আমার প্রিয় পোস্ট

১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম :)

১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৬

শেয়ারঃ
0 30 0

যারা ইংরেজী ক্লাসিক বই পড়তে ভালবাসেন তাদের জন্য প্রোজেক্ট গুটেনবার্গ মোটামুটি হীরার খনি!প্রোজেক্ট গুটেনবার্গ হচ্ছে পৃথিবীর প্রথম ই-বুক নির্মাতা। প্রোজেক্টের যাত্রা শুরু হয় ১৯৭১ সলে মাইকেল এস হার্ট নামে একজন জনদরদী ব্যক্তির প্রচেষ্টায়। তিনিই প্রথম ডিজিটাল বইয়ের প্রয়োজনীয়তা উপলব্ধী করেন এবং সারা বিশ্বের কপিরাইট মুক্ত বইগুলো ডিজিটালাইজেশন শুরু করেন। বইগুলো মুক্ত ফরম্যাটে এমনভাবে রুপান্তরিত করা হয় যাতে বিশ্বের সকল কম্পিউটারে তা পড়া যায়। এছাড়াও বইগুলো প্ল্যাম, অরগানাইজার ও স্মার্টফোন এমনকি জাভা এনাবল মোবাইলের জন্য বিশেষভাবে তৈরী ফরম্যাটেও পাওয়া যায়।

১৯৭১ সালে মাইকেল এস হার্ট যখন যুক্তরাষ্টের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস রিসার্স ল্যাবে আনলিমিটেড কম্পিউটার ব্যবহারের সুযোগ পান, সে সময় যার আর্থিক মূল্য বিবেচনা করা হয় প্রায় ১০০০০০ ডলারেরও বেশী। তিনি এই সুযোগ কাজে লাগান জনকল্যাণমুলক কিছু করার জন্য। তখন তাঁর লক্ষ্য ছিল ২০০০ সালের মধ্যে অন্তত ১০০০০ বইয়ের ডিজিটাল ভার্সন প্রকাশ করা যা জনসাধারণ বিনামূল্য বা নামমাত্র মূল্যে পাবে। যুক্তরাষ্টের স্বাধীনতার ঘোষণা পত্র ছিল প্রোজেক্টের প্রথম ডিজিটাল বই। প্রোজেক্টের নাম রাখা হয় ১৫ শতকের বিখ্যাত প্রকাশক জোহানস গুটেনবার্গের নামানুসারে যিনি বহনযোগ্য ছাপাখানার জন্য বিখ্যাত ছিলেন।

Pietro Di Zmiceli ১৯৯৪ সাল থেকে প্রোজেক্টের অনলাইন ভার্সন চালু করেন । মার্চ ২০০৯ পর্যন্ত প্রোজেক্ট গুটেনবার্গের বইয়ের সংখ্যা ৩০০০০ এরও বেশী। সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংগ্রহসহ মোট বইয়ের সংখ্যা ১০০০০০ এরও বেশী। প্রতি সপ্তাহে গড়ে ৫০ টি করে নতুন বই যুক্ত হয় এই ডিজিটাল লাইব্রেরীতে। এই সংগ্রহে রয়েছে গল্প, কবিতা, উপন্যাস, নাটক, রেফারেন্স বই সহ হব ধরণের বই এমনকি রান্নার বইও। এছাড়াও সামান্য কিছু অডিও বই ও গানও রয়েছে। কালের বিবর্তনে শুধু ইংরেজীই নয়, প্রোজেক্টে যুক্ত হয়েছে ফ্রেন্স, জার্মান, ফিনিস, ডাচ, পর্তুগীজ ও চাইনিজ বই। বাংলা সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথ ঠাঁকুরের একটি বই আছে ইংরেজী অনুবাদে।

সারা বিশ্বের ১০০০০ এরও বেশী সেচ্ছাসেবকের অবদানে গড়ে উঠেছে এই বিশাল সংগ্রহ। বিশ্বের যেকেউ অবদান রাখতে পারেন এখানে বই স্ক্যানিং, প্রুফ রিডিং ও সিডি-ডিভিডি বিতরণের মাধ্যমে। যেহেতু প্রোজেক্ট গুটেনবার্গ বইগুলো বিনামূল্যে বিতরণ করে তাই এই সংগ্রহের পুরোটাই কপিরাইট মুক্ত। অধিকাংশ বই-ই ১৯২৩ সালের আগে প্রকাশিত।

বইগুলো ডাউনলোড করা যাবে http://www.gutenberg.org , http://www.manybooks.net এবং মোবাইলের জন্য http://mnybks.net/index.wml ঠিকানা থেকে। আপনি চাইলে তারা বইয়ের সিডি বা ডিভিডি আপনাকে বিনামূল্যেও পাঠাবে। এজন্য আপনাকে আনুরোধ করতে হবে Click This Link ঠিকানায় গিয়ে, তবে এক্ষেত্রে সময় লাগবে ৬ মাসেরও বেশী /:)। সিডিটিতে রয়েছে ৬০০টি বই আর ডিভিডিতে ১৭০০০ বই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইবই ইবুক গুটেনবার্গ ;
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫১
শাওন৩৫০৪ বলেছেন: আপনে একটা ভালো লোক!!
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: :)

৪. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৭
রশিক রশীদ বলেছেন: আপনি মরে গেলে আমি যদি বেঁচে থাকি তবে একটা ছবি বানাবো "বড় ভাল লোক ছিল"
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: :-P

৬. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
ইমন জুবায়ের বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এইমাত্র ডিভিডির রিকোয়েস্ট করলাম। ৪৭ সপ্তা লাগবে। লাগুগ! ১৭০০ বই! কম কী! আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ভাই বই ১৭০০ না, ১৭০০০! ধন্যবাদ

৭. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
লেখাজোকা শামীম বলেছেন: জানতাম ব্যাপারটা। তবু সুন্দর করে জানানোর জন্য ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: এই প্রথম আমার ব্লগে শামীম ভাইয়ের পা পড়ল। অনেক ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। ভালো থাকবেন।
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১১. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৭
মইনুল িমঠু বলেছেন: Server error দেখচ্ছে। কি করতে পারি?
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: হ্যাঁ, অ্যাড্রেসটায় সামান্য ভুল ছিল gutenberg হবে। ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ।

১২. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২০
শেরজা তপন বলেছেন: ভাল জিনিস জানালেন- ধন্যবাদ কাজে লাগবে
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩১
হাল্ক বলেছেন: গুটেনবার্গ আমার প্রিয় একটা সাইট। কত বই যে নামাইছি তার ইয়াত্তা নাই।

তবে ফরম্যাটে মাঝে মাঝে ঝামেলা থাকে। প্রিন্ট করতে গেলে বেশ ঝামেলা হয়। ( তবে অফিসের পয়সায়, অফিসের কাগজে করি ত, অত খারাপ লাগে না। )
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: :-P

১৪. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩০
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: পোস্টটি বাংলা উইকিপিডিয়াতেও সংযুক্ত করলাম।
১৫. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩২
সোহানা মাহবুব বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
+++
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮
নতুন রাজা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ... +++
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ নতুন রাজা!

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: সাবধানে রাইখেন!

১৮. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৬
একরামুল হক শামীম বলেছেন: রিকোয়েস্ট পাঠাইলাম। ৪৮ সপ্তাহ লাগবে :)
১৯. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪১
সামী মিয়াদাদ বলেছেন: আমি ৪৮ সপ্তাহ ওয়েট করতে রাজি না
১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: ডাউনলোড করেন।

২০. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:২৪
পান্থ বিহোস বলেছেন: ধন্যবাদ। সিডির ব্যাপারটা আগে খেয়াল করি নাই...
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৩
শরীফ উদ্দীন বলেছেন: কি বলেযে ধন্যবাদ জানাবো ইন্জিনিয়ার ভাই। আসলে আমি কিছু বলতে পারছি খুশিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বিয়ের অগ্রিম দাওয়াত। অবশ্য সে জন্য আরো বছর ছয়েক অপেক্ষা করতে হবে। খুব বেশি সময়তো আর না। এনি ওয়ে, আবারো অশেষ ধন্যবাদ।....
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: :) ;)

২৩. ২০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৬
জইন বলেছেন: ভাল কাজের প্রশংসা না করে পারি না.........
২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: :P

২৪. ২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৩
এহসান জুয়েল বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য
২৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৪
কার্ল মার্কস বলেছেন: এত পইড়া কাম নাই...
২৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮
জাকি ফারহান বলেছেন: gutenberg এ ঢুকা যাচ্ছেনা :(
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ঠিকানাটা ভুল ছিল। ঠিক করে দিয়েছি।

২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭
পান্থ বিহোস বলেছেন: ইঞ্জিনিয়ার ভাই, আজ পেলাম সিডি আর ডিভিডি। ধন্যবাদ আপনাকে।
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: তাড়াতাড়িই তো পেলেন মনে হচ্ছে ;)

৩০. ১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: আমিও আজকে রিকুয়েস্ট পাঠালাম। ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: দেখেন কবে পান :)

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: :)

৩২. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮
তানজীব আহমেদ বলেছেন: এই রকম একটা পোষ্ট আগে দেখে রিকোয়েস্ট করেছিলাম ২ মাসের মাথায় ২ টা DvD ও পেয়েছি ।
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: আমার একটু বেশী সময় লেগেছে।

৩৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০১
স্বাগত. বলেছেন:

আমি ও রিকোয়েস্ট পাঠালাম.
দেখি কি হয় !!!
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: পাবেন অবশ্যই।

৩৪. ১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
এম এস জুলহাস বলেছেন:
২ মাসের মাথায় ২ টা DvD ও পেলাম ।
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন: :)

২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: :)

৩৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৩
সুপ্রকাশ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১
একরামুল হক শামীম বলেছেন: ১৩ জুলাই রিকোয়েস্ট পাঠাইছিলাম। তখন বলছিলো ৪৮ সপ্তাহ লাগবো।

আজকে চেক করলাম। বলে আরো ২৬ সপ্তাহ লাগবো।
২৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: ;)

০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩৯. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১০
মামুনুর রহমান খাঁন বলেছেন: গত সপ্তাহে দুইটা ডিভিডি পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২১
মজার মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার কাছে gutenberg থেকে ২ টা ডিভিডি এসেছে গত সপ্তাহে।
০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪৩. ০২ রা মার্চ, ২০১০ দুপুর ২:৩৬
একলোটন বলেছেন: আমার কাছে ডিভিডি আসছে।ধন্যবাদ।ভালো লাগলো লেখা।
০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪৪. ০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:৪৭
পৃথি বলেছেন: রিকোয়েস্ট পাঠাইলাম এইমাত্র দেখি কবে পাই। আর দারুন একটা জিনিষ শেয়ার করার জন্য আপনারে ধন্যবাদ :)
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:১৩

লেখক বলেছেন: পেয়ে যাবেন শীঘ্রই ধন্যবাদ :)

৪৫. ২২ শে মে, ২০১০ রাত ১:৩৩
সৈয়দ মো: তাহমী বলেছেন: ধন্যবাদ..............প্রিয়তে....ভাই Archaeology, Ancient History, Archaeo chemistry কোন site এ পাব...........?
২২ শে মে, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: বই এর নাম লিখে তারপাশে pdf লিখে সার্চ দেন।

৪৬. ২১ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৮
মিজান ঢাকা ব্লগ বলেছেন: আমিও দিলাম। বলল ২ সপ্তাহ লাগবে। ২ টা ডিভিডি। ১৭৫০০ বই। হুররে............
২৩ শে জুন, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: :)

৪৭. ২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৯
প্রিন্স_হাইয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। +++++++++++++++++ প্রিয়তে
২০ শে আগস্ট, ২০১০ রাত ৮:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৪৮. ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৩
মিজান ঢাকা ব্লগ বলেছেন: হুররে............ আমার ডিভিডি আইসা গেছে...............।। ২৯৫০০ ই বুক। ২ টা ডিভিডি.................................
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৩

লেখক বলেছেন: বইয়ের সংখ্যা বেড়েছে তাহলে!

৪৯. ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৫
কেলকুলাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।আমি ২ মাস ১০ দিনের সময় সিডি পেয়েছি।আপনার দেয়া লিংক এ আবেদন করেছিলাম।
২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: ধন্যবাদ, জানানোর জন্য।

৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৪

লেখক বলেছেন: :| :| :|

৫১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১০
ছন্দ্বহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে..রিকুয়েস্ট পাঠিয়ে দেখি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৩. ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ৩:০১
হোসাইন সাজ্জাদ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০ শে মে, ২০১১ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৫. ২৪ শে জুন, ২০১১ রাত ১:০৫
অর্ণব আর্ক বলেছেন: ভাল লিখছেন মামু কোপাইয়া পেলাচ।
৫৭. ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৮
ইউসুফ খান বলেছেন: ধন্যবাদ, প্রোজেক্ট গুটেনবার্গ নিয়ে লেখার জন্য। আমি বেশিরভাগ বই এখান থেকেই ডাউনলোড করি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.৭৭৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই