সজীব ওয়াজেদ জয় যতটা না পরিচিত বঙ্গুবন্ধু জাতির পিতা শেখ মুজিবর রহমান এবং শেখ হাসিনার জন্য, তার ছেয়ে বেশি পরিচিত তিনি একজন আর্ন্তজাতিক ব্যাক্তিত্ব এবং বিশ্বের সেরা একজন কম্পিউটার বিজ্ঞানী হিসাবে। তিনি যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে চান সেটা হবে আমাদের জন্য বিশাল আনন্দের ব্যাপার। কারন তার মত মহান একজন বিজ্ঞানী যদি এ দেশের হাল ধরেন তাহলে কি হবে ভাবতে পারেন? দেশের কি উন্নতিই না হবে সেটা বলার অপেক্ষা রাখেনা।
মি; জয় এর সবছেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তিনি আমেরিকার মত সভ্য এবং আধুনিক দেশে বড় হয়েছেন ও সেখানের উন্নত শিক্ষা গ্রহন করেছেন। যা তাকে একজন সভ্য পলিটিশিয়ান হিসাবে তৈরী হতে সাহায্য করেছে।
আরেকটা গুন তার মধ্য রয়েছে, সেটা হলো বংশগত বিশাল রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। নানা হলেন দেশের স্থপতি, মা দেশের সবছেয়ে জনপ্রিয় নারী এবং শাসক, বাবা ছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা বিজ্ঞানী, এক কথায় বলা যায় জয় নানা ধারার বৈশিষ্টে সমৃদ্ধ।
সবছেয়ে বিরল যে জিনিসটি তিনি করেছেন সেটা হলো ক্রিষ্টিনার মত আঢুনিক র্স্মাট এবং বিদেশী নারীকে বিয়ে করেছেন। এটা আমি বলবো বিশাল একটা সাহসী সিন্ধান্ত। এর মাধ্যমে জয় প্রমান করেছেন তিনি ধর্মান্ধ নন। তার উপর এই বিয়ের কারনে বাংলাদেশ আর্ন্তজাতিক পরিমন্ডলে বিশেষ সুবিধা পাবে বলে আমরা বিশ্বাস করি।
পরিশেষে বলবো সজিব ওয়াজেদ জয়ের মত ব্যাক্তি বাংলাদেশের রাজনীতিতে আসলে সেটা বাঙ্গালী জাতীর জন্য পরম পাওয়া হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





