
mhfoez@gmail.com

রূপে ঝলমল নিঝুম দ্বীপ
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
রূপে ঝলমল নিঝুম দ্বীপ
মাহ্মুদুল হক ফয়েজ
নোয়াখালীর উপকূলে গভীর সমুদ্রে জেগে উঠা এক রহস্যময়ী দ্বীপ 'নিঝুমদ্বীপ'। সাগরের উত্তাল ফেনিল তরঙ্গ, নীল আকাশ আর ছেঁড়া ছেঁড়া মেঘেরা সেখানে নিত্য মাতামাতি করে। নীরবে নিভৃতে সাগরের গর্ভ থেকে ধীরে ধীরে এ দ্বীপটি জেগে উঠেছে। এখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত সবুজ অরণ্যের নেকাবে ঘেরা লাস্যময়ী...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১১বার পঠিত
বাদামের খোসা
২০ শে জুন, ২০০৮ রাত ৮:২৫
বাদাম ভরা এল্যুমেনিয়ামের বড় ভান্ড। দু দিক দিয়ে গামছা বাঁধা। সে গামছা গলায় বেঁধে আট বছরের মহিন উদ্দিন বাদাম বিক্রি করে। বিক্রির টাকায় চলে তাদের সংসার। নোয়াখালীর মাইজদি শহরে কোর্ট বিল্ডিং আদালত পাড়া, বড়মসজিদ,স্কুল এসব জায়গাতেই তার পসরা নিয়ে ঘুরা ঘুরি। মুখে তার এখনো ভালো করে বোল ফোটেনি। মায়াবী...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩০বার পঠিত
সাদামনের মানুষ: ডাঃ মানবেন্দ্রনাথ সরকার
২৮ শে মে, ২০০৮ রাত ১২:৫৪
#ফিচারটি দৈনিক প্রথম আলোর ৫ডিসেম্বর ২০০৩ শুক্রবারে 'অন্যআলোতে' ছাপা হয়েছিলো এবং ইউনিলিভার ঘোষিত 'সাদামনের মানুষ' প্রতিযোগীতায় নির্বাচিত হয়। ২৬ মে ২০০৮ সন্ধ্যা ৭.৫০ মি: এটিএন বাংলায় এটি প্রচারিত হয়।#
সকল ধর্মের সকল বর্ণের মানুষ পৃথিবীতে পদার্পণ করে এক ও অভিন্নরুপে। মাতৃজঠর থেকে অজস্র রক্তস্নাত হয়ে ভুমিষ্ট হয়...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৯বার পঠিত
পথের রাজা।
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৯
মাঠের রাজা পথের রাজা। দীপ্ত পায়ে ছুটে যায় নাম না জানা এক পথিক শিশু, গ্রামের রাজা। নোয়াখালীর দক্ষিনাঞ্চলে হাতিয়া স্টিমার ঘাটের দিকে চলে গেছে ওয়াপদা বাঁধের এই সড়ক। পিচ ঢালা এই পথের ধারে কোনো এক মাঠে তার বাপজান রক্তঘামে ফলাচ্ছে ফসল। চোখে তার স্বপ্ন অপার। স্নেহময়ী মা ভাত রেঁধে গামছায়...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৩বার পঠিত
ফটো ফিচার # জল মৃত্তিকায় জীবন
২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:২৪
কি খোঁজ শিশু জলে ও মৃত্তিকায়
মীন নাকি প্রাণের ফসিল।
জলে আর্সেনিক, মৃত্তিকায় বহুজাতিক বিষ..
তবু কি খোঁজ উদ্ভ্রান্ত ক্ষুধার্ত কিশোর !
ধীর লয়ে থেমে যাবে প্রাণের স্পন্দন;
তবু যদি কোনোদিন
কোনো ভাবে বেঁচে যায় প্রাণ,...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৬বার পঠিত
নোয়াখালী জামে মসজিদ, ধর্মপ্রাণ মানুষের তীর্থস্থান
১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৮
নোয়াখালীর শহরের প্রাণ কেন্দ্রে এক অপূর্ব স্বর্গীয় ভাবাবেগ নিয়ে অবস্থান করছে মাইজদী জামে মসজিদ। মাইজদী বড় মসজিদ নামেও এর পরিচিতি রয়েছে। প্রতিদিন শতশত ধর্মপ্রাণ মুসল্লী নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন। পুরাতন নোয়াখালী শহর নদীগর্ভে বিলীন হয়ে যাবার পরে মাইজদীতে নতুন শহর গড়ার সময়য়েই ১৯৫০ সালে মসজিদটির নির্মান কাজ শুরু...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৭বার পঠিত
মানুষের মাংসের দাম কত
১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৬
কয়টা মানুষ কিছু দিন ধরে আকাশে আটকে আছে। ওরা কি অনেক উঁচুতে আকাশে উড়তে চেয়েছিলো? ওরা কখনো উড়ো জাহাজে উঠেনি। আকাশে উড়ার স্বপ্নও কখনো দেখেনি। হয়তো ওরা আকাশ ছুঁইতে চেয়েছিলো। সব মানুষের স্বপ্নতো কখনো কখনো সফল হয়না! ওদের হয়েছিলো।ওরা আকাশ ছঁয়েছিলো। ওরা হয়তো ভেবেছিলো আকাশ ছোঁয়া এ ভবন ভাঙার সুযোগে...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২১বার পঠিত
মুষ্টিচাল
০৩ রা আগস্ট, ২০০৭ রাত ১০:৩৩
মুষ্টিচাল বাংলার গ্রামীণ জনপদের এক ঐতিহ্যবাহী প্রাচীন সংস্কৃতি। যুগযুগ ধরে গ্রামীণ নারীরা প্রতিদিনের রান্নার চাল থেকে একমুঠো চাল তুলে আলাদা হাঁড়িতে জমাকরে রাখে। পরে কখনো অভাব পড়লে অথবা প্রয়োজন পড়লে প্রতিদিনের এই জমানো চাল দিয়ে সে সংকট কাটিয়ে নেয়। প্রতিদিন এভাবে চাল তুলে রাখলে দৈনন্দিন রান্নার তেমন কোনো...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৩বার পঠিত
মুড়ি প্রকল্প
০৩ রা আগস্ট, ২০০৭ রাত ১০:০৬
মুড়ি বাঙ্গালীর খাদ্য তালিকায় অন্যতম স্থান দখল করে আছে। মুড়ি খায়না এরকম বাঙ্গালী খুঁজে পাওয়া যাবেনা। বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালী ভোলা বরিশালের চরাঞ্চলে উৎপন্ন বিশেষ জাতের ‘ঘিগজ’ ধানের মুড়ি এর বৈশিষ্টের জন্য বিখ্যাত। এ মুড়ির রং খুব হালকা গোলাপী আভা, দেখতে সুন্দর, খেতে মচমচে এবং সুস্বাদু। অন্যান্ন সাধারন...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮০বার পঠিত




