somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুড়ি প্রকল্প

০৩ রা আগস্ট, ২০০৭ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুড়ি বাঙ্গালীর খাদ্য তালিকায় অন্যতম স্থান দখল করে আছে। মুড়ি খায়না এরকম বাঙ্গালী খুঁজে পাওয়া যাবেনা। বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালী ভোলা বরিশালের চরাঞ্চলে উৎপন্ন বিশেষ জাতের ‘ঘিগজ’ ধানের মুড়ি এর বৈশিষ্টের জন্য বিখ্যাত। এ মুড়ির রং খুব হালকা গোলাপী আভা, দেখতে সুন্দর, খেতে মচমচে এবং সুস্বাদু। অন্যান্ন সাধারন ধানের চাল দিয়েও মুড়ি ভাজা যায়। তবে ঘিগজের মুড়িই সবার কাছে জনপ্রিয়। এ মুড়িকে ঘিরে কয়েকটি স¤প্রদায় গড়ে উঠেছে। এদের বেশীর ভাগই হিন্দু স¤প্রদায় ভূক্ত। অন্যের্ওা একাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তবে সংখ্যায় কম। যারা মুড়ির কাজ করে তারা অধিকাংশই নারী। নারীরা বাড়িতে মুড়ি ভাজে, পুরুষরা তা বাজারে বাজারে বিক্রি করে। যুগযুগ ধরে পৈত্রিক ব্যবসা হিসাবে তারা একাজকে বেছে নিয়েছে। অতি স¤প্রতি বাজারে চাল ও জিনিষ পত্রের দাম বেড়ে যাওয়ায় এর খরচও বেড়ে যায়। এ অবস্থায় বাজার দখল করতে থাকে নিু মানের চালের মেশিনে ভাজা মুড়ি। এগুলো ভাজার সময় দেয়া হয় ইউরিয়া হাইপো ইত্যাদি ধরনের মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কেমিকেল। দাম সস্তা দেখে বাজারে এগুলো খুব বিক্রিও হয়। কিন্তু সনাতন পদ্ধতিতে মুড়ি ভাজার সাথে জড়িত পরিবারগুলো এ অবস্থায় বেকার হয়ে পড়ে। কয়দিন যাওয়ার পর তারা দেখলো, কাজ নাকরে বসে থাকলে না খেয়ে মরতে হবে। একসময় তারা বাড়িতে শুরু করলো নিু মানের চাল দিয়ে কেমিকেল মিশিয়ে মুড়ি ভাজা। খরচও অনেক কম। দামে সস্তা হওয়ায় ওদের মুড়ি বিক্রিও হতে লাগলো। কিন্তু কিছুদিন যেতে না যেতে তারা বুঝতে পারলো তাদের শরীরের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। ইতিমধ্যে অনেকের হাতে ঘা দেখা দিযেছে। মারাত্মক হাঁপানীতে আক্রান্ত হলো অনেকে। সবচেয়ে ভয়াবহ যেটি তা হলো ছয় সাত মাসে অনেক গর্ভবতীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে বিকলাঙ্গ শিশুও জন্ম লাভ করেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তারা বুঝতে পারলো মুড়ি ভাজতে কেমিকেলের প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে তারা এ কাজটি ছেড়ে দিতে বাধ্য হয়। অন্য কোনো কাজ তারা জানেনা। দু এক জন এদিক সেদিক কাজ করে সুবিধা করতে পারছিলোনা। অনেকে দেশ ছেড়ে চলেও যায়।

এরকম পরিস্থিতিতে নোয়াখালীর চরবাটার আশিটি পরিবার নিজেরা সংগঠিত হয়ে আবার স্বাস্থ্যসম্মত ভাবে মুড়ি তৈরি করতে থাকে। কারোকাছে হাত না পেতে এরা নিজেদের উৎপাদিত পন্য বাজারজাত করতে সচেষ্ট হলো। এরা কেউ সাহায্য কিংবা অনুদানে আগ্রহী নয়। কারন ইতিমধ্যে এরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আকন্ঠ নিমজ্জিত হয়ে আছে। এখন এরা এদের তৈরী পন্যের ন্যায়্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা পেতে শুরু করেছে। ইতিমধ্যে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে কয়টি নিদৃষ্ট এলাকায় গ্রাহক সৃষ্টি হয়েছে। বাঙ্গালীর এই অতি জনপ্রিয খাদ্যের মানও তারা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। তাদের এই মুড়ি এখন বিদেশেও রফতানীর চিন্তা ভাবনা হচ্ছে। সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে এই কাজটি সম্পুর্ণ নারীদের উপরই নির্ভরশীল । তারা এখন স্বাস্থ্যসম্মত উপায়ে অত্যন্ত যতেœর সাথে ঘরে ঘরে মুড়ি ভেজে প্যাকেটজাত করছে। বাজারে এদের পন্যের চাহিদাও রয়েছে খুব। এ কাজ করতে করতে নারীরাও এখন সচেতন হয়ে উঠছে। তারা নিজেরা এখন আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×