণমান কমালেও বাংলাদেশের ব্যাপারে সংস্থাটি জানিয়েছে, হঠাৎ বড় ঝুঁকির আশঙ্কা নেই।
Click This Link
৯>
ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের চিত্রও একই রকম। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অবমূল্যায়ন হয়েছে ভারতের মুদ্রার। তেলসহ পণ্য আমদানির চাপ বাড়ায় গত কয়েক মাসে ডলারের বিপরীতে রুপির মান কমেছে ১৫ শতাংশেরও বেশি। ডলারের দাম এক বছরে ১০ রুপিরও বেশি বেড়ে গতকাল ৫৩ রুপি ছাড়িয়েছে।
বর্ধিত আমদানি ব্যয়ের কারণে প্রতিদিনই দাম হারাচ্ছে পাকিস্তানি রুপি। গতকাল ইসলামাবাদে এক ডলার বিক্রি হয়েছে ৯০ রুপিতে।
কালের কন্ঠ - Kalerkantho
Click This Link
১০>
রেকর্ড রেমিটেন্স ২০১২ জানুয়ারিতে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে প্রবাসীরা ১২১ কোটি ৫৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের জানুয়ারি মাসের চেয়ে ২৫ দশমিক ২৭ শতাংশ বেশি।
জানুয়ারি মাসের রেমিটেন্স যোগ হয়ে রিজার্ভ দাঁড়িয়েছে ৯৪২ কোটি ২৪ লাখ ডলার। সপ্তাহ দুয়েক আগেও তা ৯০০ কোটি ডলারের নিচে ছিল।
এর আগে এক মাসে কখনই এ পরিমাণ রেমিটেন্স দেশে আসেনি। গত ডিসেম্বরে আসা ১১০ কোটি ১৮ লাখ ডলার রেমিটেন্স ছিল এ পর্যন্ত সর্বোচ্চ।
-----------------------------------------
-------------------------------------------
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলা২০১১-জানুয়ারি ২০১২) রপ্তানি আয় বেড়েছে ১৫ শতাংশ। আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় ১২ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


