আমার প্রিয় পোস্ট

উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু :): টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন X((, খবর আছে!!!

১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০২

শেয়ার করুন:                   Facebook

উইন্ডোজ ব্যবহারকারীরা লিনাক্সে আসতে ভয় পান প্রধানত কমান্ড লাইনের ভয়ে। উবুন্টু যে কত আগে কমান্ড লাইনের পাট চুকিয়ে এসেছে সবাই তা জানে না। শুধু উবুন্তুই না, বেশীরভাগ লিনাক্স ডিস্ট্রোতেই এখন গ্রাফিকাল ইন্টারফেসে প্রায় সবই করা যায়। উবুন্টু তো এব্যাপারে একধাপ এগিয়ে! আজ এই পোস্টে নতুন উবুন্টু ব্যবহারকারীদের প্রাথমিক সমস্যাগুলো গ্রাফিক্যালি সমাধানের চেষ্টা করব।

ফন্ট ইন্সটল: উবুন্টুতে যদিও ডিফল্টভাবে বাংলা ফন্ট দেয়া থাকে তারপরেও নানা কারণে ফন্ট ইন্সটলের দরকার পড়তে পারে। উইন্ডোজের মতই উবুন্টুতে ফন্ট ইন্সটল মানে Copy> Paste, পার্থক্য হচ্ছে তারপরে একটা কমান্ড লিখতে হয়। যেহেতু আজ সব সমাধান গ্রাফিক্যালি দেব বলেছি, তাই আসুন দেখা যাক কিভাবে করা যায়।

Applications থেকে Add/Remove সিলেক্ট করুন।

সার্চ বক্সটিতে সার্চ দিন System Settings লিখে। সফটয়্যারটি ইন্সটলেশনের জন্য মার্ক করুন। ইন্সটল হয়ে গেলে Applications>System Tools থেকে সেটি সিলেক্ট করুন। এরকম একটা উইন্ডো পাবেন।



Font Installer সিলেক্ট করলে আপনার কম্পিউটারে ইন্সটল করা সব ফন্টের লিস্ট দেখাবে। যেকোনটা রিমুভ করতে পারবেন। ফন্ট যোগ করার জন্য নিচে Add সিলেক্ট করে ব্রাউজ করে ফন্টটি দেখিয়ে দিন। শেষ!!! খুব কঠিন??? লক্ষ্য করবেন এই সফটয়্যারটা দিয়ে কিন্তু আপনি ভাষা পরিবর্তন, ডিসপ্লে সেটিংস, ডিফল্ট অ্যাপলিকেশন পরিবর্তন, নেটওয়ার্ক সেটিংস সহ আরও অনেক কিছু করতে পারবেন। ঠিক যেন উইন্ডোজের কন্ট্রোল প্যানেল!


বাংলা পত্রিকা পড়া: বাংলা অধিকাংশ পত্রিকা ইউনিকোড না হওয়ায় অনেকেই ঝামেলায় পড়েন। ফায়ারফক্সের পরশমণি অ্যাডঅনটা এতদিন ধরে এ সমস্যার সমাধান করলেও এখন নতুন সমস্যা হচ্ছে ফায়ারফক্স ৩.৫ কম্পিটেবল পরশমণি এখন পর্যন্ত বের হয় নি। যাই হোক পরশমণির মডিফায়েড আনঅফিসিয়াল ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে আপাতত কাজ চালাতে পারেন।


ম্যাসেন্জার: উবুন্টুর ডিফল্ট ম্যাসেন্জার Pidgin খুব কম ইন্সট্যান্ট ম্যাসেন্জার সার্ভিস আছে যেগুলো সাপোর্ট করে না! :P যদি ভয়েস বা ভিডিও চ্যাট করতে চান তাহলে Empathy ব্যবহার করতে পারেন। বিস্তারিত Click This Link

গান বাজানো/মুভি দেখা: Application>Add Remove থেকে Vlc player সার্চ দিয়ে ডাউনলোড করুন। তারপর আমাকে বলুন কোন কোন ফাইল চলে না!!! :P

মোবাইল ম্যানেজার: আপনার মোবাইল কোন ব্র্যান্ডের? পৃথিবীতে তৈরী না অন্য কোথাও??? যদি পৃথিবীতে তৈরী হয়ে থাকে তাহলে মোবাইল ম্যানেজমেন্ট ও ব্যাকাপের জন্য ব্যবহার করুন Wammu। বিস্তারিত Click This Link

গ্রাফিক্স ইফেক্ট: ভিস্তার গ্রাফিকস ইফেক্ট দেখে যদি আপনার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে ভুলেও উবুন্টতে কম্পিজ ইন্সটল করবেন না!!! করছেন তো মরছেন!!! বিস্তারিত Click This Link

লেখালেখি: উবুন্টুতে বাংলা লেখার অসাধারণ লেআউট হচ্ছে প্রভাত। এটি ফোনেটিক ও ফিক্সড। তাই দ্রুত শিখতেও পারবেন, লিখতেও পারবেন। একটা ব্যাপারে অনেকে প্রভাত শিখতে দ্বিধা করেন, তা হল উইন্ডোজে কি প্রভাত কিবোর্ডে লেখা যায়? দুই অপারেটিং সিস্টেমের জন্য তো আর দুরকম টাইপিং শেখা সম্ভব না! সমাধান হল আপনি http://www.ekushey.org থেকে প্রভাতের উইন্ডোজ ইন্সটলার ডাউনলোড করে উইন্ডোজে প্রভাত ব্যবহার করতে পারেন। আরও বড় সুখবর হল, আপনি অভ্রতেও প্রভাত কিবোর্ড যোগ করতে পারবেন। জাস্ট লেআউটটা ডাউনলোড করুন আর
Program Files/Avro Keyboard/Keyboard Layouts তে কপি করে দিন।




আপডেট: অভ্র এখন উবুন্টুতে। অভ্রের লিনাক্স ভার্সন পাবেন এখানে http://www.omicronlab.com

ল্যানে ইন্টারনেট শেয়ারিং: এর চেয়ে কঠিন কাজ আর নাই :P । উপরের প্যানেলের ডানদিকে নেটওয়ার্ক সিলেক্ট করুন। VPN connections> Configure VPN এ যান।Wired ট্যাব সিলেক্ট করুন। ল্যানের (ইন্টারনেট কানেকশনের না) অ্যাকটিভ কানেকশনটা সিলেক্ট করে এডিট এ ক্লিক করুন। Ipv4 সেটিং ট্যাবে গিয়ে Method: Shared to Others করে দিন আর একদম নিচে Available to all users এ টিক দিন। অ্যাপ্লাই করে বেড়িয়ে আসুন। শেয়ার হয়ে গেল!


ডাউনলোড ম্যানেজার: উবুন্টুতে খুব সহজ একটা ডাউনলোড ম্যানেজার আছে যেটা আমি ব্যবহার করি। ইন্টারফেসটা Orbit এর মত। পারফর্মেন্সও ভাল। নাম Gwget। Add/Remove এ গিয়ে সার্চ দিলেই পাবেন।স্ক্রিনশট দেখুন,



আপডেট: Gwget এর চেয়ে Multiget ভাল। ডাউনলোড করুন http://multiget.sourceforge.net

ড্রাইভ মাউন্ট: প্রতিবার উবুন্ট চালু করলে ড্রাইভগুলো মাউন্ট করতে হয়? আর করা লাগবে না! NTFS configuration tool ইন্সটল করে নিন। Add/Remove এ পাবেন। সবগুলো ড্রাইভ শেষবারের মত মাউন্ট করুন। System>Administration থেকে NTFS configuration tool চালু করে ড্রাইভগুলো সিলেক্ট করে দিন। আর কোন দিন মাউন্ট করতে হবে না!।

ডেস্কটপে ড্রাইভ: ডেস্কটপে মাউন্ট করা ড্রাইভগুলো জমা হয়ে ডেস্কটপ ভর্তি করে ফেলে? মাউন্ট হওয়া ড্রাইভ ডেস্কটপে দেখতে চান না? মাই কম্পিউটার আইকন চান ডেস্কটপে?‌‌ মেন্যুবারে উবুন্টু লোগোটাতে রাইট ক্লিক করুন । এডিট মেন্যু সিলেক্ট করুন। সিস্টেম টুলস সিলেক্ট করুন । তারপর ডানদিকে কনফিগারেশন এডিটর সিলেক্ট করুন । ডানদিকে নিচে ক্লোজ ক্লিক করুন। এরপর Application> System tools> configuration tool এ গিয়ে
Apps > nautilus > desktop এ যান । তারপর, computer_icon_visible, trash_icon_visible, trash_icon_visible এই তিনটির পাশের বক্স চেক করে দিন । এরপর volumes_visibleটা আনচেক করে দিন । ব্যাস!!!


সফটয়্যার ইন্সটল: উবুন্টুর Executable ফাইল হল .deb ফাইল। উইন্ডোজের exe এর মত এগুলো ডবল ক্লিক করলেই ইন্সটল হয়। কিন্তু অনেক সফটয়্যার tar.gz আকারে থাকে। এগুলো ইন্সটল করতে কমান্ড লাগে। তাহলে উপায়? :P উপায় হল ubuntuapps.co.uk ও getdeb.net। এখান থেকে আপনি সব সফটয়্যার deb আকারে ডাউনলোড করতে পারবেন। তারপর খালি ডবল ক্লিক....

উইন্ডোজের সফটয়্যার: অভ্যস্ত হতে সময় দরকার? উইন্ডোজের সফটয়্যার চালাতে মন চায়? চালান!!! Wine ইন্সটল করে নিন।
মাইক্রোসফটের সফটয়্যার চালাতে মন্চায়??? :P সখ কত!!! আচ্ছা চালান। CrossOver দিয়ে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট এক্সপ্লোরার, মিডিয়া প্লেয়ার পর্যন্ত চালাতে পারবেন উবুন্টুতে। CrossOver কিন্তু ফ্রী না তবে টরেন্টে সার্চ দিলেই পাবেন :P এই দেখেন আমার উবুন্টুতে ফটোশপ,


আর কিছু লাগবে? লাগলে আওয়াজ দেন। তয় ভুলেও কইয়েন না উবুন্টু কঠিন, তাইলে কইলাম খবর আছে X(

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু গ্রাফিক্যাল ;
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪০

 

  • ২০৮ টি মন্তব্য
  • ৩৩২১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
comment by: জোবাইর বলেছেন: ভালো পোস্ট, কাজে লাগবে। ধন্যবাদ।
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: এই পোষ্টের জন্য, লগইন করলাম। লেখার ধরণটা আর সহজ করে তোলার প্রবণতাটার জন্য বিশেষ্য আদামরিচ ধইন্যাপাতা। উন্মুক্ত স্বাধীন সফটওয়ার ব্যবহার জিন্দাবাদ। প্রিয়তে গেল। এরাম কাহিনী যাতে জারি থাকে...
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

৩. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
comment by: শামস্ বিশ্বাস বলেছেন: খুব ভালো লাগলো। আশা করি উবুন্ট ব্যবহার করতে আপনার সাহায্য পাব!
প্রিয় তে রাখলাম
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: অবশ্যই। শুধু আমিই না, পুরো ওপেনসোর্স কমিউনিটি আপনাকে সাহায্য করবে!

৪. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
comment by: জুনায়েদ হাসান বলেছেন: আপনি KDE ব্যবহার করেন বুঝা গেল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে KDE পছন্দ করি না। KDE 4 দেখার পর প্রথম প্রথম ভাল লাগলেও পরে জিনিসটারে আর ভাল লাগে নাই।

যাইহোক, আমারে বলেন আমি কি করে Gnome-এ গ্রাফিকালি ফন্ট ইনস্টল করব?

Wine ব্যবহার করে Photoshop ব্যবহার করার কোন অর্থ হয় না।

ডাওনলোড ম্যানেজার হিসেবে Gwget-কে আমার কাছে ফালতু মনে হয়েছে। এর চেয়ে Multiget (http://multiget.sourceforge.net) ভাল। বলতে গেলে FDM, IDM এর মত।
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: আমি Gnome ব্যবহার করছি! KDE ডেশ্কটপ ইন্সটল করা আছে, কিন্তু ব্যবহার করি না।

৫. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
comment by: তাহসিন আহমেদ বলেছেন: কমেন্ট > অন্যমনস্ক শরৎ!!

ধইন্যা... :)
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: কমেন্ট > অন্যমনস্ক শরৎ!!> উত্তর

৬. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
comment by: সাইফ ইমাম বলেছেন: জটিল পোস্ট!! প্রিয় পোস্টে নিলাম আর সাথে +++++++
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
comment by: জুনায়েদ হাসান বলেছেন: অনেক 3gp ফাইল আছে যেগুলা VLC Player-এ চললেও Sound আসে না। Windows-ও একই অবস্থা। আমি এর সমাধান হিসাবে Linux-এ Adobe Media Player ব্যবহার করি (My Favourites -> My Personal Video -> Add Video -> Play)।
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: বাহ! আরেকটা সমাধান হল। আমিও 3gp সাউন্ডসহ চালাতে পারতাম না। অনেক ধন্যবাদ।

৮. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
comment by: জুনায়েদ হাসান বলেছেন: Keyboard Layout হিসেবে Linux-এ ইউনিজয় দেয়া আছে। সেটা বাদ দিয়ে প্রভাত Layout ব্যবহার করতে মন চায় না।
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: যার যেটা পছন্দ!

৯. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০১
comment by: মুক্ত বয়ান বলেছেন: পোস্টটা প্রিয়তে নিতে লগ-ইন করলাম। ধইন্যা। :)

ল্যানে শেয়ার কর্তাম পারতেছিলাম না।:( এখন টেরাই দিয়া দেখি। :) :)
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: হলে জানাবেন। ধইন্যা।

১০. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
comment by: আমড়া কাঠের ঢেকি বলেছেন: এরপর যদি কেউ বলে উবুন্টু কঠিন! ;) পিটানোর দায়দায়িত্ব সবার B-)B-)

অনেক অনেক ধন্যবাদ ভাই।
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: ;) বিসমিল্লাহ বলে পিটানো শুরু করেন! ধন্যবাদ।

১১. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১
comment by: মানুষ বলেছেন: কাজের পোষ্ট।

আমি ফন্ট ইন্সটল করছি আর এক কায়দায়। Home Folder > Enable Show Hidden Files > Create new folder with name .fonts. তারপর শুধু ফন্টগুলান ঐখানে পেস্ট কইরা দিছি।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: হুমমমম। কত উপায় আছে রে.............. কে কয় উবুন্টু কঠিন!!! ধন্যবাদ।

১২. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
comment by: নিবারণ চক্রবতী ২ বলেছেন: উবুণ্টু ইনস্টল করছি কিণ্তু নেট না থাকার কারনে কোন সফটয়্যার নামাতে পারছি না । সমাধান কি? সফটয়্যার গুলো কি সিডি আকারে পাওয়া যায়?
১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: পাওয়া যায়। আপনি অমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। http://www.omi.net.bd।

১৩. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৮
comment by: নতুন রাজা বলেছেন: আপনাকেই খুজছি আমি... দরকারে যোগাযোগ করা যাবে???
১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: স্যার, আপনি উবুন্টু ইন্সটল করার পর আমি তো আপনার পোস্টে গিয়ে সমাধান দিয়ে এসেছি! আর কি কি লাগবে জানাবেন।

১৪. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৫
comment by: সাগর ঢাকা বলেছেন: মেলা ধন্যবাদ :)
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩২
comment by: অজানা এক পথিক বলেছেন: কাজের জন্য উইন্ডোজ ছাড়তে পারি না। কিন্তু লিনাক্স ব্যাবহার করি ভার্চুয়াল মেশিন দিয়ে। আমি অবশ্য ম্যাক ও ব্যাবহার করি মাঝে মাঝে।

কিছু নতুন জিনিস জানলাম আপনার পোস্ট থেকে। কাজে লাগবে। +
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০২
comment by: 'লেনিন' বলেছেন: একুশের ইউআরএলটা ঠিক করে দিন। প্রিয়তে রাখলাম।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: দিলাম। মজার ব্যাপার হল ekushe.org ও কাজ করে। রিডাইরেক্ট করা ekushey.org তে। তাই এক অর্থে লিংকটা ভুল ছিল না! ধন্যবাদ।

১৭. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৪
comment by: কায়েস মাহমুদ বলেছেন:

টরেন্টে ক্রসওভারের লিংটা দেনতো দয়া করে।

ধন্যবাদ
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: লেলিন ভাই দিয়েছেন। আমিও mininova থেকে পেয়েছি। ধন্যবাদ।

১৮. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৭
comment by: 'লেনিন' বলেছেন: @কায়েস mininova তে খুঁজলেই পাবেন। তবে ক্রসওভার দিয়ে কেবল IE6 চালানো যায় ভালো করে। অনেক সফটওয়্যার এখন সর্বশেষ সংস্করণের Wine দিয়েই ইনস্টল হয়।

আমি টেস্টিং এর জন্য ওয়াইন দিয়ে Flash 8, Dreamweaver CS3, Photoshop CS4 এগুলো অনায়াসে ইনস্টল করতে পেরেছি।

প্রয়োজনে আগের ওয়াইন রিমুভ করে আবার ইনস্টল করে নেবেন।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: হ্যাঁ। বেশীরভাগই Wine এ ভাল চলে। CrossOver তো Wine এরই Derivative, তাই না?

১৯. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৫
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: @লেখক এবং জুনায়েদ হাসান মালটি গেট নামাইছি।multiget-1.2.0.tar.bz2 এই ফাইল। এখন ইনসটল করব কিভাবে।

ধন্যবাদ।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: tar.bz2 এক্সট্রাক্ট করলে multiget নামেএকটা ফাইল পাবেন। সেটায় ডবল ক্লিক করলেই চালু হবে। লন্ঞার তৈরি করতে চাইলে টাস্কবারে রাইট ক্লিক করে Add to pannel সিলেক্ট করে custom application launcher এ গিয়ে command ফিল্ডে multiget ফাইলটি ব্রাউজ করে দেখিয়ে দিন। নাম, আইকন দিতে পারেন। ওকে করে বেড়িয়ে আসুন। তাহলে প্যানেলে multiget পাবেন। ধন্যবাদ।

২০. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:০২
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আমি আসলে ফাইলটা এক্সটরাকট না করে চালাতে চেয়েছিলাম কিনটু পারি নাই।

আপনাকে ধন্যবাদ অসাধারন এই পোসটের জন্য।

অভরো ছাড়া লিখা খুবি কষ্টের। বানান ভূলের জন্য দুখিঃত। দেখি প্রভাত ইনসটল করতে পারি নাকি।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: প্রভাত উবুন্টুতে দেয়াই তাকে। System>Preference>keyboard>Layouts>Add । তারপর প্রভাত সিলেক্ট করে Layout options থেকে "keys to change layout" এ গিয়ে যেকোন key সিলেক্ট করে নিন। তাহলে সহজে ইংরেজী-বাংলা সুইচ করতে পারবেন। আমি উইন্ডোজ কি টা ইউজ করি।

২১. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:২১
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: english e likhtesi kisu mone korben na doya kore.

ami provat apnar deya site e kuthay pabo ektu bolben??

ar amar pc te pidgin log in hoy na yahoo te.
empathy install korlam aki obostha.karon taki bolte parben??

dhonnobad.
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: এখানে দেখুন ekushey.org/?page/probhat_layout। ম্যাসেন্জার কেন কাজ করে না বুঝতে পারছি না। আপনি কিছুক্ষণ পরে চেষ্টা করে দেখুন।

২২. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৯
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আমি প্রভাত পেয়েছি।কিন্তু অভরোর চেয়ে অনেক অালাদা। :(

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: আমিও অভ্র ব্যবহার করতাম আগে। প্রভাতে অভ্যস্ত হতে আমার মাত্র এক দিন লেগেছে। প্রভাত একটি ফিক্সড লেআউট, তাই এটা দিয়ে দ্রুত টাইপ করা যায়।

২৩. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪১
comment by: শওকত বলেছেন: খুব ভালো লাগলো। আশা করি উবুন্ট ব্যবহার করতে আপনার সাহায্য পাব!
প্রিয় তে রাখলাম
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: কমেন্ট ৩ এর মত একই উত্তর।

"অবশ্যই। শুধু আমিই না, পুরো ওপেনসোর্স কমিউনিটি আপনাকে সাহায্য করবে!"

২৪. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৬
comment by: মারূফ মনিরুজ্জামান বলেছেন: উবুন্তুর সিডি পেয়েছি- ইন্সটল করার টাইম পাচ্ছি না- VMWare এ চলবে?
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: চলবে। কিন্তু VMware দিয়ে চালানোর দরকার কি? উবুন্টু সিডিতে Wubi দেয়া আছে যেটা দিয়ে আপনি উইন্ডোজের মধ্যেই উবুন্টু ইন্সটল করতে পারবেন। উইন্ডোজ চালু অবস্হায় সিডি ঢুকিয়ে "Install inside windows" সিলেক্ট করুন। নতুন পার্টিশনও লাগবে না!

২৫. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৪
comment by: 'লেনিন' বলেছেন: @তাহলীল: আপনার পিজিন'এ গিয়ে একাউন্টস থেকে ইয়াহু এর এডভান্সড এ পেজার সার্ভিস cn.scs.msg.yahoo.com করে দিন।

ইয়াহু কিছুদিন আগে তাদের এই ঠিকানা বদলেছে তাই কানেক্ট হতে পারছেন না।
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। নতুন রাজার সমস্যাটা তো বুঝতেছি না! কি করা যায়?

২৬. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৪
comment by: সাইফুর বলেছেন: প্রিয়তে রাখি
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৭
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: 'লেনিন' vai apnake dhonnobad.
provat khub shomosha kortese. bangla likhtai partesi na. virtual keyboard diao na.
ajob bepar. avro khub miss kortesi. :((
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: Virtual Keyboard চালাতে হলে JRE লাগবে।

২৮. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৬
comment by: 'লেনিন' বলেছেন: @তাহলীল: আমি ফিক্সড লেআউট পছন্দ করি। ইউনিজয় আমার পছন্দ। বাংলা ইংরেজী দুটোতেই টাচ টাইপিস্ট। তাই ফোনেটিকে আলাদাভাবে ইংরেজি বানান শিখে সেই বানানে লিখতে উৎসাহী ছিলাম না কখনো।

আপনি হয় প্রভাত নাহয় ইউনিজয় যেকোন একটিতে অভ্যস্ত হোন।
২৯. ১৩ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০২
comment by: সাগর ঢাকা বলেছেন: মেলা ধন্যবাদ :)
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ১৩ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০৪
comment by: সাগর ঢাকা বলেছেন: মেলা ধন্যবাদ :)
৩১. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৪
comment by: নয়ন বেষ্ট বলেছেন: উবুন্তুর সিডি পেয়েছি- ইন্সটল ও করলাম। কিন্তু সমস্যা হল। কোন কিছুই তো করতে পারিনা। গান শোনা, মুভিদেখা। শুধু প্লাগইন চায়। কি করবো বলুনতো?

মাইক্রোসফট একসিসে ছোট খাট এপ্লিকেশন তৈরি করার কাজ করি। কিন্তু এখানে করতে পারিনা দেখে আবার বাদ দিলাম। একটা সমাধান বলে দেন যেন উবুন্তুর সাথে থাকতে পারি।

অবশেষে ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য। আপনাদের নিরালস প্রচেষ্টা আশা করি আমাদের মত নতুন ইউজারদের আলোর পথ দেখাবে।
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: vlc ইন্সটল করেন। CrossOver দিয়ে ubuntu তে MS Office চালানো যায়। ঐ টা ডাউনলোডের চেষ্টা করুন। ধন্যবাদ।

৩২. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৯
comment by: সাইফ ইমাম বলেছেন: অভ্র কি-বোর্ড টা যদি ওয়াইন দিয়ে চালানো যেত তাহলে অনেক ভালো হতো।
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: ইন্সটল হয়, কিন্তু চলে না! আমি প্রভাত ভালমত শিখেছি। আর সমস্যা হয় না।

৩৩. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৯
comment by: কুয়াশায় ডাকা বলেছেন: প্রিয়তে
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৪. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২১
comment by: নতুন রাজা বলেছেন: ফ্রন্ট ইন্সটলার নাই তো...



এখন কি করবো???
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: আমি বুঝতেছি না। আমার তো দেখায়। পোস্টে স্ক্রিনশট দিয়েছি। দেখি লেলিন ভাই কি বলেন!

১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: ১১ নং কমেন্টের পদ্ধতিতে চেষ্টা করতে পারেন।

৩৫. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৫
comment by: ধ্রুবমেঘ বলেছেন: শোকেসে তুলে রাখলাম।
+++
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৬. ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০২
comment by: নিবারণ চক্রবতী ২ বলেছেন: আপনার দেওয়া লিংকটি কাজ করছে না।
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: এই নেন ডিরেক্ট লিংক http://omi.net.bd/400/

৩৭. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
comment by: ঘুমরাজ বলেছেন: খুব ভালো লাগলো।শোকেসে তুলে রাখলাম।+++
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৮. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
comment by: পুসকি বলেছেন: fav a add kore rakhlam pore ese porbo valo moton:)
dhonnobad shundor post tar jonno:)
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৯. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪২
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: empathy দিয়ে ভিডিও চেট করার অপশন দেখাচ্ছে না। আমি 2.3 ultimate edition ইউজ করি। empathy 2.26.1 ইউজ করতেছি।

Click This Link

এখানে যেইরকম ছবি দিছে আমার এই রকম কিছু আসে না।কোন ছবিই আসে না।
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: যার সাথে চ্যাট করবেন তার ওয়েবক্যাম কানেক্ট করা থাকলে ভিডিও অপশন দেখাবে। আমি ইম্ফানি দিয়ে ভিডিও চ্যাট করেছি গুগল টকে।

৪০. ১৪ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০১
comment by: বৈকুনঠ বলেছেন:
উবুন্তুর টরেন্ট ক্লায়েন্ট দিয়া মুভি ডাউনলোড করলাম। টোটেম প্লেয়ারে ছবি দেখাইতাছে কিন্তু সাউন্ড আসে না। মুভিটা এক্টারনাল হার্ড ডিস্কে কপি করার জন্য ইউএসবিতে কানেক্ট করলাম। কিন্তু কোনো সারা শব্দ নাই। দয়া কৈরা ইট্টু হেল্পান । ধন্যবাদ
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: মুভিটা কোন ফরম্যাটে? 3gp হলে টোটেমে সাউন্ড আসবে না। সেক্ষেত্রে কমেন্ট ৭ ফলো করুন।

সাউন্ড শুধু এই মুভিতে আসছে না, নাকি পুরা উবুন্টই বোবা হয়ে আছে?

System>Preference>Sounds থেকে সাউন্ড ডিভাইস সবগুলোতে pulse audio বা ALSA সেট করে Test বাটনে ক্লিক করে দেখুন টোন শোনা যায় কিনা। যেটায় শোনা যায় সেটা সিলেক্ট করে দিন।

৪১. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৪
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: ভাই হেল্প করেন একটু।
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: নেটে ঢুকতে পারছিলাম না অনেক্ষণ ধরে। তাই দেরি হল। উত্তর দিয়েছি। ধন্যবাদ।

৪২. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৭
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আচ্ছা আমি আমার ওয়েব কেম কিভাবে চালু করবো?? কোথাও কোন অপশন পেলাম না। সিনাপটিক ম্যানেজারে দেখলাম ওয়েব কেম এর কিছু প্যাকেজ ইনস্টল করা।

অনেক ধন্যবাদ।
৪৩. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৬
comment by: বৈকুনঠ বলেছেন: আপনার কথামত ভিএলসি সেটাপ কৈরা ভালো ফল পাইছি। আমার ৩ বছরের পোলায় হারাদিন ফিলিম দেইক্কা আপনেরে পেট ভৈরা দোয়া করসে ;) ;) ;)

দয়া কৈরা এক্সটারনাল হার্ডডিস্ক ইউ এস বি তে কিভাবে সংযোগ দিতে হয় এই বিষয়ে কিছু বল্লে খুবই উপকৃত হৈতাম।

অনেক অনেক ধন্যবাদ
১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: এক্সটার্নাল হার্ডডিস্ক তো আমি যতদূর জানি পেনড্রাইভের মত লাগালেই কানেক্ট হয়। এখানে দেখুন,

Click This Link

৪৪. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:১১
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: যার সাথে চ্যাট করব তার ওয়েবকেম অন করেও কোন অপশন পেলাম না ওয়েবকেম দেখার।

আমাকে কি কিছু ইনস্টল করতে হবে???
১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: আপনার ওয়েবক্যাম কি ওপেন হচ্ছে?

৪৫. ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৮
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আমি কালকে সাউন্ড এনড ভিডিও থেকে ওয়েবকেম অপশন পেয়েছিলাম। কিন্তু চালাতে গেলে ওয়েবকেম এর লাইটটা একবার ব্লিংক করেই বন্ধ হয়ে যায়। লিখে ওয়েবকেম ফাউন্ড কিন্ত চালাতে পারে না।

১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: এটাই সমস্যা। ওয়েবক্যাম না চললে ভিডিও চ্যাট অপশন কিভাবে দেখাবে!

৪৬. ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৭
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আমি অবশ্য কালকে সিনাপটিক থেকে ওয়েবকেমের আরও হাবিজাবি প্যাকেজ ইনস্টল করছি। এইটা সমস্যা করবে নাকি!!!!
১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: Cheese Webcam boot ইন্সটল করে দেখুন এটা দিয়ে ওয়েবক্যাম চলে কিনা। তবে Cheese দিয়ে চললেও অনেক ওয়েবক্যাম ইম্ফানিতে পায় না। সেক্ষেত্রে সমাধান হচ্ছে, ubuntuforums.org এ গিয়ে ওয়েবক্যামের মডেল সহ সমস্যা লিখে পোস্ট দেন। আমার ডিলাক্স ওয়েবক্যাম এমনিতেই চলে!

৪৭. ১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২১
comment by: হরিপদ দে বলেছেন: উবন্তু install করলাম। Network connections এ গিয়ে আমার পিসি র আই পি, মাস্ক, ডি এন এস সেট করলাম কিন্তু নেটে ঢুকতে পারছি না। এমনি গেটওয়েতে ping করলে ping successful দেখায় কিন্তু ডি এন এস এ ping করলে unsuccessful দেখায়। আমার Network এর অন্য পিসি তে ping successful হয়।
দয়া করে আমাকে একটু সাহায্য করেন।
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: এব্যাপারে আমি আসলে তেমন কিছু জানি না। তবে উবুন্টু কনফিগারেশন অটোমেটিকই নিয়ে নেয়। আপনি সব সেটিংস ডিলিট করে রিস্টার্ট দিয়ে দেখুন, অটোমেটিক্যালি সেটিংস নেয় কিনা। আপনি সম্ভবত এটা নিয়ে একটা পোস্টও দিয়েছিলেন।

৪৮. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫১
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Cheese Webcam booth দিয়ে ওপেন হইছে।
৪৯. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৫
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: ভাই ভিডিও চ্যাটের কোন অপশন নাই।এমনি ওয়েবকেম চিজ দিয়ে অন হয়।কিন্তু ভিউ মাই ওয়েবকেম বা রিকোয়েস্ট টু ভিউ ওয়েবকেম এই রকম কিছু এমপেথিতে নাই।ওয়েবকেমের কোন অপশন নাই।
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: কল অপশন কাজ করে? তার নিচে send video থাকার কথা। আইডির পাশে মাইক্রোফোন বা ক্যামেরা আইকন দেখাচ্ছে?

৫০. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৬
comment by: নাজিরুল হক বলেছেন: ফন্ট ইনষ্টল নিয়া বিড়াট মুছিবতে ছিলাম, আইজ সমাধান পাইলাম।

আপনাকে ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫১. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১১
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: কল বা ভিডিও এই রকম কোন অপশন নাই।শুধু চ্যাট করতে যেই অপশন গুলা থাকে সেইগুলা আছে।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: আমি ফেইল :(

৫২. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪১
comment by: জেমিনি বলেছেন: কইসাআআআআআআআআআআআআআআআআআআআআআ আগে প্লাস। এবার প্রিয়তে।

আপনার এই পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি ১ মাস হল উবুন্টু ব্যবহার করছি। সব কিছুই করি উবুন্টুতে কিন্তু গ্রাফিক্সের কাজের জন্য যেত হত এক্স-ড়ি তে। যেটা আমার একদমই পছন্দ না। কিন্তু করার কিছু ছিল না কারণ ফটোশপ ইলেস্টেটার এ গুলাতো আর চলে না উবুন্টুতে। কিন্তু এখন মনে হয়না আর এক্স-পি ইউজ করতে হবে। আমি আর এক্স-পি দেখতে চাইনা।

১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: ফালান এক্সপি! ;)

৫৩. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৩
comment by: অপরাজিতা ০০৭ বলেছেন: বাচাইলেন। প্রিয়তে নিলাম, আমার যে কি কাজে লাগবে বলে বোঝানো যাবে না।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৪. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫০
comment by: নকীবুল বারী বলেছেন: দয়া কইরা উবুন্টু ইনিস্টল নিয়া একটা গ্রাফিক পোষ্ট দেন............আমি উবুন্টু ইনিস্টল করতে পারি না। ফরম্যাট-এ আইসা আটকাইলাম.................একটু হেল্প পোষ্ট দ্যান
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ইন্সটলেশন বিষয়ে সামুতে অসংখ্য পোস্ট আছে তাই এ বিষয়ে লিখি নি।
http://linux.org.bd/go.php?link=ubuntuguide আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। উবুন্টু গাইড। নতুন ইউজারদের যা লাগে সবই এটাতে পাবেন।

৫৫. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আপনার সাহায্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি একদিন আপনার সাহায্যে আসতে পারব।

আমি এমপেথি পুরা ফেলে দিয়ে আবার ইনস্টল করব।দেখি কাজ হয় নাকি। :)
১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: কাজ হলে জানাবেন। ধন্যবাদ।

৫৬. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬
comment by: জেমিনি বলেছেন: ফটোশপ সিএস ইন্সটল করা যাবে ?? আপনি তো পুরান ভার্সনটা ইন্সটল করেছেন।
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: যাবে।

৫৭. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৯
comment by: জেমিনি বলেছেন: wine ও কি ডাউনলোড করতে হবে???? CrossOver অনেক আছে কোনটা ডাউনলোড করতে হবে জানালে সুবিধা হয়।
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: লেটেস্ট যেটা পান। আমি ব্যবহার করি Pro 6.2.1। টরেন্টে অনেক ভার্সন পাবেন কিন্তু অধিকাংশেরই সিড নেই। যত লেটেস্ট ভার্সন পাবেন তত লেটেস্ট সফটওয়্যার ইউজ করতে পারবেন।

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: Wine উবুন্টুর চ্যানেলে পাওয়া যায়। Add/Remove থেকেই পাবেন।

৫৮. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৮
comment by: জেমিনি বলেছেন: wine/ Corssover ইন্সটল নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিন তাহণে আমার মত নতুন ইউজারদের সুবিধা হবে।
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: আসলে Wine বা CrossOver এত সহজ যে এটা নিয়ে লেখার কিছু নেই। একবার ইন্সটল করার পর জাস্ট ভুলে যান। exe ফাইল উইন্ডোজের মত ডবল ক্লিক করলেই ইন্সটল হবে।

৫৯. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৯
comment by: জেমিনি বলেছেন: আমি ইরের দুইটার কোনটাই পাই নাই। এখন কি করব?
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: CrossOver mininova.com এ পাবেন।

৬০. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৭
comment by: জেমিনি বলেছেন: এই দেখুন পাচ্ছে না।


২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: তাই কন! আপনি তো ফিল্টার করে রাখছেন। সার্চ বক্সের বাম পাশে Show তে Cannonical Maintained Applications ফিল্টার করেছেন। ওটা চেন্জ করে All Available Applications করে দিন। তারপরেও না পেলে সফটওয়্যার লিস্টটা রিলোড করুন। রিলোড না করলেও পাবার কথা কারণ পুরান নতুন যাই হোক চ্যানেলে ওয়াইন থাকবেই। হলে জানাবেন। ধন্যবাদ।

৬১. ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩
comment by: ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ওয়েবক্যাম নিয়ে যারা সমস্যায় আছেন তারা এখান থেকে Generic ড্রাইভারটা ডাউনলোড করে দেখতে পারেন। ফোরামে দেখলাম অনেকেরই কাজ হয়েছে, অবশ্য Jaunty এর ড্রাইভার নাই। তাও দেখেন:

Click This Link
৬২. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬
comment by: জেমিনি বলেছেন: আমি অনেক ট্রাই করলাম কিন্তু ইয়াহু ছাড়া আর কিছু ইন্সটল হল না wine দিয়ে। কি করব???
২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: কি কি ইন্সটল হল না? সবই যে ইন্সটল হবে তা কিন্তু না! দু একটা নাম বলুন যেটা ইন্সটল হয় নি।

৬৩. ২১ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩৭
comment by: ইনজাম বলেছেন: ভাই আপনার থিম টার লিঙ্ক দেন(ম্যাকের মত), এইটা কি দিয়া করছেন বিস্তারিত কন।
২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: এটা কোন থিম না, স্ক্রিনের নিচের ট্রে বা ডকটার নাম Avant. এটা উবুন্টুর Add/Remove এ গিয়ে সার্চ দিলেই পাবেন। আর সাইডবারের নাম Screenlets।

৬৪. ২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
comment by: জেমিনি বলেছেন: ফটোশপ সিএস৪ আর ইল্সেটেটার সিএস৪ ট্রাই করলাম কিন্তু হল না। setup.exe ফাইলের উপর দুবার ক্লিক করলে কিছুই হয় না।
২১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: wine না Crossover?

৬৫. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৬
comment by: জেমিনি বলেছেন: wine.

Crossover এখনও ডাউনলোড করিনি।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: 7,8,9 তো খুব ভাল চলে।CS3 ওয়াইনে মোটামুটি চলে।

Click This Link

ইল্সেটেটারের অবস্হা খুব খারাপ :(

Click This Link


৬৬. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪২
comment by: জেমিনি বলেছেন: তার মানে আমাকে এক্স-পি চালাতেই হবে?????? :(


সিএ্স২ ভার্সন গুলা চলবেতো? তাহলে আর সিএ্স৪ ইন্সটল করবনা।
২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: GIMP ইউজ করেন। আপনার কথা মত ওয়াইন নিয়ে আজ পোস্ট দিলাম। Click This Link

৬৭. ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৯
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: উবুন্টুতে সবচেয়ে ভাল টরেন্ট ক্লায়েন্ট কোনটা। আমি ডিলিউজ বিটটরেন্ট ক্লায়েন্ট এবং কেটরেন্ট ইউজ করছি। কিন্তু স্পীড খুব খারাপ।
২/৩ থাকে।পিয়ার ৩/৪ টা থাকে।কি করলে স্পীড ভালো পাওয়া যাবে?? ডিলিউজ বিটটরেন্ট ক্লায়েন্টে একটা ওয়ার্নিং সাইন দেখায়।ক্লিক করলে দেখায়
No Incoming Connection.

কি করতে পারি একটু বলবেন।একি মেসেজ যখন উইনডোজ ইউজ করতাম তখনো দেখাত।
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: আমি তো বিল্ট ইন transmission ই ইউজ করি। স্পিড তো ভালই পায়।

এরকম ম্যাসেজ আমি কখনও দেখি নি! স্পিড তো সিডের উপর নির্ভর করে। তারা যদি আপলোড লিমিট করে রাখে আপনি স্পিড পাবেন না। স্পিড যদি টেস্ট করতে চান তাহলে আমি বলব টরেন্টে উবু্ন্টুর iso টা ডাউনলোড দিতে। এটার সিড প্রচুর ও কোন লিমিট নাই। ১৫ মিনিট ডাউনলোড করলেই স্পিড সম্পর্কে ধারণা পাবেন।

২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: উবুন্টুর অফিসিয়াল টরেন্ট। অন্য কোনটা না কিন্তু!

৬৮. ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
comment by: তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আজকে দেখি স্পীড ভালো পাচ্ছে।আপনি ঠিক বলছেন স্পিড সিডের উপর নির্ভর করে।
আচ্ছা আপলোড স্পীড বাড়ায় দিলে কি ডাউনলোড স্পীড কমে যায়?? আর টরেন্টে সিডের স্পীড বেশি থাকলে কি আমি নরমালি গ্রামীনের নির্ধারিত স্পীডের চেয়ে বেশি স্পীড পাব??
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: নাহ। আপলোড স্পিড বাড়ানোর সাথে ডাউনলোড স্পিড কমার কোন সম্পর্ক নাই। বরং উল্টাটা। অনেক বিটটরেন্ট ক্লায়েন্টে আপলোড লিমিট শূন্য করে দিলে ডাউনলোডও শূন্য হয়ে যায়। তবে Transmission তা করে না।

যদিও এটা মনে হয় সম্ভব না, কিন্তু আমিও খেয়াল করছি, সিড বেশী থাকলে অনেক সময় নরমালের চেয়ে বেশী স্পিড পাওয়া যায়। কিন্তু এটা তো সম্ভব না।

৬৯. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৭
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্ট দেইখ্যা আরো বেশি কঠিন লাগতাছে..........:((


প্লাস দিয়া ভাগলাম!
২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫১

লেখক বলেছেন: X(

৭০. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৯
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: আইচ্ছা, এইটা কি লিনাক্স???


Click This Link
২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫১

লেখক বলেছেন: এইডা উবুন্টুতেও করা সম্ভব

৭১. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৯
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাইলেতো উবুন্টুরে সোজা বানান যায় ইচ্ছা করলে। এক্সপির মতোন করা যাইবো???
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৪

লেখক বলেছেন: এক্সপির মত বলতে কি বোঝাচ্ছেন? এক্সপি তো দেখতে ভাল না। আমার উবু্ন্টু ডেস্কটপ দেখছেন?
Click This Link

তবে আমি যা করছি তারচেয়েও ভাল করা সম্ভব, আমার ল্যাপির গ্রাফিক্স ম্যামরী কম :(

আর এক্সপির মত দেখতে লিনাক্স হইল ReactOS

http://www.reactos.org/en/screenshots.html

তবে রিঅ্যাক্ট ইউজ কইরা সমস্যায় পড়লে সাপোর্ট পাওয়া মুশকিল। এইদিক থেকে উবুন্টু ভাল।

৭২. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৪
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্ট পইড়াতো সোজাই লাগে।


প্রশ্ন ১: উবুন্টুতে কি অভ্র চলে? না চললে Wine দিয়া চালানো যাইবো?

প্রশ্ন ২: উবুন্টুর সিডি কই পামু??
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: চলে না। অভ্র বাদ। উবুন্টুর ফোনেটিক কিবোর্ডের নাম প্রভাত। আর আছে জাতীয় আর ইউনিজয়।

সিডি ফ্রী পাওয়া যাবে shipit.ububntu.com

ডাউনলোড করা যাবে ubuntu.com থেকে, http,ftp বা টরেন্ট।

লোকালি জোগাড় করা যাবে
Click This Link

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: এখন অভ্র চলে :)

৭৩. ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: এক্সপির চাইতে দেখতে ভাল হইলেই হইলো।



কয়েকদিন এক্সপির লগে লাগায়া দেখা লাগবো। তয় সমস্যা হইলো। সিডি কই পামু? আর সেটাপ দিমু কেম্নে????
৭৪. ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪২
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: সিডি বহুতদিন আগে চাইছিলাম। তয় অহনো পাইনাই। আমি থাকি কল্যাণপুরে। মধ্য পাইকপাড়ায়।।।।। :(
২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: ইচ্ছা থাকলে উবুন্টুর সিডি পাওয়া কোন ব্যাপার না। আইডিবিতে কিনতেও পাওয়া যায়। লোকাল সফটওয়্যারের দোকানেও থাকতে পারে। উপরে যে লিংক দিছি সেখানে অনেকেই কুরিয়ারে বা ডাকে উবু্ন্টুর সিডি পাঠায়। সামুতেও অনেকেই দেয়।

Click This Link

Click This Link

কাজেই সিডি পাচ্ছি না-এই টাইচ কমেন্ট আর না করলেই ভাল হয়। যদি সত্যি উবু্ন্টু ব্যবহারের ইচ্ছা থাকে তাহলে সিডি জোগাড় করা কোন সমস্যা না। আর না থাকলে যা ব্যবহার করতেছেন সেটাতেই থাকেন।

৭৫. ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৮
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাই রাগ করেন কেন? একটা পোস্ট দিয়া একখান কমেন্ট কপি কইরা দিতাছি। এর লিগাই সিডি পাই না পাই না করি।।।।



"দোকানদারের কাছে উবুন্টুর সিডি চাইলে হা কইরা তাকাই থাকে। মনে হয় যেন মঙ্গল গ্রহের এ্যকুরিয়ামের কোন মাছ চাইছি।"








আর আমি একটা স্কুলেল স্টুডেন্ট। আইডিবি বাসা থিকা বহুতদূরে। কেম্নে যামু কন। সিডি রাইটার থাকলে ডাউনলোড কইরা সিডিতে রাইট কইরা নিতাম।




থাউক, দোস্তগোর কাছে দেখি আছে নাকি। আপ্নেরে বিরক্ত কর্তাছি হুদাই।।।।। :(







তয় জোগার করতে পারলে ইউজ করতে একটু সাহায্য কইরেন। (এইবার এক্সপি সেটাপ দিয়া মেজাজ চরম খারাপ হইছে। এই সিডির এক্সপিটা নষ্ট।।।।।।)
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: রাগ করি নাই। এতগুলা অপশন দেবার পরেও কেউ যদি কয় সিডি পাই না, তাইলে আর কি কমু।

২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আপনি যে কমেন্ট কপি করেছেন লেখক সেখানে কয়েক বছর আগের কথা বলেছেন। আমি পোস্টটা পড়েছি।

৭৬. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৮
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: আইজ্কা এক বেটারে জিগাইলাম, "ভাই, উবুন্টু আছে?" হেয় এমন্বিলে মাথা ঝাকাইন্ন্যা শুরু করলো। মনে হইলো ছিড়্যা গেছে।।।।"




একটা যোগাড় করতে পারছি দোস্তের কাছে। তয় ঐটা বাংলা..........:((


শ্রাবণী ভার্সন ৬.১১



আইডিবিতেই যাওন লাগবো........:(



আপ্নের ডেস্কটপটা পছন্দ হইছে। :)
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: শুরুতেই শ্রাবণী হৈমন্তী ইউজ করলে মাথা হ্যাং হওনের চান্স আছে!

৭৭. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৭
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: "অক্ষম কল" টাইপের বাংলা। লিনাক্স লাইভ সিডি ছিল একটা। সেইটা দিয়া দেখছিলাম। :)
৭৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
comment by: কিষান বলেছেন: ভাই ব্রোকেন ডিপেনডেন্সির জ্বালায় অস্থির হয়া গেলাম। এইডা ঠিক করুম কেমতে?
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: স্টার্টআপের সময় বুট মেন্যূ থেকে Recovery Mode সিলেক্ট করে Repair Broken Packages> ok. কাজ হওয়ার কথা।

সরি উত্তর দিতো দেরী হল। রিস্টার্ট দিয়ে দেখতে গিয়েছিলাম কোন অপশন সিলেক্ট করতে হবে। দেখার পর কমেন্টে লিখতে ভুলে গেছি :P!

