আমার প্রিয় পোস্ট

উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় 8-|

১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০০

শেয়ার করুন:                   Facebook

এর আগের পোস্টে উবুন্টুর বিভিন্ন সমস্যার গ্রাফিক্যাল সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম। আজ সহজ ভাবে চেষ্টা করব একদম নতুন ইউজারদের কমান্ড লাইন ভীতি দূর করা যায় কিনা। বিভিন্ন কমান্ডগুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করে প্রতিটার কাজ আলাদাভাবে বলব।

উইন্ডোজের যেমন C ড্রাইভ, উবুন্টুর তেমনি File System ড্রাইভ। এই ড্রাইভটি প্রোটেক্টেড। হোম ফোল্ডার ছাড়া কোন ফোল্ডারের কোন কিছুই পেস্ট, ডিলিট, রিনেম করা যায় না। কিন্তু বিভিন্ন কাজে আপনাকে এখানে ফাইল পেস্ট, ডিলিট, রিনেম করতে হতে পারে (পরে এ ব্যাপারে বলছি)। সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর (root) মুডে কাজ করতে হবে।যেকোন কমান্ডের আগে sudo কিওয়ার্ড ব্যবহার করা মানে সেই কমান্ডটাকে root কমান্ডে পরিবর্তন করা। sudo ব্যবহারের মাধ্যমে আপনি কম্পিউটারে যা খুশি পরিবর্তনের অধিকার পাচ্ছেন, যে কোন কাজে। কোন কমান্ড দেবার পর পারমিশন ডিনাইড দেখালে শুধু আগে sudo লাগান! তবে সতর্ক থাকতে হবে, কারণ না জেনে কোন কমান্ড root হিসেবে দিলে সিস্টেম ক্র্যাশ করতে পারে।

উইন্ডোজের ফাইল ব্রাউজার যেমন উইন্ডোজ এক্সপ্লোরার তেমনি উবুন্টুর নটিলাস। আপনার কাজ যদি হয় শুধু ফাইল আর ফোল্ডার নিয়ে তাহলে আপনি নটিলাস কে root হিসেবে চালাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বারবার sudo লিখতে হবে না। লিখুন:

sudo nautilus

টার্মিনাল উইন্ডোটা খোলা রেখে আপনি যা কিছু করবেন সবই root হিসেবে হবে।

যদি আপনার কাজ ফাইল নিয়ে না হয় তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর মুডে সুইচ করতে পারেন

sudo -i

কমান্ডের মাধ্যমে। এতে আপনাকে বারবার sudo লিখতে হবে না।


কমান্ড লাইনের মাধ্যমে আপনি কম্পিউটারের ফাইল ব্রাউজও করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হব cd (change directory) কমান্ড। cd এর পরে আপনি যে ডিরেক্টরিতে যেতে চান সেটি লিখতে হবে। যেমন, ডেস্কটপে যেতে হল লিখুন cd Desktop। মনে রাখবেন সব কমান্ড কিন্তু Case Sensitive। Desktop আর desktop এক নয়। নতুনদের সমস্যা হয় বর্তমান ওয়ার্কিং ডিরেক্টরও কোনটা সেটা জানতে।আপনি এখন কোন ডিরেক্টরিতে আছেন সেটা জানতে লিখুন pwd (Print Working Directory)। বর্তমান ডিরেক্টরির ফাইল ও ফোল্ডারগুলোর তালিকা পেতে লিখুন ls। ডেস্কটপ থেকে টার্মিনালে ls লিখলে আপনাকে আপনার হোম ফোল্ডারের ফাইল লিস্ট দেবে। সেখান থেকে cd ও ফোল্ডার/ফাইল নেম লিখে আপনি সেই ফোল্ডারে যেতে বা ফাইল ওপেন করতে পারবেন।

এখন tar.gz আকারে থাকা সফটওয়্যার ইন্সটল সম্পর্কে কিছু বলি। কিছু tar.gz সফটওয়্যার আমি নিজেও এখনও ইন্সটল করতে পারি নি। সাধারণ নিয়ম হল cd
./configure
make
make install
কমান্ড ব্যবহার করা।
টারবল (tar) আর্কাইভ করা সফটওয়্যার ইন্সটলের ক্ষেত্রে আপনার প্রথম কাজ সেটাকে এক্সট্রাক্ট করে হোম ফোল্ডারে বা ডেস্কটপে রাখা কারণ এক্ষেত্রে ফোল্ডারে নেভিগেশন করাটা সহজ। cd ও ls কমান্ড থেকে ধাপে ধাপে (অথবা পারলে একবারে) এক্সট্রাক্ট করা ফোল্ডারে যাওয়ার পরে configure make make install কমান্ড দিতে হবে। তার আগে দিলে No such file or directory এরর দেখাবে। এক্ষেত্রে ls কমান্ড দিয়ে দেখে নিন আপনি যে ডিরেক্টরিতে আছেন সেখানে configure নামে ফোল্ডার বা ফাইল আদৌ আছে কিনা।আর্কাইভে যদি configure নামে ফাইল বা ফোল্ডার না থাকে তাহলে কমান্ড কাজ করবে কিভাবে!

অনেক সফটওয়্যারে দেখবেন এক্সট্রাক্ট করলে ভেতরে একটা মাত্র এক্সটেনশন বিহীন ফাইল। সেটা ডবল ক্লিক করলেই চালু হবে। যেমন, multiget।

অনেকগুলোতে *.sh ফাইল থাকে। যেমন, install.sh। এগুলো ডবল ক্লিক দিয়েই ইন্সটল হয়।

আবার অনেক সফটওয়্যার (যেমন, ফায়ারফক্স) এর tar ফাইলে অনেক ফাইল থাকে, সাথে firefox নামে এক্সটেনশনবিহীন একটা ফাইল। এটাতে ডবল ক্লিক করলেই পোর্টেবল সফটওয়্যারের মত ফায়ারফক্স চালু হবে। এগুলো মেন্যুতে যোগ করতে

মেন্যুতে রাইট ক্লিক করে Edit Menus সিলেক্ট করে Internet>New Item এ গিয়ে
Type: Application
Name: (eg: FireFox)
Command: (Browse for firefox launcher)
Comment:
OK ক্লিক করে বেড়িয়ে আসুন।

এখন ফায়ারফক্স Applications>Internet মেন্যুতে পাবেন।

দ্রুত অ্যাক্সেসের জন্য প্যানেলে যোগ করতে পারেন। এজন্য প্যানেলে রাইট ক্লিক করে Add to pannel >Custom Application Launcher সিলেক্ট করে Add ক্লিক করুন। এবার ঐ এক্সটেনশন ছাড়া ফাইলটা ব্রাউজ করে দেখিয়ে দিন। নাম ও আইকন দিন। হয়ে গেল! আরও ভাল হয় ঐ ফাইলটা File System (মানে যেটায় উবুন্টু আছে) এ নিয়ে তারপর Add করলে। কারণ, এতে ভুল করে সফটওয়্যারটা ডিলিট করে ফেলার ভয় থাকে না। এটা করতে হলে sudo nautilus কমান্ড দিয়ে কাট বা কপি করে পেস্ট করে দিন।

নতুনদের কাজে লাগতে পারে এরকম আরও কিছু কমান্ড:

চ্যানেল থেকে কোন সফটওয়্যার ইন্সটল করতে: apt-get নাম
যেমন: apt-get firefox

আপডেট পেতে: apt-get update

ডিরেক্টরি তৈরি করতে: mkdir

রিমুভ করতে: rm


ফাইল সিস্টেম চেক: fsck

ড্রাইভ মাউন্ট করতে : mount

ড্রাইভ আনমাউন্ট করতে : umount

ডিস্ক ফরম্যাট: fdisk

ইউজার সুইচ করতে: su

ক্যালেন্ডার দেখতে: cal

তারিখ দেখতে: date

কম্পিউটার বন্ধ করতে : halt

কম্পিউটার রিস্টার্ট করতে: reboot

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু কমান্ড ;
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

 

  • ৩০ টি মন্তব্য
  • ৭০২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৩
comment by: নতুন রাজা বলেছেন: ভালো হচ্ছে... চলুক...

পোষ্টে +++
১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ, স্যার।

২. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৭
comment by: অপরাজিতা ০০৭ বলেছেন: উবুন্টুর আর ও পোস্ট চাই।
১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: টপিক দেন। মাথায় আইডিয়া খুব কমে আসে ;)

৩. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১
comment by: তাহসিন আহমেদ বলেছেন: প্রিয় তে । +
১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৮
comment by: সাগর ঢাকা বলেছেন: ধন্যবাদ ! প্রিয়তে নিলাম , আপনি কি সফটওয়ার লাইন এ আছেন ? আপনার মূল্যবান সময় দিয়ে আরো পোস্ট দিবেন ...এই প্রত্যাশায় :)
১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: আমার প্রোফাইল দেখেন ভাই! আমি জাস্ট ইউজার।

৫. ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
comment by: সাইফ ইমাম বলেছেন: ++++
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৯
comment by: ভাদাইম্যা পোলা বলেছেন:
-------------------------------------------------
লেখক বলেছেনঃ এগুলো কিভাবে মেন্যুতে যোগ করতে হয় আমি জানি না, তবে উপরের বা নিচের প্যানেলে যোগ করতে পারেন।
------------------------------------------------

Right click on menu>Edit Menus>Internet>New Item
Type: Application
Name: FireFox
Command:(Browse for firefox launcher)
Comment: give any
click OK

You'll find it in "Applications>Internet" menu
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: পোস্ট আপডেট করলাম।

৭. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫০
comment by: ভাদাইম্যা পোলা বলেছেন: Command: (Browse for firefox launcher)
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: ধইন্যা :)

৮. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৯
comment by: নাফিস ইফতেখার বলেছেন: পোস্টটা প্রিয়তে চলে গেলো! অসংখ্য ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ পোস্টের জন্য! :) + + +
২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: জাতে উঠলাম মনে হয় ;)

৯. ২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৯
comment by: বৈকুনঠ বলেছেন: আপনেরে বারবার বিরক্ত করিরে ভাই.....
আমি উবুন্টু ইন্সটল করছি ইটালিয়ান ভাষায়। এখন ইন্সটলের মুহুর্তে ওপেন অফিস অর্গ ইস্সটল হয়া গেছে। এইটারে ডিসকার্ড কৈরা বাংলাটা বসামু। ওপেন অফিসের বাংলা সাইট থেইকা ঐটা ডাউনলোড কইরা রাখসি (প্রায় ১০০ মেগার একটা টার.জি যেড. ফাইল) । এই কামটা ক্যামনে করতে হৈব ইট্টু কয়া দেন ভাইজান। ধন্যবাদ
২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:০৬

লেখক বলেছেন: ব্যাপার না:)

ইটালিয়ানে করলেন ক্যান:-*

Add/Remove থেকে open office রিমুভ করেন। তারপর বাংলাডা ইন্সটল দ্যান। tar ফাইলডা খুইলা দেখেন ভিতরে কি কি আছে।

উপরে পোস্টে দেখেন কোন ফাইল থাকলে কি করণ লাগব। না পারলে আমি তো আছেই!

১০. ২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৪
comment by: বৈকুনঠ বলেছেন: আরেকটা কতা, প্রোফাইলে আপনের লগে যোগাযোগ করনের একটা বেবস্থা লেখেন। বাইচান্স ছিসটেম ক্রাশ করলে আপনেরে যেন স্মরন করতাম পারি
২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:০৯

লেখক বলেছেন: আরে আমি তো সামুতেই থাকি! যখন স্মরণ করবেন বান্দা হাজির ;) ১৫ মিনিটের মধ্যে হাজির হইছি না???

১১. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৫
comment by: টোনা বলেছেন: ভালো উদ্যোগ ... এখন পাবলিকে ভয় না পাইলেই হয় .. ;)
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: মাইর আছে কপালে তাইলে ;)

১২. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০২
comment by: রক্ত রঙ বলেছেন: ভাল লেগেছে। আমিও ছোট একটা উদ্দোগ নিয়েছি...

Click This Link
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: হুমমম, ভাল লিখেছেন। এই জিনিসটার জন্য অনেকে উবুন্টুতে আসতে চায় না। এখনও এত লোক বিজয় ইউজ করে ভাবলে অবাক লাগে!

১৩. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪
comment by: পথে-প্রান্তরে বলেছেন: কাজের পোষ্ট প্রিয়তে নিয়ে গেলাম । কিছুদিন আগে উবন্টু ইনস্টল দিলাম । নতুন ওএস বুঝতে সমস্যা হচ্ছে । আশা করি ঠিক হয়ে যাবে । আপনাকে মাঝে মাঝে বিরক্ত করব কিন্তু ।
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

আমি যতটুকু পারি নিশ্চয়ই সাহায্য করব। কোন দ্বিধা করবেন না।

১৪. ২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
comment by: বিবেকের কথা বলেছেন: Which one is better, Ubuntu 9.04 or 9.10? pls suggest me. Tell me what if I install Ubuntu using Wubi? Wubi is same as Ubuntu?

২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: From my experience, I will recommend 9.04.

Using wubi you can install ubuntu without partitioning. That's it. Performance might be little bit slower than permanent install. Wubi is just a software that helps you to install ubuntu without any hassle or risk to your hard disk. If you do not have any previous experience about disk partitioning then install using wubi first.

১৫. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩
comment by: এমটিএ৫৬৭ বলেছেন: জনাব
ইঞ্জিনিয়ার,

ইউ.কে হতে উবন্টু সিডি সংগ্রহ করে গতকাল তা ইনস্টল করলাম । নতুন ওএস বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে বিশেষ করে ডায়াল-আপ সেটআপ করা। আমি গ্রামীণফোণের মডেম ইউজ করি, উবন্টুতে তা সেটআপ করত পারছিনা।

দয়া করে হেল্প করবেন .....................

-মিতা
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আপনি সম্ভবত উবুন্টু ৯.১০ ইন্সটল করেছেন। এই ভার্সনে জিপি মডেম মাঝে মাঝে কাজ করে না। লাগানোর পরে মডেম ডিটেক্ট না করলে খুলে আবার লাগান। তাতেও কাজ না হলে রিস্টার্ট দিন। আপনি যদি কমান্ড লাইনে কাজ করতে পারেন তাহলে অবশ্য এই সমস্যা হবে না। আপনি কি কমান্ড লাইনে করতে চান?

তবে, সবচেয়ে ভাল হয় যদি আপনি আগের ভার্সনটা ইন্সটল করেন। এটা সবচেয়ে স্টেবল।

 

 


আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই