আমার প্রিয় পোস্ট

বড় কাজের ছোট লিনাক্স, তাও আবার বহনযোগ্য!

১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৪

শেয়ারঃ
0 0 0

পোর্টেবলের দুনিয়ায় এখন সবই পোর্টেবল। আপনি ল্যাপটপ কাঁধে, মোবাইল পকেটে নিয়ে ঘুরতে পারেন, অপারেটিং সিস্টেম কেন পারবেন না? অভিজ্ঞ লিনাক্স ব্যবহারকারীরা হাসছেন আমার পোস্ট পড়ে। উবুন্টু ব্যবহারকারীরা মনেমনে ভাবছেন মায়ের কাছে মাসীর গল্প!!! উবুন্টুই তো পেনড্রাইভে ইন্সটল করা যায়। সবার কথাই ঠিক। কিন্তু পেনড্রাইভে ইন্সটল করা উবুন্টু কি আসলেই পোর্টেবল? পারবেন সব কাজ করতে ঐ উবুন্টু দিয়ে? মাল্টিমিডিয়া কোডেক? প্লাগইন? পেনড্রাইভে উবুন্টু অন্তত ১ গিগাবাইট জায়গা নেবে। বুট হতে প্রচুর সময় নেবে। সারাক্ষণ পেনড্রাইভ লাগিয়ে রাখতে হবে....

আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসি। আমি যে লিনাক্স ডিস্ট্রোর কথা বলছি সেটি ১৯০মেগাবাইট মাত্র। কেডিই ডেস্কটপ। সব মাল্টিমিডিয়া কোডেক দেয়া আছে, আপনি DVD পর্যন্ত চালাতে পারবেন। অফিস সফটয়্যার আছে। ব্রাউজার আছে। বিটটরেন্ট ক্লায়েন্ট আছে। আর্কাইভ ম্যানেজার আছে। সিডি-ডিভিডি রাইটার আছে। সাধারণ ভাবে যা লাগে সবই আছে। দেখতেও খুব সুন্দর। আসাধারণ ফাস্ট। আমার ল্যাপটপে বুট নেয় মাত্র ১০ সেকেন্ডে। আপনার কম্পিউটারে যদি ৫১২ মেগাবাইট RAM থাকে তাহলে এটিকে আপনি RAM এ কপি করে নিতে পারেন। তাহলে আপনাকে আর পেনড্রাইভ লাগিয়ে রাখতে হবে না। আর টের পাবেন স্পিড কাকে বলে!!! যারা সব জায়গায় তো আর লিনাক্স পাব না, এই ভয়ে এখনও উইন্ডোজ ব্যবহার করেন তারা নিশ্চিন্তে উইন্ডোজ কে গুড বাই বলতে পারেন! ডিস্ট্টোটির নাম Slax. পাবেন http://www.slax.org থেকে, অবশ্যই ফ্রী... স্কিনশট দেখুন কয়েকটা:





 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লিনাক্স পোর্টেবল slax linux potablee ;
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৬
ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ। এরকমই কিছু একটা খূজছিলাম।
৪. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:২০
রণদীপম বসু বলেছেন: সফ্টঅয়ারটির বিষয়ে কৌতুহলবোধ করছি।
ধন্যবাদ আপনাকে।
৫. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৫
এস আই সাঈদ বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ। এরকমই কিছু একটা খূজছিলাম।
৬. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩০
লাভলুদা বলেছেন: প্রিয়তে, চালিয়ে যান।
৭. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৪
নয়ন বেষ্ট বলেছেন: ভাই লিনাক্স এবং উবন্টু সবই সবই সেটাপ করেছি। কিন্তু কোন কিছুই করতে পারিনা। যেমন গান শুনা মুভি দেখা। খালি কোডেক আর প্লাগিন খোঁজে। আর ইন্টারনেট জুম / জিপি সেটাপ করতে পারিনা। একটু সহায্য করবেন।

ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: slax কোডেক খুজবে না। ইন্টারনেট সেটাপের জন্য মডেম বা ফোনের নাম পাঠান। সবচেয়ে ভাল হয় এ মেইল করলে।

৮. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৮
টোকাই খান বলেছেন: ভাই সেটাপ করার পদ্ধতিটা একটু বিস্তারিত দিলে ভাল হত। ধন্যবাদ+
৯. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৬
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: Slax সেটিংসের জন্য আপনার কিছুই করতে হবে না, কারণ এটি পোর্টেবল। ISO টা extract করে পেনড্রাইভে কপি করুন। boot ফোল্ডার থেকে bootinst.bat ফাইলটাতে ডবল ক্লিক করুন। BIOS সেটিংস থেকে Boot drive priority তে Removable/USB disk ১ অথবা ২ নম্বরে আনুন। রির্স্টাট দিন। শেষ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০. ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৯
রেডসিগনাল বলেছেন: খুবই ভাল লেগেছে ।
তবে কথায় নয় কাজে বুঝতে পারব এর ফলাফল ।
আপনাকে ধন্যবাদ ।
১১. ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
বৈকুনঠ বলেছেন: ami voip use kori. kindly bolben ki aita diye somvob ki na?
১৩ ই জুন, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: লিনাক্সের অন্য ডেস্ট্রাতে যদি সম্ভব হয় তাহলে এটাতেও সম্ভব। তবে আমি VOIP সর্ম্পকে তেমন একটা জানি না।

