বসে খেলে রাজার গোলায়ও টান পড়ে যায় 
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টান পড়ে গেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শ্যাটেলওয়র্থের তহবিলে। নানা ভাবে সিডি সরবরাহের পরিমাণ কমিয়ে যে আশঙ্কা এই অধমের মনে সবসময়ই বাড়িয়ে চলছিল ক্যানোনিক্যাল লিমিটেড, তা অনেকাংশে সত্যি হতে যাচ্ছে। প্রথমে উবুন্টুর ফ্রী সিডি ৩২ বিট ও ৬৪ বিট দুটো ভার্সনেই পাওয়া যেত। আরও ছিল এডুবুন্টু সিডি। এখন ৬৪ বিট ভার্সনের সিডি পাঠানো হয় না। এডুবুন্টু সিডি দেওয়াও বন্ধ হয়ে গেছে ৭.১০ ভার্সন থেকে। সার্ভার এডিশন এখন পাওয়া যাচ্ছে শুধু মাত্র ৬৪ বিট ভার্সন। যদিও সবই ফ্রী ডাউনলোড করা যায়। এতদিন ক্যানোনিক্যাল লিমিটেড গণহারে চাহিবা মাত্র যত্রতত্র উবুন্টুর সিডি দিলেও এবার এতেও সংকোচনমূলক নীতি নিয়েছে তারা। এখন তারা সবাইকে ফ্রী সিডি না দিয়ে অপেক্ষাকৃত নতুন ব্যবহারকারীদের দেয়ার পরিকল্পনা করছে। অন্যদের প্রতি তাদের অনুরোধ একটু কষ্ট করে তাদের বর্তমান ভার্সনকে সিডি ছাড়াই আপগ্রেড করে নিতে। ইতিমধ্যেই অধিকাংশ সিপইট একাউন্টের রিকোয়েস্ট সিডি অপশনে গেলে

ম্যাসেজ দেখানো হচ্ছে। নতুন একাউন্ট খুলে রিকোয়েস্ট করা গেলেও তারা যে সিডি পাঠাবেই তার নিশ্চয়তা নেই। Loco Team (এটা কি আমি জানি না) এবং উবুন্টু মেম্বাররা অবশ্য সিডি পাবেন। তবে মেম্বার হতে গেলে আপনাকে উবুন্টুতে অবদান রাখতে হবে। ক্যানোনিক্যাল ব্লগে এব্যাপারে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
ক্যানোনিক্যাল ব্লগ লিংক:
http://blog.canonical.com/?p=264
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন