আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস )
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
ওপেনসোর্স সফটওয়্যারগুলো যে এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে যারা গত কয়েক বছর ব্যবহার করেন নি বা খোঁজ খবর রাখেন নি তারা কল্পনাও করতে পারবেন না। কিছু কিছু সফটওয়্যার খুব শীঘ্রই এমন লেভেলে পৌঁছে যাবে যে সেগুলোর সমকক্ষ প্রোপাইরেটরী সফটওয়্যার পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যাবে। ফায়ারফক্স, পিজিন সহ বেশ কিছু ইতিমধ্যেই সেই লেভেলে পৌঁছে গেছে বলে আমার ধারণা (আমি এন্ড ইউজার লেভেলের কথা বলছি)। আমি আজ আমার প্রিয় দশটা ওপেনসোর্স সফটওয়্যারের কথা বলব যেগুলো ছাড়া আমি তার আগে কিভাবে কম্পিউটার ব্যবহার করেছি সেটা ভাবলে এখন অবাক হই ![]()
১।ফায়ারফক্স: নামটাই যথেষ্ট। ফায়ারফক্সের বর্ণনা দেয়া শুরু করলে ভিজিটরগণ “মায়ের কাছে মাসীর গল্প” বলে আমাকে একটা গালী দেবেন, পোস্টটা পড়া বাদ দেবেন আর যাওয়ার সময় একটা মাইনাস দিয়ে যাবেন
।এটার ডেসক্রিপশন না দেই। এটা আমার প্রিয় এবং এটা ছাড়া ব্রাউজিং আমি ভাবতেই পারি না। প্রধান কারণ হচ্ছে এর অ্যাডঅন। অ্যাডঅনগুলো ফায়ারফক্সকে এমন একটা মর্যাদা এনে দিয়েছে যে অন্য ব্রাউজারের অনেক আকর্ষণীয় ফিচারও মার খেয়ে যাচ্ছে। অপেরা ১০ এর টার্বো ফিচারটিও মানুষকে টানছে না।
২। Wammu: এই সফটওয়্যারটা আমার কাছে একটা বিস্ময়! মোবাইল ফোনের ব্যাকাপ ও ম্যানেজমেন্টের এত ভাল সল্যূশন ফ্রী তো নয়ই টাকা দিয়েও পাওয়া যায় না। চাইনিজ ফোন, ম্যাক্সিমাস, আইমোবাইল থেকে শুরু করে সিমেন্স, নোকিয়া, সনি এরিকসন, বেনকিউ-সিমেন্স নিয়ে আমি কাজ করেছি। এখন পর্যন্ত একটা মোবাইল ফোন পাই নি যেটা Wammu সাপোর্ট করে না! ইনফ্রারেড, ব্লুটুথ, ইউএসবি কেবল যেকোনটা দিয়েই কানেক্ট করা যায়। ব্যাকাপ রাখা যায় কন্টাক্টস, ম্যাসেজ, ক্যালেন্ডার, নোটস, কল লিস্ট সহ সবই। এটা নিয়ে আমার একটা পোস্টও আছে সেখানে ডিটেইলস লিখেছি।
৩। Multiget: উবুন্টুর ডাউনলোড ম্যানেজার নিয়ে একটা গোপন হতাশা ছিল
মনের মত পাচ্ছিলাম না কোনটা। gwget চলনসই হলেও ম্যানেজমেন্ট দুর্বল। হঠাৎ করেই আমার পোস্টে একটা কমেন্টে একজন এটার কথা বললেন। ব্যবহার করে বুঝলাম, সত্যিই মিস করেছি দারুণ একটা জিনিস। খুব শক্তিশালী ম্যানেজমেন্ট, রিজিউম সাপোর্ট আর চমৎকার ইন্টারফেস। ডাউনলোড করুন এখানে http://multiget.sourceforge.net
৪। Transmission Bittorrent Client: বিট টরেন্ট প্রোটকলের সর্বোত্তম ব্যবহার আমি দেখেছি ট্রান্সমিশনে। উইন্ডোজে টরেন্ট ক্লায়েন্টগুলো খুব ঝামেলা করে। এই পোর্ট ব্লক করা, ঐ পোর্ট এনাবল করলে এক্সট্রিম স্পিড পাবেন, এই পোর্ট টেস্ট করেন ফায়ারওয়াল ব্লক করছে কিনা.....নানান কেচ্ছা কাহিনী। ট্রান্সমিশন উবুন্টুর ডিফল্ট সফটওয়্যার বলে ওসবের ঝামেলা নেই। পর্যাপ্ত সিড থাকলে অবিশ্বাস্য স্পিড পায়, মাঝে মাঝে আমার মনে হয় নেটওয়ার্ক থেকে স্পিড টেনে আনে!!! এর একটা ব্যতিক্রমধর্মী ফিচার হল আপলোড লিমিট শূন্য করে দিয়েও ডাউনলোড করা যায়, অন্য টরেন্ট ক্লায়েন্টগুলো এটা করতে দেয় না। এটা অনেকের কাজে লাগতে পারে, যদিও আমি ব্যক্তিগত ভাবে সেটা করি না এবং করতে নিষেধ করব। কারণ, পারস্পরিক সহযোগিতাই বিটটরেন্ট প্রোটকলের মূল শক্তি। অন্যরা দিচ্ছে বলেই আপনি পাচ্ছেন। তাই আপনারও উচিত অন্যকে দেয়া।
৫। Mobile Manager: তালিকায় আরেকটা মোবাইল ম্যানেজার! বউ ল্যাপটপ আসার পর গার্লফ্রেন্ড মোবাইলকে মোটেও সময় দিতে পারি না, আবার ছেড়েও দিতে পারি না
আমার জন্য একটা বিশাল আশীর্বাদ এই মোবাইল ম্যানেজার। এটা দিয়ে ল্যাপটপ থেকেই ব্লুটুথের মাধ্যমে এসএমএস পড়তেও পারি পাঠাতেও পারি। Qammu দিয়েও এটা করা যায়, কিন্তু পার্থক্য হচ্ছে Qammu তে নতুন ম্যাসেজগুলো ম্যানুয়ালী সিন্ক্রোনাইজ করতে হয়। অপরদিকে মোবাইল ম্যানেজার নিজেই রিয়েলটাইম সিন্ক্রোনাইজ করে।
৬। Compiz: এটা নিয়েও বলার কিছু নেই! বহুল প্রচলিত ও আলোচিত সফটওয়্যার। কারও গ্রফিক্স কার্ড যদি যথেষ্ট ফাস্ট হয় আর গ্রাফিক্স ম্যোমরী বেশী হলে এটা দিয়ে যে কতকিছু করা সম্ভব আমার কম ম্যোমরীর ল্যাপটপ দেখে ভাবি। মাঝেমাঝে মাথা ঘুরে যায়। এটা চলে কিভাবে!!!
৭। Avant: অ্যাভান্ট হচ্ছে ম্যাক ওএস এর মত ডক যেটা স্ক্রিনের নিচের দিকে থাকে। এটা ব্যবহার শুরুর পর আমি আমার নিচের প্যানেল ডিলিট করে দিয়েছি। আইকনগুলোর লাফালাফি আর নানা রকম ইফেক্ট ভালই লাগে!
৮। APTonCD: এই টুলটার কারণেই আমি উবুন্টু ব্যবহারের সাহস পেয়েছিলাম। যখন উইন্ডেজ ইউজ করতাম তখন মাসে দুইবার করে সেটাপ দিতাম। ড্রাইভার আর সফটওয়্যার সিডিতে ছিল তাই সমস্যা হত না। যখন উবুন্টুতে পুরোপুরি চলে আসার সিদ্ধান্ত নিলাম প্রথম চিন্তা ছিল ব্যাকাপ নিয়ে। প্রতিবার সেটাপ দিয়ে কোডেক আর সফটওয়্যার ডাউনলোড করা তো সম্ভব না। APTonCD পাওয়ার পর আর চিন্তা করি নি। অবশ্য, উবুন্ট ইউজের পর সেটাপের সংখ্যা আশংকাজনকভাবে কমে গেছে। জ্যাকিলোপ মাত্র ২ বার সেটাপ দিয়েছি তাও জাস্ট JFS ফাইল সিস্টেম চেক করার জন্য!!!
৯। Pencil: এটার খোঁজ পেয়েছি মাত্র কয়েকদিন আগে। শিশুতোষ আঁকা আঁকিতে এর জুড়ি নেই। হাই এন্ড কোন কাজে এটা চলবে না, কিন্তু সাধারণ ড্রয়িং-এ এটা অসাধারণ। সাধারণ টুল, সাধারণ সহজ ইন্টারফেস আর খুবই লো লেভেলের কাজ, এগুলো যদি আপনার চাহিদা হয় তাহলে সফটওয়্যারটা দেখতে পারেন। উবুন্টুতে প্রিয় ১০ টি সফটওয়্যার- এই টাইপ আর্টিকেল অনেক দেখেছি, কেউ সেরা ১০ এ পেন্সিলকে রাখে নি। আমিই সম্ভবত প্রথম!
১০। Empathy: সবার শেষে ইম্পাথি থাকার কারণ এটা আমি সবচেয়ে কম ব্যবহার করি। পিজিন না রেখে এটা রাখার কারণ এটা ভয়েস ও ভিডিও চ্যাট সাপোর্ট করে (পিজিনের সর্বশেষ ভার্সনও অবশ্য সীমিত আকারে করে)। এটা দিয়ে গুগল টক, ইয়াহু ম্যাসেন্জার, এমএসএন। Gadu Gadu, Jabber, AIM, ICQ ইত্যাদি মোটামুটি মেজর ইন্সট্যান্ট ম্যাসেন্জারগুলো চালানো যায়। পিজিন আরও অনেকগুলো সাপোর্ট করলেও ভয়েস-ভিডিও শুধু জিটকে সাপোর্ট করে।তাই আপাতত আরও কিছুদিন প্রিয়তে ইম্পাথিই থাকবে!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু ;
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অগ্রজ বলেছেন:
ভালো পোস্ট
লেখক বলেছেন: ধন্যবাদ।
হা...হা...হা... বলেছেন:
উবুন্টু নিয়ে একটি বড় পোষ্ট আপনার কাছ থেকে আসা করছি। আমি উইন্ডোজ ছাড়া কখন কিছু ব্যবহার করিনি। উইন্ডোজ থেকে সরাসরি উবুন্টুতে চলে গেলে কি কি সমন্যায় পড়তে পারি জানা দরকার। প্রথম প্রথম কি কি সুবিধা অসুবিধায় পড়তে পারি তাও জানা দরকার। উইন্ডোজ আমার হাতের তালুর মতো চেনা। গত ১০/১২ বছরের অভিজ্ঞতা সহজ ব্যপার নয়। উবুন্টুতে গেলে আমার কম্পিউটারের সব কিছু নতুন করে শিখতে হবেনা তো?মাইক্রোসফট এর মুনাফা লোভী মানসিকতা কে ঘৃনা করি। ওপেনসোর্স এ আসতে চাই।
লেখক বলেছেন: না। উবুন্টু অনেক ইউজার ফ্রেন্ডলি। তাই উইন্ডোজের মত করেই সব কিছু করতে পারেন। বেশীরভাগ উইন্ডোজ ফরম্যাটই উবুন্টতে সাপোর্ট করে। উবুন্টুতে সম্পূর্ণ সরে আসার আগে কিছুদিন দুটোই চালিয়ে দেখুন ডুয়েলবুটে। তাহলেই বুঝতে পারবেন এর সুবিধা।
উবুন্টু সম্পর্কে আমার বেশ কয়েকটা পোস্ট আছে। এছাড়াও ব্লগে উবুন্টু লিখে সার্চ দিল অনেক পোস্ট পাবেন। উবুন্টুর ফোরামগুলো খুবই হেল্পফুল। সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ।
পারভেজ রবিন বলেছেন:
ডিপেন্ডেন্সী সহ ডাউনলোডের লিঙক দেন।
লেখক বলেছেন: সবগুলোই উবুন্টুর Applications> Add/Remove এ পাবেন। কয়েকটাতো দেওয়াই থাকে।
অন্তু বলেছেন:
অনেক ধন্যবাদ।Qammu এর আকটা লিঙ্ক পেলে খুব ভালো হতো।
Transmission Bittorrent Client: এর লিঙ্ক দিলেও খুব ভালো হয়। আমি এখনো উইন্ডোজ ব্যাবহার করছি। উবান্টু ব্যাবহার করতে খুবই আগ্রহী।
লেখক বলেছেন: Qammu উবুন্টুর Applications> Add/Remove এ পাবেন। Transmission ডিফল্টভাবে উবুন্টুতে দেওয়াই থাকে। Applications>Internet এ পাবেন।
অন্তু বলেছেন:
প্লাস এবং প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আরেকটা কথা- একান্তই ব্যক্তিগত। আচ্ছা নোকিয় সেটের সফটওয়্যার কি ফ্রি পাওয়া যায়? জানালে একটু ঘেটেঘুটে দেখতাম।
লেখক বলেছেন: পাওয়া যায়। কি ধরনের সফটওয়্যার দরকার?
পাতা বাহার বলেছেন:
কর্তৃপক্ষে ও ব্লগারবৃন্দের দৃস্টি আকর্ষন আমি জেনারেল সুতরাং পোষ্টটি প্রথম পেজে আসতেছে না।
লেখক বলেছেন: আগেই দেখেছি। জেনারেলের খড়গ খুব বেশী নামছে আজকাল মনে হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ।
হরিপদ দে বলেছেন:
Which player u use for listening audio's n watching video's?
লেখক বলেছেন: MPlayer & RhythomBox
লেখাজোকা শামীম বলেছেন:
উবুন্টুতে আসতে চাই। কী করব ?
লেখক বলেছেন: প্রথমে বিসমিল্লাহ বলেন।
তারপর সিডি জোগাড় করেন।
না পাইলে অর্ডার দেন।
পাইতে দেরী হইলে আমারে ঠিকানা দেন আমি পাঠাব (একটা এক্সট্রা কপি আছে)
কিছুদিন উইন্ডোজ আর উবুন্টু দুইটাই একসাথে চালান। প্রতিজ্ঞা করেন একেবারে অপারগ না হলে উইন্ডোজ চালাবো না।
যখন দেখবেন আর উইন্ডোজের অভাব বোধ করছেন না, সেদিন তারে বিদায় দেন!
পাপী বলেছেন:
+++
লেখক বলেছেন: আপ্নে শহীদ হন নাই??? ![]()
সাইফ ইমাম বলেছেন:
প্রিয়তে গেল!
লেখক বলেছেন: দুই নিক একসাথে!!!
শয়তান বলেছেন:
মাস খানিক পর অনেক কাজে দিবে আমার ।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ!
সাগর ঢাকা বলেছেন:
একটু হেল্প দরকার ...আমার ১৭ মনিটর , কিন্তু মনিটর দেখায় ১৫ আমি মাল্টি গেট ব্যবহার করি ...কিন্তু ...রিজিউম হয় না ...রিজিউম ক্লিক করলে , ট্রান্সফার রেট ০ দেখায়....
ওহ ...পোস্ট ভালো হইসে ....ধন্যপাতা !
লেখক বলেছেন: এই প্রবলেম আমিও কয়েকটা পিসিতে দেখেছি, কিছু করতে পারি নি
রিজিউম হয় তো! তবে যে ফাইং ডাউনলোড করবেন সেটার সার্ভার রিজিউম সাপোর্টেড হতে হবে। তা না হলে রিজিউম হবে না। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধইন্যা ![]()
'লেনিন' বলেছেন:
@সাগর মনিটর সমস্যা হলে ওটা ফিক্স করা যায়। প্রজন্ম এবং আমাদের প্রযুক্তি ফোরামে দেখুন সমাধান দেয়া আছে। একটু সার্চ করলেই পেয়ে যাবেন।পোস্টে প্লাস।
@পূর্ণিমা: আমি উইন্ডোজে অভ্যস্ত ছিলাম বলা চলে ৯৬ এর পর থেকেই। সুতরাং কতোটা দক্ষ আন্দাজ নিশ্চয়ই করা যাচ্ছে। আর ৯৭ এর পর থেকে রেড হ্যাট আর ফেডোরা অনেকবার ব্যবহার করলেও স্থায়ীভাবে ব্যবহার করা হতোনা অনেক কিছুর বিকল্প না পাওয়াতে।
২০০৮ থেকে উবুন্তু প্রথমে অফিসে(বাসার পিসি অনেক পুরানো থাকায় তাতে স্লো হতো উবুন্তু) ব্যবহার শুরু করলাম এরপর ল্যাপটপে একমাত্র অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছি উবুন্তু। প্রায় এক বছর হতে চললো শেষবার ইনস্টল দিয়েছি।
দু-তিনবার মহা সমস্যা হয়েছিলো, যেমন ডিসপ্লে সাইজ, বুট ফাইল করাপ্টেড, কার্নেল করাপ্টেড ইত্যাদি। সেগুলো খুব সহজেই সমাধান করেছি। কেবল প্রথমবার বুট না-হওয়ার সমস্যা হওয়াতে ফেলে দিয়ে ফ্রেশ করেছিলাম।
এর মধ্যে হার্ডি থেকে ইন্ট্রেপিড এবং তারপর জন্টি ব্যবহার করছি আপডেট করে। তাতে কিঞ্চিৎ সমস্যা হয়েছিলো স্লো নেট এবং ইকম্প্লিট ডাউনলোড এবং বাগ থাকাতে। প্রায় সবগুলো সমাধান করে ফেলেছি। দু-একটা মাইনর সমস্যা রয়ে গেছে তবে তা সত্যিই উল্লেখযোগ্য নয়।
উবুন্তু ব্যবহার শুরু করলেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ, লেলিন ভাই।
লেখক বলেছেন: দরকার কি ঐটার?
পাপী বলেছেন:
APTonCD এর কাজ কি? ভালোমতো বুঝিনি, আরেকটু ডিটেইলস বললে ভালো হতো।
লেখক বলেছেন: APTonCD আপনার সব কোডেক আর সফটওয়্যার iso ফাইলে ব্যাকাপ রাখে।
পাপী বলেছেন:
আমার ফোন নকিয়া ৫১৩০। কানেক্ট করলে পায় না। ওয়াম্মু দিয়েও ট্রাই করেছি। ফোন পায় না।
লেখক বলেছেন: বলেন কি!!!! নকিয়া ফোন পায় না??? কিভাবে কানেক্ট করেছেন? ক্যাবল না ব্লুটুথ?
পাপী বলেছেন:
ইউএসবি ক্যাবল দিয়ে কানেক্ট করেছি, আইকন দেখায় কিন্তু ডাবল ক্লিক করলে এরর আসে। APTonCD টা বেশ কাজের মনে হচ্ছে। এটা নিয়ে এক্টা টিউটোরিয়াল নামান। আইএসও ব্যাকআপ পরে ইউজ করবো কিভাবে?
লেখক বলেছেন: কি এরর?
আচ্ছা দিব। iso টা দুইভাবে ইউজ করা যায়। APTonCD ইন্সটল করা থাকলে সরাসরি iso থেকেই রিস্টোর করা যায়। না থাকলে সিডিতে রাইট করে সিনাপটিক থেকে। আমি সিডিতে রাইট করে নিয়েছি। যেকোন কম্পিউটারে কোডেক আর সফটওয়্যার দিয়ে দেয়া যায়।
পাপী বলেছেন:
ফোন কানেক্ট করতে পারছি।
লেখক বলেছেন:
আমার নাম শুনেই ঠিক হয়ে গেছে ![]()
পাপী বলেছেন:
APTonCD এর টিউটোরিয়াল নামান। অনেক কাজের মনে হৈতেসে।
লেখক বলেছেন: কাজের তো বটেই। ঐটার ভরসায়ই তো উবুন্টুতে আছি!
পাপী বলেছেন:
Multiget এ রেজিউমে করা ডাউনলোড পিসি রিস্টার্ট দিলে আর খুঁজে পাই না। কি করা যায়?
লেখক বলেছেন: এইডা একটা প্রবলেম। রিস্টার্ট দিতে হইলে Multiget ভাল না। তখন Gwget ই ভাল ![]()
দুর্লভ বলেছেন:
aptoncd এর কথা জানি, কিন্তু আমার মোবিডাটা এজ মডেম এখনো উবুন্টুতে ডিটেক্ট করাতে পারি নি......যাই হোক, রিপো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আর কি।
আপনি কি ঢাকায় থাকেন? তাহলে aptoncd রাইট করে নিতে পারতাম।
লেখক বলেছেন: না ভাই। আমি অনেক দূরে ![]()
আমরা সোচ্চার বলেছেন:
পড়ে খুবই উৎসাহ পাচ্ছি লিনাক্সে আসতে।
লেখক বলেছেন: চলে আসুন। সমস্যা হবে না!
আরিফ থেকে আনা বলেছেন:
ইন্জিনিয়ার ভাই, উবুন্টুতে সুইচ করতে পারছি না একটা প্রবলেমে, ভিসতা ইউজ করি তাই ড্রাইভ গুলো এনটিএফএস। উবুন্টুতে এনটিএফএস ড্রাইভ মাউন্ট করা যায় না। এমনি ড্রাইভে ক্লিক করলে বলে আনমাউন্ট ড্রাইভ। আর রাইট ক্লিক করলে মাউন্ট অপশনটা ডিসেবল থাকে।এই প্রবলেমের সল্যুশন কি?
লেখক বলেছেন: add remove থেকে NTFS configuration tools ইনস্টল করে নিন। একবার মাউন্ট করে নিলে সারা জীবন কাজ করবে।
সৌরদীপ্ত বলেছেন:
আমি উবুন্টু ইউজ করি, কিন্তু সমস্যা হলো উইন্ডোজে যেভাবে গেমস খেলা যায় উবুন্টুতে সেভাবে সম্ভব নয়। এজন্য সম্পূর্ন সুইচ করতে পারছিনা। তবে ল্যাপিতে মিন্ট হেলেনা ডিফল্ট ওএস। ইরফান ভিউর অভাব বোধ করছি উবন্টুতে।আর যারা উবুন্টুতে আসতে চান তারা কিছু ওপেনসোর্স সফটওয়্যার যেমন - ওপেন অফিস, গিম্প ইত্যাদি ব্যবহার করে দেখতে পারেন।
লেখক বলেছেন: হুমমমম
আরিফ থেকে আনা বলেছেন:
আচ্ছা বুঝলাম, আরেকটা কথা হচ্ছে মাউন্ট করার পরে কোন কারণে ভিসতাতে ফেরত আসতে চাইলে কি আবার আনমাউন্ট করতে হবে? যদি আনমাউন্ট না করি তবে কি কোন সমস্যা হবে / ফাইল হারিয়ে যাবে?
লেখক বলেছেন: কোন সমস্যা নাই।
ত্রিভুজ বলেছেন:
আমার মতে ফায়ারফক্স দিন দিন বাজে হচ্ছে। পরবর্তী ভার্সনে যদি এটি আরো বেশি রিসোর্স খেতে শুরু করে তাহলে প্রায় ফায়ারফক্সকে বাই বলতে মোটামুটি বাধ্য হবো...পেন্সিলের একটা উইন্ডোজ ভার্সন আছে আমার কাছে... দারুণ জিনিষ। উবুন্তুরটা নামিয়ে নিলাম...
ধন্যবাদ।
লেখক বলেছেন: অ্যাডঅনের জন্য ফায়ারফক্সের বিকল্প আপাতত নাই। দেখি গুগল ক্রোমের অ্যাডঅনগুলো কেমন হয়!
ধন্যবাদ।
স্করপিওন বলেছেন:
ুবুনটু তে কিভাবে wimax usb dongle (qubee) সেটাপ দিবো, একটু জানাবেন। আমি qubee line ইউজ করি, Driver না পেয়ে াবার windows xp তে চলে এসেছি।
লেখক বলেছেন: এই বিষয়ে আমার কোন আইডিয়া নেই। আপনি এ মেইল পাঠাতে পারেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















