বাহ্যিক যত্নের পাশাপাশি আপনার খাবার তালিকার দিকেও লক্ষ্য রাখতে হবে।
চোখের নীচের কালো দাগের কারণ:
১.আমাদের চোখের নীচের ত্বক অপেক্ষাকৃত পাতলা ।বয়স যত বাড়তে থাকে চোখের নীচের ত্বক তত পাতলা হতে থাকে এবং ত্বকের নীচের চর্বির পরিমানও কমতে থাকে।এতে রক্ত নালীগুলো দৃশ্যমান হয় বেশী।যেহেতু ত্বকের উপর দিয়ে রক্ত নালীর রং নীলচে বা অনেকের ক্ষেত্রে কালচে দেখা যায়, তাই সার্বিক ভাবে চোখের নীচ কালো দেখায়।
২.এর সাথে সূর্যরশ্মি যোগ হলে বা রোদে বেশী থাকলে ক্ষতি আরও বেশী হয়।
৩.যাদের বায়ু বাহিত এলার্জী যেমন -ধূলা, ফুলের রেণু ইত্যাদি কারণে এলার্জী হয় তাদের এ সমস্যা দেখা দিতে পারে। এছাড়া food allergyও Dark circle কারণ হয়ে দাড়ায় অনেক সময়।
৪.অতিরিক্ত খাবার লবণ ও ধূমপানের কারণে Dark circle দেখা দিতে পারে।
৫.Heart, kidney,liver, thyroid এর বিভিন্ন রোগে Dark circle হতে পারে।
৬.পর্যাপ্ত পরিমান ঘুমের অভাবে।
৭.এনিমিয়ায় আক্রান্ত হলে, অর্থাৎ খাবারে আয়রনের অভাব থাকলে
৮.শরীর পানিশূন্য হলে
৯.Chronic atopic eczema'র কারণে
১০.বংশ গত কারণে
প্রতিকার:
১.প্রচুর পরিমান পানি পান করতে হবে। দিনে কমপক্ষে ১০ গ্লাস।
২.Vitamin A পাওয়া যায় এমন খাবার রাখুন দৈনিক খাবার তালিকায়।
৩.Vitamin C Dark circle কমাতে সাহায্য করে। বিশেষত তা যদি রক্ত নালী congestionএর কারণে হয়ে থাকে।
৪.Vitamin K যুক্ত খাবার খেতে হবে।
৫.খাবারে লবণের ব্যবহার সীমিত করতে হবে।
৬.কিছু খাবার যেমন -বিবিন্ন রকমের ডাল, সবুজ/কালো চা,পার্সলে, বিভিন্ন রকমের বেরি জাতীয় ফল Dark circle কমাতে বেশ কার্যকরী।
৭.আয়রনযুক্ত খাবার যোগ করুন দৈনিক মেনুতে।
৮.দৈনিক ৮ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে।
৯.যতটুকু সম্ভব মানুসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন।
১০.ভালো মানের সানস্ক্রীন ব্যবহার করুন।
ছবিসূত্র:ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


