somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাস্থ্যকর ভ্যালেন্টাইন ডিনার মেনু...... B-) !:#P !:#P

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেলেন্টাইন ডে চলেই এসেছে :)।নতুন পুরান সব যুগলরাই এরই মধ্যে অনেক কিছু প্ল্যানও করেছেন হয়ত।সারাদিন অনেক কর্ম কান্ডের পর প্রিয় জন কে ডিনার করানোর প্ল্যানও আছে নিশ্চয়!বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি গত কয়েক বছর যাবৎ এই দিনে দামী কম দামী সব ধরনের রেস্তোরায় এত ভীড় হয় যে খাওয়া শেষে পার্টনারকে ধন্যবাদ টুকু দেয়ার মুড থাকে না, মনে হয় এখান থেকে যেতে পারলেই বাচি X((
তো যারা একটু নিরিবিলি এবং ব্যতিক্রমী কিছু করতে চান তারা নিজের বাসায় নিজেই তৈরী করে ফেলুন কিছু ভিন্ন ধরনের ডিশ (জানি, বিবাহিত কাপলদেরই এ সুযোগ হবে, অবিবাহিতরা বিয়ে করা পর্যন্ত অপেক্ষা করুন,তবে এখন থেকেই রেসিপি গুলো প্রাক্টিশ করতে থাকুন =p~ )

যে ডিনার মেনু আজকে শেয়ার করব তা অবশ্যই স্বাস্থ্যকর এবং ক্যালরীর দিক দিয়ে যেন ব্যালেন্স হয় তা খেয়াল রাখা হয়েছে। মাথা পিছু খাবারের পরিমানও দিলাম। অনেকের কাছে কম মনে হতে পারে ,তবে স্টার্টার ও ডের্জাট থেকে প্রচুর ক্যালরী আসবে। তাই মেইন ডিশ কমই খেতে হবে :(
এমন আইটেম রাখা হল যেন ছেলেরাও খুব সহজে তৈরী করতে পারবে। এজন্য ওভেনে করা যায় এমন আইটেমই বেশী।

ডিনার মেনু:

স্টার্টার: ফুচকা - ৩ টা / ব্যক্তি
(ফুচকার ভেতরের চাট ও তেতুলের পানি বাসায় তৈরী করুন)

মেইন ডিশ:

১.স্টাফ্ড ক্যাপসিকাম - ১ টি / ব্যক্তি
২.গ্রীল্ড ভেজিটাবেল - পরিমান মত
৩.লেমন এন্ড পিপার চিকেন-১ টুকরা (মাঝারি )
৫.লেমোনেড -১ গ্লাস (বাসায় তৈরী)

ডের্জাট:
চকোলেট কেক - ১ টুকরা/ব্যক্তি অথবা চকোলেট মাফিন - ১ টা/ ব্যক্তি
(চকোলেট কেক নিজে তৈরী করতে বেশী ঝামেলার মনে হলে চকোলেট মাফিন তৈরী করুন)

২টি আইটেমের রেসিপি দিলাম (বাকি রেসিপি আরেক দিন দিব :#> )

রেসিপি: স্টাফ্ড ক্যাপসিক্যাম

বড় ক্যাপসিক্যাম -২ টি
গাজর কুচি, সীমের বীচি -দেড় টেবিল চামচ
সিদ্ধ মুরগীর টুকরা -সামান্য
পেয়াজ কুচি -দেড় টেবিল চামচ
টমাটো কুচি - ১ টেবিল চামচ
তান্দুরী চিকেন মশলা -১ টেবিল চামচের একটু কম
টক দই -হাফ চাচামচ
কাচা মরিচ ও ধনিয়া পাতা বাটা -হাফ চা চামচ
রেড চিলি সস -হাফ চা চামচ
লবণ - পরিমান মত

পদ্ধতি:
*ক্যাপসিকামের উপর থেকে মাথা কেটে ভিতরটা পরিস্কার করে নিন
*সব উপকরন এক সাথে মিশিয়ে কিছু সময় রেখে দিন । এরপর ২ টি ক্যাপসিক্যামের ভিতর ভরুন।
*মাইক্রোওয়েভ অপসনে ৫-৭ মিনিট রাখুন।


রেসিপি:লেমন এন্ড পিপার চিকেন

মুরগীর বুকের মাংস - ২ টুকরা
রসুন কুচি -২ কোয়া
লেবু -হাফ
সাদা গোল মরিচের গুড়া -১/৪ চা চামচ
মরিচের গুড়া -১/৪ চা চামচ
লবণ -স্বাদ মত

পদ্ধতি:
*সব উপকরন একসাথে মেখে রেখে দিন ২ ঘন্টা
*টুকরা গুলো আলাদা ভাবে এলুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিন
*ওভেনে ৪০-৪৫ মিনিট গ্রীল করুন।

এই হল আমার ভ্যালেন্টাইন ডিনার মেনু।
আপনাদের ভ্যালেন্টাইন ডিনার প্ল্যান শেয়ার করবেন অবশ্যই :D
ভালবাসা দিবসের অগ্রীম শুভেচ্ছা রইল!!!

এই পোষ্টের উদ্দেশ্য ভ্যালেন্টাইন ডে পালন করা উচিত বা অনুচিত কিনা তা আলোচনা করা নয়। এসব বিষয় আলোচনা করার জন্য অনেক অভিজ্ঞ ব্লগার সামুতে আছেন।
শেয়ার করার মুল উদ্দেশ্য হল- যারা বিশেষ দিনে নিজে নিজে বাড়িতে বিশেষ কিছু করতে চান তাদের জন্য স্বাস্থ্যকর কিছু টিপ্স দেয়া।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×