আমার প্রিয় পোস্ট

উবুন্টুর মোবাইল জাদুকর!!!:)

২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৭

শেয়ারঃ
0 4 0

উবুন্টুতে মোবাইল ফোন ম্যানেজমেন্ট একটা অসম্ভব ব্যাপার ছিল কারণ প্রায় কোন মোবাইল প্রস্তুতকারকই লিনাক্সের মোবাইল ফোন ম্যানেজার সফটয়্যার সরবরাহ করে না। সবই দেয় উইন্ডোজের জন্য। উবুন্টু অবশ্য ইন্টারনেট ব্যবহার আর ফাইল ম্যানেজমেন্ট অংশটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে। মোবাইল কানেক্ট করা মাত্র রিকগনাইজ করে ইন্টারনেট কানেক্ট অপশন আসে। একই অবস্হা ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও। বেশীরভাগ ফোনই ইউএসবি ড্রাইভের মত দেখায়। কিন্তু, মোবাইল ম্যানেজারের মাধ্যমে যেমন এমএমএস বা কন্টাক্ট নাম্বারগুলো ব্যাকাপ রাখা যায় সেরকম কোন ব্যবস্হা নেই। এটা নিয়ে অনেকেরই সমস্যা হয়। তাহলে কি করবেন? গ্রামীণ বা একটেলের মোবাইল ব্যাকাপ সার্ভিস??? ফালান মিয়া X((, টাকা কি গাছে ধরে! এই নেন সলিউশন;)

উবুন্টুর অসাধারণ একটা মোবাইল ফোন ম্যানোজার সফটয়্যার হল Wammu. আমি এখন পর্যন্ত কোন ফোন পাই নি যেটা Wammu সাপোর্ট করে না। আমার মান্ধাতার আমলের সিমেন্স (যেটার সাপোর্ট কিনা খোদ ম্যানুফ্যাকচারারই বন্ধ করে দিয়েছে!) থেকে শুরু করে নোকিয়া, সনি এরিকসন, স্যামস্যাং, চাইনিজ ম্যাক্সিমাস, স্প্রিন্ট এমনকি জাতবিহীন চাইনিজ ফোনগুলোও! সবই সাপোর্টেড। ডাটা কেবল দিয়ে কানেক্ট করলেও হয়, ব্লুটুথ বা ইনফ্রারেড দিয়েও কানেক্ট করলেও চলে। এর পারর্ফমেন্সে আমি মুগ্ধ! কি কি করা যায়?

ফোনের সেন্ট, রিসিভড বা ড্রাফট এসএমএস, রিসিভড, মিসড বা ডায়ালড কল রেকর্ড, কন্টাক্ট নাম্বার, ক্যালেন্ডার, টু ডু লিস্ট দেখতে ও ব্যাকাপ রাখতে পারবেন। এই সফটয়্যার দিয়ে খুব সহজেই সব রিস্টোর করা যায়। যাদের ফোনের মেমরী স্বল্পতার জন্য অনেক দরকারী এসএমএস মুছে ফেলতে হয় তাদের এটা খুব কাজে লাগবে। যতখুশি এসএমএস সেভ করে রাখতে পারবেন। চাইলে কোন ফাইল পাঠাতে এমনকি কম্পিউটার থেকে এসএমএসও পাঠাতে পারবেন যে কোন নাম্বারে।
ফোন ইনফো অপশনে ফোনের বর্তমান ব্যাটারী চার্জ, নেটওয়ার্ক, আইএমইআই নাম্বার, ফার্মওয়ার ভার্সন এগুলোও দেখা যায়। নির্মাতার দেয়া সফটয়্যার দিয়েও অনেক ফোনে এতসব করা যায় না! :P

এটি আপনার উবুন্টুতে যোগ করতে Applications মেন্যূ থেকে Add/Remove সিলোক্ট করে Wammu লিখে সার্চ দিন। কাজ করল কিনা আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ? :) কিছু স্ক্রিনশট দিলাম, দেখুন:




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু মোবাইল ;
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২২
নয়ন বলেছেন: জটিল জিনিসতো ব্যবহার করে দেখেতে হবে।
২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: দেখেন। কাজ হইলে জানাইয়েন!

২. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৭
গৌতম রায় বলেছেন: অসম্ভব ধন্যবাদ। লিনাক্সে দারুণ দারুণ সব জিনিস পাওয়া যায়, যেগুলোর কথা উইন্ডোজ ব্যবহারকারীদের অনেকেই জানে না।

২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: হ্যাঁ। না জেনেই অনেকে লিনাক্স ভয় পায়। ভাবে এটা নেই ওটা নেই। কিন্তু ব্যবহার শুরু করলে দেখা যায় সবই আছে।

৩. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৮
এন্তার এত্তেলা বলেছেন: খাইছে !!!
আমি এখনই খোঁজ লইতাছি। :)
আমি উইন্ডোজ কব্বে ফালায়া দিছি তাও মনে নাই। :|

উবুন্টু জিন্দাবাদ।।। :D
২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: উবুন্টু জিন্দাবাদ।।। :D
জয় উবুন্টু।।। :D দুইটাই কইলাম :P

৪. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৬
সাইফ ইমাম বলেছেন: প্রিয় পোস্টে নিলাম।
২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৪
জেড ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ দিতে হয় আপনাকে এরকম কাজের পোস্ট দেওয়ার জন্য। কিন্তু এ হিসেবে আপনার কাছ থেকে লিনাক্স বা উবুন্টু বিষয়ে তেমন বেশী কোন পোস্ট পাই না ।

উবুন্টুর প্রসারের জন্য আরো বেশী বেশী লিখতে হবে। মানুষের ভুল ধারনাগুলো ভেঙ্গে ফেলতে হবে।
২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: লেখার টপিক পাই না!

ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: সাবধানে রাইখেন :P

৭. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:২৬
সাইফ ইমাম বলেছেন: আপনার জবাবের প্রসঙ্গে লিখলাম-
আচ্ছা এই ব্যাপার টা তো জানতাম না। আমাকে ইমেইল করার ডিটেইলস প্রসিডিউরটা বলবেন? আমিও আসলে নিক চেঞ্জের পক্ষপাতি না। নরকের পাপীর বদলে এটাকে সাইফ ইমাম করতে পারলে ভালো হতো। আমি তো জানতাম না ইমেইল করে চেঞ্জ করা যায়। মডুদের ইমেইল এড্রেস কি?
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: এই পেজে গিয়ে লিখুন।

http://www.somewhereinblog.net/feedback

যেহেতু আপনি "সাইফ ইমাম" নিকটাও রেজিষ্ট্রেশন করে ফেলেছেন তাই "নরকের পাপী" নিকটার সাথে অদলবদল করে দিতে বলুন। কেন চেন্জ করতে চান একটু ব্যাখ্যা করে লিখে দেবেন।

০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ও হ্যাঁ, ধরণ হিসেবে Profile Correction সিলেক্ট করবেন!

০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: দেখেন মডুরা গলে কিনা! :)

৯. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৫
জুনায়েদ হাসান বলেছেন: এটাইতো খুজছি। অনেক কাজে দিবে। আগে Gnoki ইনস্টল করছিলাম, কাজ হয় নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: কইষ্যা ধইন্যা! :)

১১. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: উপরে বিং এর ছবি আইলো কোত্থেকে!!! সরেও না!
১২. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০১
চনবুক বলেছেন: এরক্ম হয় কেন?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: কি দিয়ে কানেক্ট করেছেন? ব্লু টুথ???

খুলে লাগাইলেই ঠিক হয়ে যাবার কথা

১৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭
চনবুক বলেছেন: USB দিয়ে কানেক্ট করছি হচ্ছে না তো ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: কি ফোন আপনার?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। অফিসিয়াল ডাটাবেজের কথাও বুঝি না। এই ফোনে সমস্যা আছে মনে হয়।

http://wammu.eu/phones/nokia/2862/

১৫. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৫
ড্র্রাকুলা বলেছেন: এইটা দিয়া নেট চালানো যাবে?
২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৯

লেখক বলেছেন: নেট তো উবুন্টু থেকে এমনিতেই চালানো যায়, কোন সফটওয়্যার ছাড়াই!

১৬. ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৮
ড্র্রাকুলা বলেছেন: আমি আসলে উবুন্টুর কিছুই বুঝি না...
২২ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৭

লেখক বলেছেন: বোঝার কিছুই নাই!

১৭. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২০
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: উবন্তু নামায় ২দিন চালায়া আবার বাদ দিছি।৭ আর ম্যাক ভালা লাগে
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৭

লেখক বলেছেন: বাদ দিলেন কেন? কি সমস্যা?

১৮. ০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
বাধন০০ বলেছেন: ভাই আমি সিটিসেল এর এলকাটেল মোবাইল দিয়ে জুম ইউজ করতাম। কিন্তু উবুন্টু তে পারছিনা। আমাকে কি দয়া করে বলবেন কি ভাবে করা যায়...
১৯. ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৫৩
ছন্দ্বহীন বলেছেন: প্রিয়তে রাখলাম, কাজে আসবে..হয়তো!+++
২০. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৫
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
২১. ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৪
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: আমার applications মেন্যূতে Add/Remove খুঁজে পাই না, আমার ভাইয়া এই পিসির administrator . আমি general userসেইজন্যই কি?
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩২

লেখক বলেছেন: আপনি সম্ভবত নতুন ভার্সন চালাচ্ছেন। নতুন ভার্সনে Add Remove নেই। সফটওয়্যার সেন্টার যোগ করা হয়েছে। ওখানে পাবেন।

২২. ০৩ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: পাইছি কিন্তু কোনো লাভ হয় নাই :( install করতে ভাইয়ার password চায় :( :(



আপনার সাহায্যের জন্য ধন্যবাদ ,ubuntu ভালো জিনিস ।
০৩ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: পাসওয়ার্ড জানেন না??? আপনার ভাইয়াকে দিয়ে ইন্সটল করে নিন!

২৩. ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩০
বাবুই চড়ুই বলেছেন: ভাই আমার নোকিয়া n73 পাইতেসেনাহ....
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: কানেকশন কিভাবে দিয়েছেন? সব কয়টা ম্যাথডে ট্রাই করেছেন? N73 অবশ্যই পাবে।

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪১

লেখক বলেছেন: ;)

২৫. ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৫
শাহীন(আইটি) বলেছেন: Bi amar notebook er vga driver sis M671, ubuntu ta er driver sapport paina ki korbo..
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:১১

লেখক বলেছেন: উবুন্টুতে তো ড্রাইভার সাধারণত লাগে না। আপনি কি ইন্সটল করেছেন? sis M671 কিসের মডেল? মাদার বোর্ডের নাকি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের?

২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: :-& :-&

২৭. ২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
আইইউটিয়ান বলেছেন: অনেকদিন পর ব্লগে দেখছি। কোথায় ছিলা এতদিন?
২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: কই দেখলা? নতুন কিছু তো এক বছর ধরে লিখি না। আর কমেন্ট করাকে যদি থাকা বল তাহলে তো সব সময়ই আছি!

১৪ ই মার্চ, ২০১১ রাত ১১:২৫

লেখক বলেছেন: কোনটা?

 

মোট সময় লেগেছে ১.০০০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই