somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিখছি কেন ব্লগে....(ধন্যবাদজ্ঞাপন পোষ্ট)

০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে আমার ব্লগের বয়স দেখাচ্ছে ৭ মাস ২ সপ্তাহ।তবে আমি লিখছি আসলে ৩ মাস যাবৎ।এর আগে ছিলাম শুধুই পাঠক। আমার বরের চাকরীর সুবাদে তখন চিটাগাং থাকি। জীবনে প্রথম ঢাকার বাইরে থাকতে গেলাম তাও বাবা-মা, আত্মীয় স্বজন ছাড়া।অল্প কিছুদিনেই হাপিয়ে উঠেছিলাম। একা কোথাও যেতেও পারতাম না...কিছু চিনি না তো।ফেসবুক, ইয়াহু করে দিন কাটছিল ঠিকই, তবে বোর ও হচ্ছিলাম!তাই এই একাকীত্ব কাটাতেই আমার বর সামুতে আমার জন্য একটা একাউন্ট খুলে দিল :D । সেই থেকে সামুতে পথ চলা। আমি চিটাগাং থেকে ছিলাম মোটে ৬ মাস। তাতেই আমার প্রাণ যায় যায়।আর যারা দেশের বাইরে থাকে তাদের কি অবস্থা হয় আল্লাহই জানেন! :-*
এরপর ঢাকায় ফিরে সংসার ,আমার চাকরী - এসব কিছুর ঝামেলায় সামুর সাথে ছিল দীর্ঘ বিরতী :( ।কিছুদিন চাকরী করার পর আর ভাল লাগছিল না।কারণ মাত্রাতিরিক্ত ব্যস্ততা! X( আবার হাপিয়ে উঠলাম, চাকরী দিলাম ছেড়ে! X((
পুষ্টি নিয়ে পড়ার সময় থেকেই ভেবেছি যে চাকরীই করি না কেন পুষ্টির সাথে সম্পর্কিত কোন না কোন কাজ করব। 8-| কারন?? কারণ আমার মানসিক শান্তি । আর অবশ্যই কিছুটা দায়িত্ববোধ। চাকরী করার সময় দেখেছি, অনেক উচ্চ শিক্ষিতদেরও পুষ্টি সচেতনতা কত কম আর কত যে ভুল ধারনা।উচ্চবিত্তেরাও অপুষ্টিতে ভুগছেন। আমার সব সময় মনে হয়, আমি যা জানি তা অন্যকে জানানো আমার দায়িত্ব। জানি শুধু ব্লগ লিখে মানুষকে সচেতন করা হয়তবা সম্ভব না।তার পরও আমার ক্ষুদ্র এ চেষ্ঠা। সামুতে লেখক- পাঠকের সঠিক সংখ্যা আমার জানা নেই। লাখের উপরে তো হবেই। এর মধ্যে আমার পোষ্ট পড়েন গড়ে ১৫০ জনের মত। ২/৩ জন হয়ত মন্তব্য করেন।এই ১৫০ জনের মধ্যে ১০ জনের হয়ত কথাগুলো অবচেতন ভাবে মনে রাখেন।আর এদের ২ জনও যদি কিছু উপকৃত হয় তাহলেই আমি খুশি। B-)
সামুতে লেখার অভিজ্ঞতা অধিকাংশ ক্ষেত্রেই ভাল।তবে মাঝে মাঝে কেউ কেউ অপ্রাসঙ্গিক অশালিন মন্তব্যও করেন! :( কারন কি, এটা একজন মেয়ের ব্লগ তাই?এটা কি একধরনের ইভ টিজিং নয়? অন্তত ব্লগে এধরনের আচরন আশা করি নাই। তবে এদের সংখ্যা খুবই কম। ভাল বন্ধুদের সংখ্যাই বেশী, যারা অনুপ্রানিত করেছেন বিভিন্ন সময়ে।
লেখা কেমন হয় জানিনা। আপনাদের কোন পরামর্শ থাকলে জানাবেন। সাথে পুষ্টি নিয়ে আর কি ধরনের পোষ্ট দিলে ভাল লাগবে তাও জানাবেন।

সব শেষে সব ব্লগারদের ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য,সার্পোট করার জন্য। :-B
সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৫
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×