আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে ফ্রী কল করার তরিকা
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫
আপনারা কি টাকা দিয়ে কাস্টমার সার্ভিসে কল করেন? কল করলে তাদের গান শোনেন, বাজনা শোনেন, দু:খের হিস্টরী শুনেন আর সেইজন্য মিনিট হিসেবে টাকাও দেন? আপনাদের দোয়ায় আমি এখন পর্যন্ত দুইবার টাকা দিয়ে কাস্টমার সার্ভিসে কল করেছি
প্রথমবার, মোবাইল কেনার একদিন পরে, তখনও শয়তানী বুদ্ধি মাথায় ছিল না। দ্বিতীয়বার, গতবছর ওয়ারিদ যখন তাদের প্রথম দিনের কাস্টমারদের ১০০০ টাকার ফ্রী টকটাইম দিল সেই দিন (কল না করলে তো নাম্বার ভ্যারিফাই করতে পারবে না!) এই দুইবার ছাড়া হয় আমি কল করছি কিন্তু টাকা খরচ হয় নি, অথবা তারা আমাকে কল করেছে!
তরিকা নং ১(পাওয়ার ইউজার): বিষয়টা হঠাৎ টের পেয়েছি। চাচাত ভাইয়ের মালয়েশিয়ান সিম মোবাইলে লাগিয়ে দেখি সব নেটওয়ার্কে ঢুকতে পারে! সব নেটওয়ার্ক থেকে স্বাগত জানিয়ে এসএমএস আসে! কিন্তু কল করতে গেলেই শুনি “দু:খিত!!!”। ট্রাই করতে করতে কল দিলাম বাংলালিংক কাস্টমার কেয়ারে। কল ঢুকল এবং রিসিভও করল! আমাকে আর পায় কে!!! ঐ সিমটা ছিল মালয়েশিয়ান ম্যাক্সিস সিম।
উপায়টা পাওয়ার পর ভাইকে বলে মালয়েশিয়ার সব কোম্পানীর সিম আনালাম
ব্যাপক পরীক্ষানিরীক্ষার পরও আর কোন নেটওয়ার্কের হেল্পলাইনে ঢুকল না। সবাইতো আর বেকুব না
ওয়ারিদ চালুর পর দেখলাম একটা বেকুব বাড়ছে। খালি বাড়ছে না এরা চরম বেকুব। বাংলালিংক তাও ধরতে পারে যে এটা বিদেশী সিম, এরা তাও পারে না! ওয়ারিদে কল ঢুকত DiGi সিম দিয়ে। DiGi র কোডও ০১৬। ওয়ারিদের নাম্বারে মোট ডিজিট ১১ টা, DiGiর ১০ টা। বেকুব কাস্টমার ম্যানেজারগুলো এটাকে ওয়ারিদ সিম মনে করত। একবার জটিল মজা করলাম এই নিয়ে। কল দিয়ে বললাম, ভাইয়া আমার নাম্বারটা একটু বলবেন? ভুলে গেছি
কিছুক্ষণ গাঁইগুই করার পর বলল। আমি বললাম, ভাইয়া ডিজিট একটা কম ক্যান? সে গুণেটুনে দেখি সত্যিই তো! একটা ডিজিট কম। মানতেও পারে না, আবার কারণও বলতে পারে না! এই সুযোগে আমি আরও দুই চারটা কাল্পনিক অভিযোগ করলাম, কল করতে পারি না, কল আসেও না,ব্যালেন্স দেখা যায় না!!! আমার কাছে সিমের সিরিয়াল নাম্বার চাইল। আরেকটা আসল ওয়ারিদ সিমের সিরিয়াল নাম্বার দিলাম
ঐ লোক সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম্বার বের করে দেখে ওটা আরেকটা নাম্বার! আমার কাছ থেকে ডিটেইল সব কিছু শুনল, কোত্থেকে কিনেছি, কত দিন আগে ইত্যাদি। বলল খুব শীঘ্রই জানাবে! কল কেটে দিয়ে আবার কল দিলাম। আরেক জন ধরল। একই প্রশ্ন করলাম। এই লোক চালাকচতুর। ডাইরেক্ট বলে দিল এটা বিদেশী সিম
এই ব্যবস্থায় ওয়ারিদ সিমে এফএনএফ চেন্জ, প্যাকেজ মাইগ্রেশন, দুনিয়ার আজাইরা প্যাঁচাল সব করছি। বন্ধুবান্ধবরা মাঝেমাঝে ধার নিত! ফোন করে কত আজাইরা প্যাঁচাল....আপু আপনি বিয়ে করেছেন??? আজ ভালবাসা দিবস, বয়ফ্রেন্ড নিয়ে বেড়াতে যান নাই
মাঝেমাঝে আমরা ইংরেজী স্পোকেন প্র্যাকটিশ করতাম। এক বান্ধবী একবার ইংরেজীতে প্রশ্ন করল এক মহিলা ম্যানেজারকে। উনার কথা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ, পুরা টেলিগ্রামের ভাষা, কোন গ্রামার নাই!
তরিকা নম্বর ২(আম জনতা): যারা আমার উপর ক্ষেপছেন এইসব ফালতু (আঙুর ফল টক
) তাদের জন্য আরেকটা তরিকা। এটা অপেক্ষাকৃত পরিচিত। সাকসেস রেট ভাল। উপায়টা কিছুই না, কলব্যাক করানো। কাস্টমার সার্ভিসের ঠিকানায় একটা মেইল করে দিন। কলব্যাক পেতে চাইলে কখনও এমন সমস্যা দেবেন না যেটার উত্তর মেইলেই দেয়া যায় (যেমন, কলরেট কত, দাম কত ইত্যাদি)। কখনও কোন সমস্যার ডিটেইলস দেবেন না। যথা সম্ভব কম তথ্য দিন, যাতে অতিরিক্ত তথ্যের জন্য কল করে। তারা ইন্টারেস্টেড হয় এমন ব্যাপারে মেইল করুন (যেমন, নতুন মডেমের ফিচার, নতুন পোস্টপেইড সংযোগ কিনতে চাই ইত্যাদি....) অভিযোগ করলে কলব্যাক নিশ্চিত। মোবাইল অপারেটরগুলোর ইমেইল অ্যাড্রেসগুলো হচ্ছে,
গ্রামীণফোন:
একটেল:
ওয়ারিদ:
সিটিসেল:
বাংলালিংক:
এছাড়াও, ওয়ারিদের ওয়েবসাইটে কলব্যাক রিকোয়েস্ট করার অপশন আছে। সেটাও কাজ করে। এখন আছে কিনা জানি না, আগে বাংলালিংক ১২০ তে এসএমএস করলে কলব্যাক করত। এটা নিয়ে বিজ্ঞাপণও ছিল।
শেষে প্রশ্ন আসতে পারে দরকার কি এসবের? কয় টাকাই বা লাগবে কাস্টমার সার্ভিসে কল করতে! কিন্তু সমস্যা হচ্ছে কাস্টমার সার্ভিসগুলো দিনদিন স্লো হয়ে যাচ্ছে। আগে কল করলো সরাসরি কাস্টমার ম্যানেজার ধরত, এখন নাম্বার টিপতে টিপতে অবস্থা খারাপ। গান শুনতে শুনতে কান ঝালাপালা। মিনিটখানেক পরপর বলে, আমাদের সবকটি চ্যানেল এখন ব্যস্ত............” তারচেয়ে ওরাই কল করুক। ওদেরও সুবিধা, আমারও সুবিধা। তাছাড়া ভিআইপি ভিআইপি ভাব আছে!!!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাস্টমার কেয়ার ;
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শয়তান বলেছেন:
মজার ।
লেখক বলেছেন: ![]()
কুয়াশায় ডাকা বলেছেন:
হুম, খারাপ না , তবে এখানে একটা কিন্তু আছে....
লেখক বলেছেন: কি কিন্তু???