১২. ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:১৫
পাপন বলেছেন: amar modem sony ericsson gc89,upai ki internet conection near?
১৩. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ২:০৫
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: afrer connecting the modem open terminal (Application >> Accessories >> Terminal) then type this command .

sudo wvdialconf /etc/wvdial.conf

then run the command in the terminal

sudo gedit /etc/wvdial.conf

add the line
Init3= AT+CGDCONT=1, “IP”, “gpinternet

save the file and then for connecting the modem use the command

sudo wvdial

সবচেয়ে ভাল উপায় সনি এরিকসনের ওয়েবসাইটে খোঁজ নেয়া অথবা তাদের ইমেইল করা। উপরের সলিউকশন bdosn এর দেয়া একটি জেনেরিক সলিউশন,তবে কাজ হতে পারে।
১৪. ১৪ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
টোকাই খান বলেছেন: ভাই ডাউনলোড় করে বসে আছি। সেটাপ জানিনা। হেল্প ........
১৫. ১৪ ই জুন, ২০০৯ রাত ৯:৩৬
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: সেটাপ করার কিছুই নাই কারণ এটা পোর্টেবল। আপনি যে কোন আনজিপ করার সফটয়্যার দিয়ে ISO ফাইলটা আনজিপ করুন। ISO mount করেও কপি করতে পারেন। Alcohol 120%, MagicISO, VirtualClone Drive ইত্যাদি যে কোন সফটয়্যার দিয়ে ISO mount করে কপি করতে পারেন। তবে সবচেয়ে সহজ উপায় আনজিপ করার সফটয়্যার দিয়ে Extract করে পেনড্রাইভে কপি করে নিলে। সবচেয়ে ভাল সফটয়্যারটি ফ্রী ডাউনলোড করুন http://www.7-zip.org থেকে। এরপর কি করতে হবে ৯ নম্বর কমেন্টে বলেছি।
১৬. ১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৫০
পাপন বলেছেন: amar slax chalu hoi kintu ami net connection dite partesina.
linux e ami ekebarei notun kivabe ki kori jodi keo shahajjo korten.
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: slax পোর্টেবল অপারেটিং সিস্টেম। এটাতে ইন্টারনেট ব্যবহার না করে আপনি ubuntu ইন্সটল করুন। মডেম দিয়ে কিভাবে connect করতে হবে তা ১৩ নং কমেন্টে বলেছি।

১৭. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৩৫
শুভ৭৭ বলেছেন: ৯ নং কমেন্টের মত করে করলাম, কিন্তু কাজ করছে না। কেন, বুঝতে পারছি না।

১৮. ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: পেনড্রাইভটা যে কোন উইন্ডোজ চালিত কম্পিউটারে লাগান। boot ফোল্ডার থেকে bootinst.bat ফাইলটাতে ডবল ক্লিক করুন। কালো একটা উইন্ডো অাসবে। তাতে অনেক কিছু লেখা হবে। সবার শেষে লেখা আসবে Done.

কম্পিউটার চালু হবার সময় BIOS সেটিংস থেকে Boot Device Priority তে USB drive/Pen Drive/ Removable hard disk ১ নম্বরে আনুন।

এ প্রক্রিয়ায় আরেকবার চেষ্টা করে দেখুন।
১৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
সাব্বির আলম বলেছেন: দেখি, ধইন্যা ভাইয়া
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৭
সাব্বির আলম বলেছেন: ভাইয়া, ইন্টারনেট কি আমি ডিস্ট্রোতে ব্যব্হার করতে পারব না?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: অবশ্যই পারবেন। আমি ব্যবহার করেছি।

২১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৫
শেষ বিকেল বলেছেন: ভাইয়া ram এ কিপ করে কিভাবে একটু বলবেন কি?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪০

লেখক বলেছেন: বুট নেবার পর দেখবেন Copy to RAM অপশন আসবে।

২২. ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২০
মেঘেরদেশ বলেছেন: জটিল...................... :) :) :) :) :) :) :) :) এতো ডিন কোথায় ছিলেন ভাই...
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: :)

২৩. ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১১
মদন বলেছেন: Mobidata edge modem kivabe setup dibo??? :(
১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: install wvdial

Now open the Terminal and type the following command:

sudo gedit /etc/wvdial.conf

In the text editor remove all text and copy following text :

[Modem0]
Modem = /dev/ttyUSB0
Baud = 230400
SetVolume = 0
Dial Command = ATD
Init1 = ATZ
Init2 = AT+CGDCONT=1,"IP","gpinternet",,,
FlowControl = Hardware(CRTSCTS)

[Dialer GP]
Username = gprs
Password = gprs
Phone = *99#
Stupid Mode = 1
Inherits = Modem0

Save it. Then to dial, give the following command in Terminal :

sudo wvdial GP


BDOSN সাপোর্ট সার্ভিসের সৌজন্যে।

 

মোট সময় লেগেছে ১.০৪৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই