somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত শতকে বিশ্বের প্রথম গণহত্যা ঘটিয়েছিল তুরস্ক। ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত তুরস্ক প্রায় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করেছে—এখন পর্যন্ত যার বিচার হয়নি। আর্মেনিয়ার মানুষ প্রায় ১০০ বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচার দাবি করে আসছে। এখনো তুরস্ক নির্বিচারে কুর্দিদের হত্যা করছে।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গত শতকে বিশ্বের প্রথম গণহত্যা ঘটিয়েছিল তুরস্ক। ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত তুরস্ক প্রায় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করেছে—এখন পর্যন্ত যার বিচার হয়নি। আর্মেনিয়ার মানুষ প্রায় ১০০ বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচার দাবি করে আসছে। এখনো তুরস্ক নির্বিচারে কুর্দিদের হত্যা করছে।


একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ও বিচারাধীন গোলাম আযমকে ‘মৃত্যুদণ্ড’ না দেওয়ার জন্য তুরস্কের রাষ্ট্রপতি আবদুল্লাহ গুলের অনুরোধের তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আজ শুক্রবার নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে তাঁরা গোলাম আযমের মামলার রায় ও শাস্তি সম্পর্কে তুরস্কের অনুরোধকে আপত্তিকর আখ্যায়িত করে বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা দেশে-বিদেশে যে অপতত্পরতা চালাচ্ছে, এটি তার সর্বশেষ নমুনা। এ ধরনের অনুরোধ কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আঘাত। তুরস্কের রাষ্ট্রপতি গোলাম আযমের মামলার রায় ঘোষণার আগেই এ বিষয়ে যে মন্তব্য করেছেন তা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান গ্রহণের ও আদালতের প্রতি অনাস্থা প্রকাশেরও শামিল।
বিবৃতিদাতারা বলেন, গত শতকে বিশ্বের প্রথম গণহত্যা ঘটিয়েছিল তুরস্ক। ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত তুরস্ক প্রায় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করেছে—এখন পর্যন্ত যার বিচার হয়নি। আর্মেনিয়ার মানুষ প্রায় ১০০ বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচার দাবি করে আসছে। এখনো তুরস্ক নির্বিচারে কুর্দিদের হত্যা করছে। এহেন গণহত্যাকারী তুরস্ক অন্য দেশের গণহত্যাকারীদের বিচার ও শাস্তির বিরুদ্ধে কথা বলবে—এটাই স্বাভাবিক।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝোলানোর উদাহরণ তুরস্কের মতো আর কোনো দেশের নেই। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে ঢোকার জন্য তুরস্ক মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করলেও প্রধানমন্ত্রী এরদোগান আবার মৃত্যুদণ্ডের পক্ষে জনমত গঠন করছেন।
বিবৃতিদাতারা বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশ যেভাবে নিজস্ব আইন ও দেশীয় আদালতে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, তা সফল হলে গণহত্যার শিকার অন্য দেশও অনুপ্রাণিত হবে। উদ্যোগী হবে এসব অপরাধের বিচার করতে। তুরস্কের ভয় সেখানেই।’
বিবৃতিতে তুরস্কের রাষ্ট্রপতির সমালোচনা করে বলা হয়, গুলের রাজনৈতিক জীবন শুরু হয়েছে কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ তুরস্কের বিরোধিতা করে। তাঁর দল মুসলিম ব্রাদারহুড অন্যান্য মৌলবাদী সন্ত্রাসী দলের সঙ্গে গভীরভাবে যুক্ত—যারা মনে করে ইসলামের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা বৈধ।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘কোনো দেশ যদি আমাদের স্বাধীন বিচারব্যবস্থা বা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে, তা মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে প্রতিহত করুন। সব বাধা মোকাবিলা করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করুন।’
২০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×