রনি রাজশাহী বলেছেন:
কইস্যা প্লাস +++++++++++++++
লেখক বলেছেন: ধইন্যা!!!
লেখক বলেছেন: যেটা সিলেক্ট করি সেটাই। জিপি, একটেল, বিএল,ওয়ারিদ.........
সাইফুর বলেছেন:
অপেক্ষা করতে করতে কাহিল লাগে মাঝে মাঝে
লেখক বলেছেন: ভিআইপি হইয়্যা যান আমার মত ![]()
লেখক বলেছেন: আমার নিজেরটারই মেয়াদ শ্যাষ! ২০০৬-২০০৯ তিনবছর সার্ভিস দিছে।
শিশির বলেছেন:
2828 এ কল করেন । দেখেন কি আজব ভাব ওদের......
লেখক বলেছেন: এইডা আবার কি সার্ভিস???
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধইন্যাপাতা খাই না। পেলাস এন্ড প্রিয়তে রাখার জন্য আপ্নের ধইন্যাপাতা আপ্নেরে ফিরত দিলাম ![]()
অক্টোপাস বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: মালয়েশিয়াতে পাইবেন ![]()
লেখক বলেছেন: ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
একটা মালয়শিয়ান ছিম দেন ভাইডি। তরকারি বানায় খামু
লেখক বলেছেন: আমার পুরানডা দিলে চলব?
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ঐ মিয়া, কইলাম না ধইন্যা পাতা খাই না ![]()
সৌম্য বলেছেন:
হে হে হে । মাছের তেলে মাছভাজা। মরশালারা।
লেখক বলেছেন: মরশালারা! ![]()
লেখক বলেছেন: ![]()
জনৈক আরাফাত বলেছেন:
ঘরে একখান ডিজি সিম আছিলো। কিন্তু কই যে রাখছি! এখনি খুঁইজা দেখি। আগে যখন, বিজনেস সলুশন ইউজ করতাম, কাস্টোমার সার্ভিস ফ্রি আছিলো। তখন হেভি ডিস্টার্ব দিতাম। এমন সব প্রবলেম কইতাম, তারা খালি এরে-ওরে ট্রান্সফার করতো। ব্যাপক মজা। স্যার স্যার কইরা মুখে ফেলা তুইলা ফেলে। দারুণ মজা লাগে! লেখক বলেছেন: দেখেন তাড়াতাড়ি! পুরোনোকে দেখুন নতুন করে ![]()
একাকী বালক বলেছেন:
এই সবের জন্যই দরকারের সময়ও মানুষ লাইন পায় না। কি দরকার হুদাই কল দেওয়ার। একদিন দেখবেন নিজের সিম চুরি যাইব, পরে কল দিয়া লাইন পাইবেন ব্যাস্ত। কোন কিছুই কামে দিব না।স্যার স্যার কইরা মুখে ফেলা তুইলা ফেলে। দারুণ মজা লাগে!
লেখক বলেছেন: এখন আর পারি না। সিমটার মেয়াদ শেষ ![]()
'লেনিন' বলেছেন:
আপনি তো ব্যাপক ফাজিল! আমার তো বিজনেস সলিউশন তাই টাকা কাটেনা কাস্টমার কেয়ারে। কলব্যাক করতে দিলে ওরা রাত ২/৩টা বাজেও কল করে। দু-তিন বার এমন হয়েছে আমি বাসে বসে আছি আমাকে কল করেছে। অথবা চিটাগং থেকে ফিরছি রাত ২:৩০ বাজে তখন কল করেছে আমি হয়তো তখন কোনো হাইওয়ে স্টপে
সুতরাং নিজের সুবিধামতো সময়ে কল করি। ওদেরকেও ঝাড়ি দেই, অনলাইন বিলিং ইত্যাদি কবে দেবে, তাহলে অযথা কল করতে হবেনা। ইত্যাদি ইত্যাদি। কারণ এতো কথা বলার সময় কোথায়।
লেখক বলেছেন: এই ব্যাপারে আমার এক বন্ধু আবার চালায়! রাতের বিভিন্ন সময়ে কল করে দেখে কখন কতসময় লাগে লাইন ধরতে। ম্যানেজারের গলা জড়ানো কিনা। রাত তিনটার সময় কল করে জিজ্ঞেস করে ওয়ারিদ টু ওয়ারিদ কলরেট কত ![]()
দূরন্ত বলেছেন:
ব্রিটেনে আসার পরে শুনছিলাম মোবাইল কোম্পানিগুলি কাস্টমার কেয়ারে ফোন করলে টাকা কাটে না। বিষয়টা প্রথমে বিশ্বাস করি নাই। এইজন্য জিরো ব্যালেন্সের এক সিম থেকে ফোন করছিলাম প্রথমে। পরে দেখলাম কথা বলা যায়। টাকা কাটে না। পরে তাদের বললাম যে, তোমাদের কোম্পানির সিম আমি আর ব্যবহার করবো না কিন্তু তোমাদের নাম্বারটা আমার দর্কার। এইটা অন্য কোম্পানির নেট্ওয়ার্কে ব্যবহার করবো। তারা অনেক কান্নাকাটি করলেও রাজি হয়ে গেল....
লেখক বলেছেন: কেন, বাংলাদেশেও একটেলে আগে টাকা কাটত না। টেলিটকেও তো কিছু দিন আগ পর্যন্ত ফ্রী ছিল!
নাম্বার ঠিক রেখে অপারেটর চেন্জের সুবিধাটা থাকলে দারুণ হত্ বিটিআরসি কিছু দিন করবে করবে বলছইল,কিন্তু আর তো কোন খবর পাই না!
যুগান্তকারী বলেছেন:
একমাত্র বাংলাদেশেই এই আজাইরা নিয়ম কাস্টমার সার্ভিসে ফোন করলে টাকা কাটে।
লেখক বলেছেন: আগে সবাই কাটতো না!
জেরী বলেছেন:
মানুষকে দুষ্টু বুদ্ধি দিতে নাই.....আজরাইল আপনার মনে দুষ্টু বুদ্ধি সৃষ্টি করে পাপের পথে নিয়ে যাচ্ছে ....আর শেষকালে আপনার ঠিকানা হবে দোজখ আর দোজখের আগুনলেখক বলেছেন: মাইনাস মুবারক ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
বিদেশী সিমের নেটওয়ার্ক দ্যাশে পাইলেন ক্যামনে?
লেখক বলেছেন: দেশী নেটওয়ার্কেই কাজ করে।
লেখক বলেছেন: বিদেশে পাইবেন, নিশ্চিত ![]()
বিডি আইডল বলেছেন:
জিএসএম যেকোন সিমই মান্যুয়াল নেটওয়ার্ক সার্চে গেলে সব নেটওয়ার্ক দেখাবে....অন্য কোন দেশের সিম দিয়েই করলে একই ঘটনা হবার কথা...তবে অপ্রয়োজনে কাস্টমার সার্ভিসকে বিজি রাখা কোন ফান নয়....যার প্রয়োজন সে শুধু লাইনে বসে থাকবে
লেখক বলেছেন: সার্চ দিলে সব নেটওয়ার্কই দেখায়। সিলেক্টও করা যায়। তবে সব নেটওয়ার্ক ব্যবহার করে কল করা যায় না।
লেখক বলেছেন: দেখেন, জানাইয়েন কোন সিম। অ্যাড কইরা দিমু ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আম জনতা ![]()
কাঠগোলাপ বলেছেন:
সিটিসেল ব্যাবহারকারীরা আরেকটা কাজ করতে পারেন। যেকোন কিছু লিখে ২২৫৫ এ সেন্ড করে দিন। কয়েকমিনিটের মধ্যেই কাস্টোমার কেয়ার থেকে কল এসে যাবে। লেখক বলেছেন: সিটিসেলটাই ইউজ করা বাঁকী আছে ![]()
লেখক বলেছেন:
কলম কবির বলেছেন:
আগে ১৯১১৩১০৯০০ আর ০১৯১১৩০৪১২১ এ ফোন দিলে ১২১ এর কাজ করতো। আমি কল দিতাম রাত ১২টার পরে, ২৫ পয়সা মিনিট এখনো আছে কিনা জানি না। এখন বিএল ইউজ করি না।
লেখক বলেছেন: এই নাম্বার না হলেও এরকম একটা নাম্বার অবশ্যই আছে। অন্য অপারেটর থেকে কল করার জন্য!
কলম কবির বলেছেন:
প্রথম নাম্বারটায় মনে হয় একটা শুন্য কম পড়ছে। ওইটাকে পড়তে হবে ০১৯১১৩১০৯০০
লেখক বলেছেন: হুমমমমম
লেখক বলেছেন: ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
কোনদিন ট্রাই করে দেখি নাই।তবে রোমিং দেশে কাজ করে বিদেশী সীমের। কল রিসিভ করা যায় বিদেশী নাম্বার থেকে। করাও যায়। তবে খুবই এক্সপেনসিভ।
লেখক বলেছেন: সেটা তো যায়ই!
ইমতিয়াজ ১৩ বলেছেন:
১০০ তে ১১০
লেখক বলেছেন: ধন্যবাদ!
ইমির বলেছেন:
দারুণ বুদ্ধি তো
লেখক বলেছেন: ![]()
নষ্ট কবি বলেছেন:
ভালো
লেখক বলেছেন: ![]()
দুরন্ত মানুষ বলেছেন:
motamoti
লেখক বলেছেন: OK
মাছুম পলাশ বলেছেন:
আমিও সিঙ্গাপুরের এক সিম দিয়ে বাংলালিঙ্কে ১২১ এ কল করতাম টাকা লাগে নাই সেই সময় অবশ্য ওয়ারিদ ছিল না। কিন্তু কোন শয়তানি করি নাই লেখক বলেছেন:
)
লেখক বলেছেন:
![]()
মানুষ হীন কেউ বলেছেন:
আপনার উপস্থাপনা খুব মজার। ভালো লাগলো
লেখক বলেছেন: ![]()
জন রাসেল বলেছেন:
ভাই নোকিয়া ১১০০ সেটরে মালসিয়ান সিম লাগায়া এন ৯০ বানানের সিষ্টেমটা জানেন? জানলে আওয়াজ দিয়েন। আমি কল ব্যাক দিমুনি। আর কিছু ধইন্যা পাতা রাখেন। রমজানে বাজারে সেল দিয়েন।
িনদাল বলেছেন:
রেজোওয়ানা বলেছেন: এত বুদ্ধি নিয়া কি ঘুমান কেমনে? দোয়া করি সামনের জনমে কল সেন্টার এজেন্ট হন।
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন:
আগে কল করলো সরাসরি কাস্টমার ম্যানেজার ধরত, এখন নাম্বার টিপতে টিপতে অবস্থা খারাপ। গান শুনতে শুনতে কান ঝালাপালা। মিনিটখানেক পরপর বলে, আমাদের সবকটি চ্যানেল এখন ব্যস্ত............লেখক বলেছেন:
নীল + আকাশ বলেছেন:
মজার ।
লেখক বলেছেন: ![]()
সুখ বিলাস বলেছেন:
bhaire atto ajaira time paan koi???ar apnago laiga beta ra call dhorte dhorte pagol hoiya gelo......
লেখক বলেছেন: কাজ করার জন্য আপনারা তো আছেনই ![]()
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন:
গ্রামীণ, রবি ও এয়ারটেল এর ফেসবুক পেজে আপনার লিংকটা শেয়ার করলাম।
লেখক বলেছেন: নাউজুবিল্লাহ!
মুসাফির রকস বলেছেন:
ঠিক না,
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না অবৈধ ব্যবহার করা ঠিক না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