৭৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
comment by: পথে-প্রান্তরে বলেছেন: জটিল পোষ্ট দিছেন ভাই । প্রিয়তে নিলাম । পোষ্টে পেলাস.....
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮০. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৪
comment by: নাফিস ইফতেখার বলেছেন: প্রিয়তে যাওয়ার জন্য এর চাইতে যোগ্য পোস্ট খুঁজে বের করা কষ্ট হয়ে যাবে! অসাধারণ পোস্ট! + + + :)
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: :)

৮১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
comment by: ছায়ার আলো বলেছেন: কাজে লাগবে। ধন্যবাদ! :)
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৮২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
comment by: নাফিস ইফতেখার বলেছেন:

গ্রাফিক্স ইফেক্ট: ভিস্তার গ্রাফিকস ইফেক্ট দেখে যদি আপনার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে ভুলেও উবুন্টতে কম্পিজ ইন্সটল করবেন না!!! করছেন তো মরছেন!!!

আপনি মনে হয় এটা ঠাট্টার ছলে বলেছেন। কিন্তু আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম! ভেবেছিলাম - "এই লোক বলে কি! কম্পিজ ইন্সটল দিতে মানা করে??" :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ক্যান ভাই বুঝেন নাই? ভিস্তার ইফেক্ট দেখে কারও যদি মাথা খারাপ হয়, কম্পিজের ইফেক্ট দেখলেতো উন্মাদ হয়ে যাবে। সেই অর্থে বলছি! :P

৮৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮
comment by: কার্নেল বলেছেন: এক টানে প্রিয়তে নিলাম
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: ধন্যবাদ!

৮৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭
comment by: আরিফুল হোসেন তুহিন বলেছেন: লিনাক্স ইউজ করা শুরু করছিলাম নৈতিক দৃষ্টিকোন থেকে। এই জন্যেই ওয়াইনের ভক্ত না আমি। আরেকটা কথা অনেক সফটওয়ারেরই ওপেন ভার্সন অনেক ভালো।
বিশেষ করে যদি সফটওয়ার ডেভেলপমেন্টের কাজ করেন, তাহলে জিসিসির উপর কম্পাইলার নাই, জিডিবাগার এর উপর ডিবাগার নাই। মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও থেকে লিনাক্সের নেটবিনস,বা একলিপ্স অনেক ভালো। ভিজুয়াল সি স্লো এবং বাজে ডিবাগিং করে।

যাই হোক লিনাক্সে আসার পর দেখছি আসলে গ্রাফিক্যাল ইন্টারফেস বেশ ফাউল একটা জিনিস। আমি খুব প্রয়োজন না হলে টার্মিনাল থেকে সরি না, এমনকি ছোটখাট সাইট হলে লিন্কস ইউজ করি। কারন "গ্রেপ/ক্যাট/পি এস/কিল ......" এসব কমান্ড ছাড়া এফিসিয়েন্টলী কিছুই করা যায় না। বেশীরভাগ ক্ষেত্রে গ্রাফিক্যাল ইন্টারফেস একটা সময় নষ্টকারী জিনিস। তারউপর সার্ভার এডমিনের কাজে গ্রাফিক্যাল ইন্টারফেস কোনোই কাজে দেয় না।
৮৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪০
comment by: শরীফ উদ্দীন বলেছেন: আমি বেশ কিছুদিন উবুন্টু ব্যাবহার করেছি। যদিও কিছুদিন ধরে এক্সপি ইউজ করছি। কিছুদিনের মধ্যেই আবার উবুন্টুতে ফিরে যাব। আমার একটি সমস্যা আছে। আমি এর আগে প্রায় ৪০০/৪৫০ মেগা বাইটের একটা রিপো করে সিডি করে রেখেছি এপটন দিয়ে। কিন্তু কোন ভাবেই তা আর ইন্সস্টল করতে পারছিনা। রিস্টোর করলেতো ইন্সস্টল হয় না। তা টেম্পোরারি ফাইল হয়ে থাকে। কি করতে পারি বলেনতো। উবুন্টু ইন্সস্টল দিলে আবার নতুন করে সেই ৪৫০ মেগার সফটগুলো ডাউনলোড দিতে হবে এই ভয়ে উবুন্টুতে যেতে পারছিনা। এছাড়া পুরোপুরি উবুন্টুর ভক্ত আমি। এক্সপিতে বেশ বিরক্ত ধরে গেছে। কারণ আমারদের দেশের নেটতো আর অত বেশী স্পিডের না।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: cd করে /var/cache/apt/archives পর্যন্ত গিয়ে লিখুন sudo dpkg -i *.deb।

আর যদি গ্রাফক্যালি চান তাহলে ISO টা সিডিতে বার্ণ করে সিডি ড্রাইভে ঢুকালে প্যাকেজ ম্যানেজার চালুর অপশন আসবে। প্যঅকেজ ম্যানেজার চালু করে যে যে সফটওয়্যার ইন্সটল করতে চান সেগুলোতে টিক দিয়ে ok করলেই হবে।

৮৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৬
comment by: লুৎফুল কাদের বলেছেন: I have a quick question. I am using Linux mint 7 Gloria. I always get a message "could not refresh the list of packages". It can not update my system. I am new in Linux, hope you would be able to help. My email address is thank you very much.
১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: এটা ছাড়া আর কিছু পেলাম না। যদিও এটা অনেক আগের তাও চেষ্টা করে দেখতে পারেন। মিন্ট উবুন্টুর ডেরিভেটিভ হলে কিছু কিছু জিনিস আলাদা। তাই উবুন্টুর সলিউশন এক্ষেত্রে খাটবে না মনে হয়।

৮৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৯
comment by: স্বপ্ন নীল বলেছেন: ভাইয়া, খুব বিপদে আছি । আমি উবুন্টু ইন্সটল করেছি অনেক আগে । কিন্তু এখনও ইন্টারনেট কনফিগার করতে পারি নাই । সবসময় উবুন্টুতে থাকি । শুধু ইন্টারনেট ইউজ করতে গেলেই আবার উইন্ডোজে ফেরত যেতে হয় । আমি ন্যাশন্যাল ফোনের ইন্টারনেট ব্যবহার করি । কিভাবে কনফিগার করতে হবে প্লীজ বিস্তারিত জানিয়ে একটা পোস্ট দেন । প্লীজ ভাইয়া.......
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: পোস্ট না দেয়ার কারণ হল আমি নিজেও মোবাইল ছাড়া অন্য কোন কিছু দিয়ে উবুন্টুতে ইন্টারনেট কানেক্ট করি নি!

আপনি জেনেরিক সমাধানে চেষ্টা করে দেখুন। বিস্তারিত পাবেন এই পিডিএফ ফাইলটাতে,

http://blog.manchumahara.com/?dl_id=6

এটা আমাদের প্রযুক্তি ফোরামের উবুন্টু সহায়িকা!

৮৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
comment by: স্বপ্ন নীল বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আচ্ছা, উবুন্টুতে কি অভ্র ইন্সটল করা যাবে ? যদি করা যায় তাহলে একটু ইন্সট্রাকশন দিবেন প্লীজ...। পোস্টে তো শুধু লিখে রেখেছেন
"আপডেট: অভ্র এখন উবুন্টুতে। অভ্রের লিনাক্স ভার্সন পাবেন এখানে" । কিন্তু ওখানে তো লিনাক্স ভার্সন নামে কিছুই নেই!
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: Click This Link

৮৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১০
comment by: ক্ষত্রিয় বলেছেন: ভাই ,আমার সমস্যা টা হছ্ছে আমি nvidia drivers activate(উবুন্তু এর মধ্যই যেটা আছে) করতে পারতাছি না :(

hardware drivers এ গেলে একটা পেইজ আসে।ঐখানে nvidia drivers 180(recomended) সিলেক্ট করে activate বাটন চাপলে activate হ্য় না।লাল কালির ক্রস চিহ্ন দেখায়।আবার add/remove option এ গিয়া desktop effect (Compiz Fusion) সিলেক্ট কইরা apply change দিলে অনেক এরর দেখায়।কোন ভাবেই ইন্সটল হইতাছে না।কি যে করি!!!!এত আশা নিয়া ইন্সটল দিয়া দেখি কাম হইতাছে না :(

ভাই আমি মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্সকার্ড ব্যবহার করতেছি।

প্লীজ ভাই হেল্প চাই :(
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: মাদারবোর্ডের মডেলটা বলেন তো..

৯০. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১
comment by: ক্ষত্রিয় বলেছেন: মাদারবোর্ড হইলো আসুস এর M3N-H/HDMI।নিচের লিংকে সব আছে:

Click This Link

একটু দেখেন তো কোন ব্যবস্হা করা যায় কিনা।সমস্যাটার সমাধান পাইলে বড়ই উপকৃত হইতাম :(

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: Click This Link

এইটা কি আপনার সমস্যার কাছাকাছি? উবুন্টু ফোরামে একটা পোস্ট দিলে মনে হয় দ্রুত সমাধান পাবেন। আমি বুঝতে পারছি না কি করা যায় :(

৯১. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৬
comment by: অগ্নিশিখা বলেছেন: প্রিয়তে নিলাম।

আমি ৯.০৪ ব্যবহার করি।
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯২. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৪
comment by: আহাসান বলেছেন: আমিও উবুন্টু ব্যবহার করতে চাই। আমার ল্যাপটপে ভিসতা অরিজিনালটা আছে, তাই উবুন্টু অন্য ড্রাইভে ইন্সটল করে ব্যবহার করতে চাই। কোন সমস্যা নেই তো ?
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: কোন সমস্যা নাই। এই পোস্টের কমেন্টগুলো কেন জানি এত দিন দেখি নি। জবাবটা আপনার কাজে লাগবে কিনা বুঝতে পারছি না। অনেক দেরী হল।

৯৩. ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
comment by: সৌরদীপ্ত বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম (আমি কিন্তু প্রভাত লেআউটে উইন্ডোজে লিখছি) ।
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: আমিও প্রভাত ;)

৯৪. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:০৬
comment by: দারিদ্রের ছেলে বলেছেন: please i need help
can u help me??
http://img682.imageshack.us/i/03012010610.jpg/
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: Ya. Answer given!

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:১১

লেখক বলেছেন: Ya. Answer given!

৯৫. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:০৯
comment by: অভিজিত রায় অভি বলেছেন: ভাই আমি আমার লেপ্টপে উবুন্টু ইন্সটল করমু। কেমনে যদি এক্টু বলে দেন ভালা হয়। ছবি সহ দিলে উপকৃত অমু।
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: এখান থেকে উবুন্টু সহায়িকা ডাউনলোড করে নিন।
http://www.bdosn.org/publication.php

৯৬. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪২
comment by: অভিজিত রায় অভি বলেছেন: ধন্যবাদ। দেখি চেষ্টা করে।


০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯৭. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
comment by: আমি আস্তিক বলেছেন: ধন্যবাদ...উপকার হইলো..
০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৯৮. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৮:০৯
comment by: সিউল রায়হান বলেছেন: ১) ল্যানে আইপি বসাবো সম্ভব //???? আমাদের একেক হলের আইপি একেক রকম.... সুতরাং সব হল অ্যাক্সেস করতে আলাদা আলাদা আইপি লাগবে

২) আমাকে ডি.এইচ.সি.পি. দিয়ে নেটে কানেক্টেড হতে হয়.... মানে ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে রানটাইমে নেটে যেতে হয়.... ফিক্সড আইপি না....... তো সেই কানেকশন কিভাবে ক্রিয়েট করবো ??

লেনিন ভাইয়া কমান্ড প্রম্পট থেকে কিভাবে করতে হয় দেখিয়েছিলেন....( খুব সম্ভবত পিপিপি লিখে এন্টার দিলেই হয়) গ্রাফিক্যালি কিভাবে করে ???
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৭

লেখক বলেছেন: জানি না :(

৯৯. ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪২
comment by: সিউল রায়হান বলেছেন: জানেন না ??? :( মনটাই খারাপ হয়ে গেল৷

জানতে পারলে প্লিজ আমার ব্লগে কোন একটা পোস্টে একটু জানিয়ে দিয়েন
০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আপনি আসলে কি চাইছেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি জিপির নেট ইউজ করি। অন্য কোন ভাবে ট্রাই করি নি কখনও।


System>Preference>Network Conncetions এ ঢুকে Wired Connection টা এডিট করেই তো আইপি বসানো যায়। আপনি কি এটাই চাইছেন?

১০০. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
comment by: সপ্নীল বলেছেন: দরকারী পোস্ট + সহ প্রিয়তে
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১০১. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩০
comment by: গুপী গায়েন বলেছেন: প্রিয়তে রাখলাম। আমার এক জিগ্রি দোস্ত উবুন্টু প্রেমী। সে আমারে এবার উবুন্টু ৯.১ আর 'লিনাক্স মিন্ট' দিয়েছে। ভালউ লাগসে। দেখি শুরু করি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ, শুরু করে দিন :)

১০২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৬
comment by: ইমনকুষ্টিয়া বলেছেন: আমরা মুক্ত সফওযারকে সবার উপরে নিয়ে যাবোই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: অবশ্যই!!!

১০৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৬
comment by: আমিনুল ইসলাম বলেছেন: বস, ভালো পোস্ট। উবুন্টুতে যেতে মন চায়, কিন্তু সমস্যা হলো হার্ড ড্রাইভ পার্টিশনের ঝামেলাটা পারি না। কাছাকাছি কেউ নেইও কাজটা করে দেয়ার জন্য। :(


কী করি?


আরেকটা প্রশ্ন, আমি নকিয়া পিসি সুট ব্যবহার করে ইন্টারনেট কানেক্ট করি (নকিয়ার মডেম, জিপির সিম)। উবুন্টুতে কীভাবে করা যাবে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: খালি ফোনটা একটু কষ্ট করে পিসির সাথে লাগাবেন। বাঁকি চিন্তা ঊবুন্টু করবে :)

১০৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৫
comment by: এস. আর. আহসান বলেছেন: সাহায্য???? করুন????

আমি উবুন্টুর একজন নতুন ইউজার। পোষ্টের জন্য ধন্যবাদ। কিন্তু সমস্যা হইল আমি এবং অন্যান্যরা অফিসের কম্পিউটারে বিজয় ব্যবহার করি। আবার আমাকে বাসায় কাজ করে নিয়ে অফিসে অন্যদের দিতে হয়। সুতরাং বুঝতেই পারছেন সমস্যা কোথায়? তাই এমন কোন পদ্ধতি কি আছে যাতে লিনাক্সে বিজয়ের ফন্টগুলো ব্যবহার বিজয় লেআউটে কাজ করতে অথবা বিজয় ব্যবহার করতে পারি?
আমার মেইল ঠিকানা :
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: অনলাইন কিছু বিজয় টু ইউনিকোড কনভার্টার ব্যবহার করে ডকুমেন্টগুলো ইউনিকোডে কনভার্ট করতে পারেন। বর্তমানে এমএস অফিস ইউনিকোডে বাংলা সাপোর্ট করে। যতদূর জানি বিজয়ও এখন ইউনিকোড সাপোর্ট করে। অফিসে ইউনিকোড সাপোর্টেড বিজয় ইন্সটল করে নিলে আপনি সেগুলো উবুন্টুতে দেখতে ও এডিট করতে পারবেন। আর, লেআউটের জন্য ইউনিজয় তো রয়েছেই। এটা উবুন্টুতে বাই ডিফল্ট দেয়া থাকে।

১০৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮
comment by: এস. আর. আহসান বলেছেন: আর একটি কথা-

উবুন্টুর উপর কোন ই-বুকের লিংক জানা থাকলে তা দরকার ছিল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: এই বইটা খুঁজতে পারেন। লিংক দিতে পারছি না, আমি টরেন্টে ডাউনলোড করেছিলাম।

How to do everything ubuntu

 

 


আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই