আমার প্রিয় পোস্ট

অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড‌- পর্ব:১

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৭

শেয়ারঃ
0 3 0



জিমেইল হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক ইমেইল সার্ভিস। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা একেবারে আপনার জীবনের সাথে মিশে যেতে পারে। ব্যবহার শুরু করলে দেখবেন কিছুদিন পর এটা জীবনের অংশ বলে মনে হচ্ছে, এটা অবশ্য অ্যকটিভ ইউজারদের জন্য প্রোযোজ্য। আসুন দেখি কি আছে জিমেইলে, সবাই মোটামুটি জানেন কিন্তু তাও একবার চোখ বুলিয়ে দেখুন কোনটা বাদ গেল কিনা বা নতুন কিছু আছে কিনা। এ পর্বে আলোচনা করব জিমেইলের স্ট্যাবল ফিচারগুলো নিয়ে। আগামী পর্বে থাকবে পরীক্ষামূলক ফিচারগুলো।


স্টোরেজ: একেবারে শুরুতে জিমেইল সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিল এর বিশাল স্টোরেজের কারণে। কারণ সেসময় ফ্রী ইমেইল সার্ভিসগুলো সর্বোচ্চ ১০০ মেগাবাইট স্টোরেজ দিত। আর জিমেইল শুরুই করে ১ গিগা দিয়ে, যা এখন ৭ গিগা। একটা ব্যাপার এখানে উল্লেখ্য যে জিমেইলের স্টোরেজ কিন্তু প্রতি মুহূর্তেই বাড়ছে। জিমেইল হোমপেজে গিয়ে দেখুন স্টোরেজ কাউন্টার ২৪ ঘন্টাই বাড়ছে। এই বৃদ্ধির হার কিন্তু আবার পরির্বতন হয়। যেমন ধরুন, ১২ অক্টোবর ২০০৭ এ বৃদ্ধির হার ছিল ঘন্টায় ৫.৩৭ মেগাবাইট। সাধারণত এত থাকে না।


সিকিওরিটি: জিমেইল অত্যন্ত সিকিওর। এর লগইন পেজ ১২৮ বিট SSL সিকিওর্ড। আপনি চাইলে পুরো জিমেইলেই এটি ব্যবহার করতে পারেন। এজন্য সেটিংস থেকে Browser connection এ Always use https সিলেক্ট করুন। জিমেইল নতুন একটা ফিচার সম্প্রতি যোগ করেছে যার দ্বারা পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট কোড এসএমএসের মাধ্যমে পেতে পারেন। এতে আরও একটা সুবিধা হল অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টের Forgot Password অপশন ব্যবহার করে, আপনি সাথেসাথে তা জানতে পারেন।

লেবেল: জিমেইলই মেইল দুনিয়ায় লেবেল ধারণার প্রর্বতক। অন্য মেইল সার্ভিসে ফোল্ডার তৈরী করে বিভিন্ন ক্যাটাগরীর মেইল আলাদা করা হলেও জিমেইলে লেবেলিং করতে হয়। ফোল্ডারের চেয়ে লেবেল সুবিধাজনক কারণ আপনি একটা মেইল কেবল একটা ফোল্ডারেই রাখতে পারবেন, কিন্তু লেবেলের ক্ষেত্রে একটা মেইলে আপনি যত খুশি লেবেল লাগাতে পারেন। ধরুন আপনার বন্ধু তার বিয়েতে আমন্ত্রণ জানিয়ে আপনাকে ইমেইল করেছে। আপনার হয়ত Friends, Important, Good News নামে তিনটা ফোল্ডার আছে। আপনার বন্ধুর ইমেইলটা তিনটা ক্যাটাগরীতেই পড়ে, আপনি কোন ফোল্ডারে রাখবেন? লেবেলের সুবিধা এখানেই, আপনি তিনটা লেবেলই লাগাতে পারেন মেইলটাতে।

ফিল্টার: জিমেইল ফিল্টারের মাধ্যমে আপনার ইনবক্স নিজেই অর্গানাইজড হয়ে থাকবে। আপনি আপনার বন্ধুদের ইমেইল অ্যাড্রেস দিয়ে ফিল্টার তৈরী করতে পারবেন যেন তাদের কাছ থেকে আসা ইমেইল Friends লেবেলিং হয়। একইভাবে নেটের বিভিন্ন সাইট ও ফোরাম থেকে আসা মেইল, নিউজলেটার ইত্যাদির জন্য একটা ফিল্টার তৈরী করতে পারেন। কি‌ওয়ার্ড ব্যবহার করতে পারেন ফিল্টার তৈরী করার জন্য য়েমন TO:,From: , has:attachment, in:inbox, has the words ইত্যাদি। বিরক্তিকর কারও ইমেইল বারবার এলে সরাসরি Trash করতে পারেন। বিশেষ কারও কাছ থেকে আসা ইমেইল স্টার মার্ক করতে পারেন,এমনকি অন্য অ্যাড্রেসে ফরোয়ার্ডও করতে পারেন। আবার এমন অনেক মেইল আছে যেগুলো হয়ত আপনি এখন পড়তে চান না, কিন্তু পরে আপনার কাজে লাগতে পারে সেগুলো “Skip Inbox” ও “Mark as Read” সহ ফিল্টার করে আলাদা লেবেল করে রাখতে পারেন। তাহলে এগুলো আপনার অগোচরে জমা হতে থাকবে, আপনি টেরও পাবেন না। কিন্তু দরকারের সময় সার্চ করে সহজেই বের করতে পারবেন। যেমন আমি উইকিপিডিয়া, Bdnews24.com ইত্যাদির RSS feed subscribe করে ফিল্টার করে রেখেছি। এখন একটাও পড়ি না, কিন্তু পরে যদি কোন খবর বা কোন একটা কিছু জানার দরকার হয় তাহলে আমার আর বাইরে সার্চ করার দরকার নেই, নিজের ইনবক্স সার্চ করলেই হবে। নিজের একটা নিউজ ও তথ্য আর্কাইভ হয়ে গেল কোন ঝামেলা ছাড়াই!

বহুমুখী ঠিকানা: জিমেইলের আপনার অ্যাড্রেসটিকে আপনি নানাভাবে পরির্বতন করে নিতে পারেন। আপনার আইডি যদি আপনি এটাকে , , অর্থাৎ ডটটাকে যেকোন জায়গায় দিতে পারেন, এমনকি না দিলেও সমস্যা নেই, ইমেইল আপনার কাছেই আসবে। একইভাবে আইডির পরে য়োগ চিহ্ন ব্যবহার করতে পারেন ইচ্ছামত। ধরুন, সামহয়্যারে রেজিষ্ট্রেশন করার সময় দিলেন my.name‍+। পরে ফিল্টার করার সময় to: my.name+ ব্যবহার করতে পারবেন। ফিল্টার করার সুবিধা ছাড়াও এর মাধ্যমে আপনি ধরতে পারবেন কোন সাইট স্পামারদের কাছে আপনার ইমেইল অ্যাড্রেস বিক্রি করে কিনা। কোন স্পাম মেইল যদি দেখেন to:my.name+ বুঝবেন কালপ্রিটটা কে!!! :P
অন্য অ্যাড্রেস যোগ করা: জিমেইল ব্যবহার করে আপনি আপনার অন্য ইমেইল অ্যাড্রেস থেকে ইমেইল পাঠাতে পারবেন। Settings এর “Send mail as” অপশন থেকে যতগুলো খুশি ইমেইল অ্যাড্রেস যোগ করতে পারেন, কনফার্ম করতে হবে অবশ্য।

অন্য অ্যাকাউন্টেট মেইল পড়া: একইভাবে আপনার অন্য অ্যাকাউন্টের ইমেইল পড়তেও পারবেন জিমেইলে। Settings এর “Get mail from other accounts” এ গিয়ে অন্য কোন অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। ব্যাস। ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আপনি জিমেইলই অন্য অ্যাড্রেস থেকে ইমেইল পাঠাতেও পারবেন, পড়তেও পারবেন। এই ব্যাপারটা আমি মেইল ব্যাকাপ রাখার কাজেও লাগাই। আলাদাএকটা জিমেইল অ্যাকাউন্ট খুলে সেটাতে আমার বর্তমান অ্যাড্রেসটা যোগ করে দিয়েছি। এখন আমার ইমেইল আপনাআপনিই ব্যাকাপ থাকে! :)

ফরোয়ার্ডিং: জিমেইল থেকে আপনি আপনার সব ইমেইল যেকোন অ্যাড্রেসে অটোফরোয়ার্ড করতে পারেন। এই সুবিধা ব্যবহার করে আমি দারুণ একটা কাজ করেছিলাম। সব মেইল ফরোয়ার্ড করেছিলাম গ্রামীণের cellemail.net অ্যাড্রেসে। cellemail.net এ কোন ইমেইল আসলে গ্রামীণফোন এসএমএস অ্যালার্ট পাঠাত ;)। সব মেইল cellemail.net অ্যাড্রেসে ফরোয়ার্ড করার ফলে জিমেইলে মেইল আসলেও এসএমএস অ্যালার্ট পেতাম :P:P:P। এখন অবশ্য cellemail.net সার্ভিসটাই বন্ধ হয়ে গেছে :(
ফ্রী POP3 ও IMAP: জিমেইল POP3 ওIMAP ফ্রী দেয়। অথচ ইয়াহুতে এই সুবিধা পেতে হলে পেইড কাস্টোমার হতে হয়। POP3র সাথে IMAP এর প্রধান পার্থক্য হচ্ছে POP3র মাধ্যমে আপনি ইমেইল ক্লায়েন্ট বযবহার করে কোন মেইল ডাউনলোড করে সেটি পড়ুন, ডিলিট বা লেবেলিং যাই করুন না কেন আপনার ইনবক্সে তার কোন ইফেক্ট পড়ে না। কিন্তু IMAP তে আপনি লোকাল মেইল ক্লায়েন্টে যা করবেন ইনবক্সে সেটাই দেখাবে।

চ্যাট: জিমেইলের একটা অন্যতম বড় আকর্ষণ হল সরাসরি ইনবক্স থেকে চ্যাটিং করা যায়। এর জন্য আলাদা কোন সফটওয়্যার লাগে না। এমনকি সম্প্রতি তারা ভয়েস ও ভিডিও চ্যাটিং সুবিধাও দিয়েছে। এতেও ছোট একটা প্লাগইন ছাড়া কিছুই ডাউনলোড করা লাগে না।

থিম: আপনার ইনবক্সকে রাঙ্গাতে জিমেইলে রয়েছে ৩২ টি থিম। এই থিমগুলোর বড় বৈশিষ্ট্য হল এগুলো সময়ের সাথে সাথে বদলায়, ঠিক যেন জীবন্ত। যেমন ধরুন, টেবিলটপ থিমটির কথা। আপনার টেবিলে যেমন সবসময় একই জিনিস থাকে না, এই থিমটি চালু করলে আপনার ইনবক্সের এ কোণা ও কোণায় কলম, খাম, পেপার ক্লিপ, কাগজ পড়ে থাকতে দেখবেন। ৩২ টির কোনটিই যদি আপনার পছন্দ না হয় আপনি নিজেও কাস্টোমাইজ করতে পারবেন।

কিবোর্ড শর্টকার্ট: কিবোর্ড শর্টকার্ট ব্যবহার করে আপনি অনেক দ্রুত বিভিন্ন কাজ করতে পারবেন। কয়েকটি শর্টকার্ট হল,

নতুন মেইল লেখা: c
সার্চ: /
নতুনতর কনর্ভারসেশন: k
পুরোনতর কনর্ভারসেশন: j
কনর্ভারসেশন সিলেক্ট: x
কনর্ভারসেশন স্টার করা: s
লেবেল সরানো: y
স্পাম রিপোর্ট: !
মেইল ট্রাশ করা: #
পরের মেসেজ: p
আগের মেসেজ: n
রিপ্লাই: r
সবাইকে রিপ্লাই: a
ফরোয়ার্ড: f
আর্কাইভ করা: e
আনরিড মার্ক করা: U
রিড মার্ক করা: I

এগুলো আপনি নিজের ইচ্ছামত পরিবর্তনও করতে পারবেন তবে তার জন্য ল্যাব ফিচারের সাহায্য নিতে হবে। সে সম্পর্কে পরের পর্বে লিখব।

পরের পর্ব: অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড‌- পর্ব:২ (জিমেইল ল্যাবস)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জিমেইলফিচার ;
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৯
ছুক্কুরালী বলেছেন: দারুন পুষ্ট। ফেবারিট কইরা রাহি। কামে দিবো। প‌্যালাসো দিসি।
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৬
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: ফাটাফাটি পোস্ট।
আমি শুরু থেকেই জিমেইলের ফ্যান। আজকেই একটা নতুন ফিচার পেলাম। "টাস্ক" নামের এই ফিচার দিয়ে টু-ডু লিস্টের এক দারুন অপশন পাওয়া যায়। যারা প্রাত্যহিক কাজের জন্য টু-ডু লিস্টের উপর নির্ভরশীল তাদের জন্য বিশাল মজা!!

:)
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ওটা সম্ভবত ল্যাবস ফিচার। পরের পর্বে ল্যাবস ফিচার নিয়ে লিখব।

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: :)

৬. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০
খোলা_আকাশ বলেছেন: + দিতে গিয়ে মাইনাস দিয়ে ফেলেছি। অত্যন্ত দু:খিত।
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: :( ধন্যবাদ।

৭. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫
কিউরিয়াস বলেছেন: খুব ছোট আরেকটা মজার ফিচার বলি।

মাঝে মাঝেই আমরা ইমেইলে এটাচমেন্ট দিতে ভুলে যাই--মেইলে হয়ত লিখলাম যে "এটাচ করা ছবিটা দেখুন" কিন্তু ভুলে ছবি এটাচ না করেই মেইল করে দিলাম।

এটার জন্যও গুগলের সমাধান আছে :) স্বয়ংক্রিয় ভাবেই জিমেইল আপনাকে সাবধান করে দেবে, যদি আপনার এটাচ করার কথা থাকলেও এটাচ ছাড়াই সেন্ড করতে চান!

(আসল ব্যাপারটা হচ্ছে, আপনার মেইলে "....হ্যাভ এটাচড" টাইপ কোন কথা থাকলে জিমেইল তকন চেক করে এটাচমেন্ট দিয়েছেন কিনা :) এই ফিচার এক্টিভেট করতে সেটিংস>ল্যাবস এ যান)
১৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন: হুমমম

৮. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬
কিউরিয়াস বলেছেন: ওহ, ল্যাবস নিয়ে পরের পর্ব আসছে :)
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: হ্যাঁ!

৯. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮
সচেতন বলেছেন: আমি গুগলের প্রোডাক্টের ভক্ত। আমি অনেক ল্যাবও ইউজ করি।
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ল্যাবস আসছে পরের পর্বে।

১০. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০০
সুপার গ্লু বলেছেন: আপনারে ধইন্যা, ভাই কামের জিনিষ জানাইলেন, অবশ্য আমি পুরানো ইউজার তারপরও নতুনকরে অনেক কিছু জানলাম।
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: আপনারেও ধইন্যা :)

১১. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৭
শরীফ উদ্দীন বলেছেন: জব্বর একখান পোষ্ট দিছেন ইন্জিনিয়ার ভাই। শোকেসে রাখলাম, অনেক অনেক কাজে দিব। ধইন্যবাদ.....
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: :) ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২
ভেবে ভেবে বলি বলেছেন: আচ্ছা, আমার একটা জিমেইল এ্যাকাউন্ট আছে কিন্তু তেমন ব্যবহার করা হয় না, ইয়াহু দিয়েই মাক্সিমাম কাজ করি। জিমেইলের মর্ম সেভাবে বোঝার সুযোগই হলো না। বন্ধু-বান্ধব, কলিগ, ক্লাসমেট, আত্মীয়স্বজন সবাইকে ইয়াহু ঠিকানাটাই দেয়া আছে, তাই জিমেইলটা খোলার তেমন দরকার পড়ে না। কথা হচ্ছে, তাহলে জিমেইলের ব্যবহার বাড়াবো কিভাবে?
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ইয়াহুর একটা বড় সমস্যা যে এটা ফ্রী অ্যাকাউন্টে POP3 সাপোর্ট করে না। তাই Gmail এর “Get mail from other accounts” অপশনরাও কাজ করে না। এই লিঙ্কে কিছু টিপস দেয়া আছে।

Click This Link

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: আর আমি? :-P

১৫. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অনেকগুলাই ইউজ করি। ভেজালে আছি এই কারণে যে ইয়াহু মুছতেও পারতাছি না...আবার এইটার জন্য দুই জায়গায় মেইল চেকাইতে হয়/:) জিমেইলে সব একাউট একটায় ফরওয়ার্ড কইরা রাখছি। ইয়াহুই লাগাইলো ভেজাল... এক একাউন্টে সব মেইল চেক করতে পারলে কত্তো সুবিধা হইতো!
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: :)

১৬. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২০
বাঙ্গাল বলেছেন: কাজের জিনিস... কিউরিয়াস্কেও ধন্যবাদ টিপ্সের জন্য। + ও প্রিয়তে
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১৭. ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
জেমিনি বলেছেন: আমি সব সময় জিমেইল ব্যবহার করি। অনেক ধন্যবাদ আপনাকে। :)
১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
জেরী বলেছেন: জিমেইল ফার্স্ট চয়েস
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: ঠিক!

১৯. ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
কিছুকিছু বলেছেন: ধন্যবাদ এতো কিছু জানানোর জন্য...
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৩
রাঙ্গাকলম বলেছেন: শরীফ উদ্দীন বলেছেন: জব্বর একখান পোষ্ট দিছেন ইন্জিনিয়ার ভাই। শোকেসে রাখলাম, অনেক অনেক কাজে দিব। ধইন্যবাদ.....
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: ধইন্যবাদ আপনাকেও

২১. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৩
লংকার রাজা বলেছেন: ফ্রী POP3 ও IMAP সাপোর্টার জন্য সত্যি জিমেইলের কাছে কৃতজ্ঞ। পোস্টের জন্য ধন্যবাদ।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: ধন্যবাদ, লংকার রাজা।

২২. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩২
শয়তান বলেছেন: অতি সম্প্রতি জিমেইল বেটা থেকে পুরুষে রুপান্তরিত হয়েছে ।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ।

২৩. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৪
তানভীর আহমেদ সজীব বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট...সরাসরি শোকেসে ও প্লাসায়িত...

পরবর্তী পর্বের প্রতীক্ষায়....

ধন্যবাদ আপনাকে...
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৯
জনৈক আরাফাত বলেছেন: নেন ভাই ... প্লাস... গুগুলের চাকরীতে ডাকলে আমরাই মামা-কাকা হইয়া সুপারিশ করুম। :)
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: :`>

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: :)

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: :)

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: :)

২৮. ১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৭
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: কয়দিন ধইরা জিমেইলে পুরাপুরি মুভ করার প্ল্যান করতাছিলাম... ইন্টারনেটের তেমন কিছুই আমি জানিনা বুঝিনা... এই কথাটা ইমেইল করার ক্ষেত্রেও খাটে... সেই বদি খা এর আমলের ইয়াহুটাই ফ্রেন্ডলি লাগে.।গ্যান্জাম ওরফে অপশন কম কি না তাই :)... কয়দিন ধইরা জিমেইলে পুরাপুরি মুভ করার প্ল্যান করতাছিলাম... দুইদিন আগে জিমেইলে ঢুইকা নিনজা ট্রেনিং নিতাছিলকাম :).... আপনার এই সিরিজের পরবর্তী পোস্টগুলা খুবই কাজে লাগবে আশা করি... :)...

আর কোন প্রশ্ন থাকলে পরে করে যাব :)
১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: অবশ্যই।

২০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৭
ফারা তন্বী বলেছেন: ভাল হইছে।+ এবং প্রিয়তে।
২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩১. ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০১
জনৈক আরাফাত বলেছেন: একবার ইয়াহু থেকে গিমেল এ ফরওার্ড করছি। কিন্তু এখন নতুন মেইল আর আসেনা। কেন ভাই, প্লিজ বলবেন কি?
২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: ইয়াহু থেকে কিভাবে ফরোয়ার্ড করলেন? ইয়াহুতে অটোফরোয়ার্ড অপশন কি আছে?

৩২. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৭
জনৈক আরাফাত বলেছেন: নাহ। আপনার সাজেশন অনুযায়ী জিমেইল থেকেই ইয়াহুর সব মেইল এনেছি। ইয়াহুতে লিঙ্ক ক্লিক করে সেটিকে এক্টিভেট করলাম। প্রথম কয়েকদিন এসেছে ইয়াহু থেকে এখন আর আসেনা। :(
২৮ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ইয়াহুর ফরোয়ার্ডিংয়ের উপর ভরসা না করে আপনি জিমেইলের ইমপোর্ট ফিচারের মাধ্যমে POP3 দিয়েও ইমেইল ইমপোর্ট করতে পারেন। এটাই ভাল হবে।

৩৩. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৯
জনৈক আরাফাত বলেছেন: Import mail and contacts:

এক্স@yahoo.com

Initial import done. New messages will be forwarded as they arrive.

stop

Import from another address
২৮ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: অনেকদিন পর ইয়াহুতে লগইন করলাম। দেখি আমার অ্যাকাউন্ট Deactivate করে রাখছে! অটোফরোয়ার্ড অপশন ওরা ইদানিং চালু করেছে। আপনি একবার ইয়াহু মেইল ক্লাসিক থেকে সেট করে দেখুন হয় কিনা। বেটাতে এখনও এটা স্ট্যাবল না।

৩৪. ২৮ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
জনৈক আরাফাত বলেছেন: ক্লাসিক ই ইউজ করি।

যাইহোক, আপনাকে অনেক ধন্যবাদ। :)
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: POP3 দিয়ে try করে দেখেন। হওয়ার কথা। ধন্যবাদ।

৩৫. ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৪
মহসিন০৮ বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩০
নীলতারা বলেছেন: আমি আপনার অর্ধশততম প্লাস প্রদানকারী...
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: :) কবে এতগুলা হল! খেয়ালই করি নি!!!

৩৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
মগজ ধোলাই বলেছেন: কোন পোস্ট প্রীয়তে রাখতে হলে কী করতে হয় জানাবেন?
১৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: পোস্টের শেষে দেখুন রেটিংবারের মাঝখানে একটা হলুদ স্টার আছে। সেটাতে ক্লিক করলেই পোস্টটা প্রিয়তে যোগ হবে।

৩৮. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৫
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: প্রিয়তে রাখার অপশনটা আসছে না কেন বুঝতে পারছিনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৯

লেখক বলেছেন: :| :| :|

৪০. ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৪
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: পেয়েছি। একই সাথে প্রিয়তে এবং প্লাস। :) :D :) :D
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪১. ০৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯
সুমন সালেহী বলেছেন: ধন্যবাদ... প্লাসাইলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৫৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই