আমার প্রিয় পোস্ট

আমার উবুন্টু ডেস্কটপ

০২ রা জুন, ২০০৯ রাত ৮:২০

শেয়ারঃ
0 1 0




কিভাবে করবেন?

প্রথমে Compiz ডাউনলোড করুন। Add/Remove প্রোগামে গিয়ে Compiz লিখে সার্চ দিলেই পাবেন।
Compiz এর General Options থেকে Desktop Size ট্যাব সিলেক্ট করুন। Horizontal Virtual Size 4 সেট করুন।
স্ক্রল করে Settings Manager এ আসুন। Desktop Cube ও Rotate Desktop একটিভেট করুন। যদি Desktop wall Active তাকে তাহলে Deactivate করার Warning আসবে। সেক্ষেত্রে তা Deactivate করুন।

স্ক্রল করেনিচে নেমে Cube Reflection and Deformation একটিভেট করুন। Cube Reflection and Deformation এ ক্লিক করে কনফিগারেশন পেজে যান। Deformation ট্যাবের Deformation ড্রপডাউন লিস্ট থেকে Cylinder or Sphere নির্বাচন করুন। Back ও Close করে বেরিয়ে অসুন।

ব্যাস আপনার ডেস্কটপ এখন 3D সিলিন্ডার হয়ে গেল। দেখার জন্য Ctrl + Alt + মাউসের বাম বাটন একসাথে চেপে ধরে মাউসটি নাড়ান। ডেস্কটপও 3D সিলিন্ডার আকারে ঘুরবে।

 

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩৪
পাপী বলেছেন: কেমনে করলেন? টিউটোরিয়াল দেন। খালি দেখাইলে তো হইবো না।
৩. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩৭
'লেনিন' বলেছেন: কিছুতো বললেন না.. মানুষকে তো খালি লোভ দেখালে হবে না।

Compiz Effect এর কোন কোন এফেক্ট ব্যবহার করলেন তা লিখে দেয়া অথবা অনলাইনের লিংক দিয়ে দেয়া আপনার কর্তব্য। :)
৪. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫৪
মোতাব্বির কাগু বলেছেন: 'লেনিন' বলেছেন: কিছুতো বললেন না.. মানুষকে তো খালি লোভ দেখালে হবে না।

Compiz Effect এর কোন কোন এফেক্ট ব্যবহার করলেন তা লিখে দেয়া অথবা অনলাইনের লিংক দিয়ে দেয়া আপনার কর্তব্য
৬. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:৫৪
নাফিস ইফতেখার বলেছেন: কম্পিজ এর ডেস্কটপ কিউব ব্যবহার করা হয়েছে। কিউব ডিফরমেশন "সিলিন্ড্রিকাল"। আর উইন্ডো গুলোর মাঝে ফাঁক সৃষ্টি করা হয়েছে কিছু সেটিংস অদর-বদল করে। আপনি একটি ডকও ব্যবহার করছেন। ;) + + +
৭. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:০৪
নাফিস ইফতেখার বলেছেন: স্ক্রিনলেটস ও ডাউনলোড দিতেসেন দেখি.........;)
৮. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৫০
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: পাপী ভাই এইটা একটা কথা কইলেন! আপনের পোস্ট দেইখাই তো করলাম!

যাই হোক টিউটোরিয়াল দিলাম, এডিট করে।

নাফিস ভাইয়ের চোখ তো মারাত্তক!!!
৯. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:১১
ভাদাইম্যা পোলা বলেছেন: আমার কাছে cylinder বা spherical-এর চেয়ে cube ভাল লাগে।
১০. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:২১
নাফিস ইফতেখার বলেছেন:

স্বাধীনতার৭১ বলেছেন: পাপী ভাই এইটা একটা কথা কইলেন! আপনের পোস্ট দেইখাই তো করলাম!

হাসতে হাসতে পইড়া গেলাম! =p~
১১. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:৪০
পাপী বলেছেন: নাফসি, এতো হাসতে হাসতে পইড়া যাওনের কারণটা জানতে পারি? টিউটোরিয়াল দিতে বলার মানে এই না যে জিনিষটা জানি না।
১২. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:৫৪
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এইবার আমি হাসতে হাসতে পইড়া গেলাম আপনাগো কথা শুইনা =p~
১৩. ০৩ রা জুন, ২০০৯ রাত ১:০৮
বিবর্তনবাদী বলেছেন: ভাই আপনার কথা মত ডাউনলোড করলাম। কিন্তু ইন্সটল দিতে গেলেই মেসেজ আসে Command not found

What to do?
১৪. ০৩ রা জুন, ২০০৯ সকাল ১০:৩০
জেড ইসলাম বলেছেন: Desktop wall Deactivate থাকলে কি সমস্যা হবে ? জানতে চাই।
Compiz নিয়ে বিস্তারিত লিখুন।
১৫. ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৫৩
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: কোন কমান্ডের কতা বলছেন? অমার পোস্টে কোন কমান্ডের কথা তো নেই। Add Remove থেকে ইন্সটল করতে তো কমান্ড লাগার কথা না।

Desktop wall ও Desktop Cylinder এক সাথে এ্যাকটিভ করা সম্ভব না।
১৬. ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৫৯
ভাদাইম্যা পোলা বলেছেন: এই লিঙ্কটা দেখেন, বিস্তারিত বাংলায়।
Click This Link
১৭. ১৩ ই জুন, ২০০৯ সকাল ৯:৪২
শরীফ উদ্দীন বলেছেন: কম্পিজের কোন কোন ইফেক্টগুলা ব্যবগার করে এমন করলেন, জানালে বেশ উপকার হবে। দয়াকরে খুব তাড়াতাড়ি জানান নারে ভাই। আমারতো দেরি সহ্য হচ্ছে না!!!
১৩ ই জুন, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: পোস্ট তো বলাই আছে!

১৯. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৪
জেমিনি বলেছেন: Desktop Effects
A simple Compiz configuration tool for KDE. Installs and sets Compiz as the window manager
A simple Compiz configuration tool for KDE. Installs and sets Compiz as the window manager.

Canonical provides critical updates for Desktop Effects until October 2010



এখান থেকে Applications panel

এ এ্যাড করব কি করে?? পারছি না :( হেল্প
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: System>Preference এ দেখুন compiz configuration settings নামে একটা মেন্যু আছে। সেখান থেকে ইফেক্টগুলো সেট করুন। প্যানেলে অ্যাড করার দরকার নেই।

২০. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৯
জেমিনি বলেছেন: পাচ্ছি না :( কি করব?
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: উপরের প্যানেলের মেন্যুতে রাইট ক্লিক করুন। Edit Menus সিলেক্ট করে Preference এ গিয়ে ডান পাশে দেখুন CompizConfig Editor এ টিক দেয়া আছে কিনা। ছবির মত:



২১. ২০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
জেমিনি বলেছেন:

এই দেখুন পাচ্ছি না। :(
২২. ২১ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৫
ভাদাইম্যা পোলা বলেছেন: @জেমেনি, এ দুটো ডেব প্যাকেজ ডাউনলোড করে ইন্সটল করে নিনঃ

"compizconfig-settings-manager_0.8.2-0ubuntu1_all.deb (623.1 KiB)"
Click This Link

"python-compizconfig_0.8.2-0ubuntu1_i386.deb (37.0 KiB)"
Click This Link

ডাউনলোডের পর ডাবল ক্লিক করে একটা একটা করে ইন্সটল করুন। যদি এরপরোও ডিপেনডেন্ট প্যাকেজের দরকার হয় তাহলে ঐ লিঙ্ক দুটোর মধ্যেই পাবেন। (লিঙ্ক দুটো ৯.০৪ ভার্সনের জন্য।)


২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ঐ ডিপেন্ডেসীর ঝামেলার জন্যই deb লিংক দেই না। মাথা খারাপ হয়ে যাবে!

২৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৪
আকাশ_পাগলা বলেছেন: বড়ই সৌন্দর্য। কিন্তুক আমার ইচ্ছা থাকলেও লিনাক্স ব্যবহার করতে পারব না। কারণ, আমি যেখান থেকে নেটের লাইন নিছি, সেইখান থেকে লিনাক্সের জন্য ডায়াল আপ সফটওয়্যার নাইক্কা।

আমি তাই ভিসতা ইউজ করি। এইটাও সুন্দর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: উবুন্টুর আগে আমিও ভিস্তা ছিলাম। পরে বাদ দিছি।

২৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৪
ঊনমানুষ বলেছেন: আকাশ_পাগলা বলেছেন: বড়ই সৌন্দর্য। কিন্তুক আমার ইচ্ছা থাকলেও লিনাক্স ব্যবহার করতে পারব না। কারণ, আমি যেখান থেকে নেটের লাইন নিছি, সেইখান থেকে লিনাক্সের জন্য ডায়াল আপ সফটওয়্যার নাইক্কা

কোন আই এস পি? ইন্টারনাল মোডেম দিয়ে চালাতে হয়?
২৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৫
লিবিব বলেছেন: Could not download all repository indexes

The repository may no longer be available or could not be contacted because of network problems. If available an older version of the failed index will be used. Otherwise the repository will be ignored. Check your network connection and ensure the repository address in the preferences is correct
২৬. ১১ ই জুন, ২০১০ রাত ১২:৩০
মিনহাজ উদ্দিন বলেছেন: নাহ পারলাম না আপনার মত ডেস্কটপ তৈরি করতে...compiz উবুন্টু সফ্টয়্যার সেন্টার থেকে সার্চ দিয়ে বের করলাম কিন্তু ইনস্টল অপশন আসে না.। সুধু রেমুভ অপশন আসে.. ইনস্টল সফ্টয়্যার থেকে compiz রেমুভ দিয়ে আবার ইনস্টল করলাম কিন্তু compiz খুজে পাচ্ছি না কোথায ইনস্টল হল,

আমার কম্পিউটারে কোন গ্রাফিক্স কার্ড নেই.. নিন্মে দেয়া হার্ডয়্যার এ কি compiz ইনস্টল হবে???

মাদার বোর্ড...........ইন্টেল ডিজি ৩১ পি আর
প্রসেসর............... ডুয়েল কের ২.৫ গি..হা
র্যাম........................২ জিবি
২৭. ১৩ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৫
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: @মিনহাজ উদ্দিন: System> Preferences>Compiz Configuration Settings এ যান।
২৮. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১২:২০
নিশম বলেছেন: আমি তো সিলিন্ডার বানানোর অপশনই পাইলাম না !!!! শুধু কিউব বানায়া বসে আছি !
২৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫০
মুভি পাগল বলেছেন: উইন্ডোজ এ কাজ করবেনা?
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: খুঁজলে পেতে পারেন। থাকা উচিত।

৩০. ০৯ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬
ডিজিটাল মুবিন বলেছেন: মুভি পাগল বলেছেন: উইন্ডোজ এ কাজ করবেনা?

সমাধান:-<br /> http://cubedesktop.en.softonic.com/ থেকে ডাউনলোড করে নিন (কিউব আর সিলিন্ডার সহ আরো বিভিন্ন রকম ডেস্কটপ ইফেক্ট পাবেন।)

সিরিয়াল 13KQP-5RC7Q-5TR6B-9TIMT-K0551

 

মোট সময় লেগেছে ০.৯১৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই