somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আমরা নতুন তরিকায় ইন্টারনেট কানেকশন শেয়ার করি (কম্পু বিজ্ঞানীর টেকনিক B-))

২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ফুসফুসের জোর বেশী না হলে এ পোস্ট না পড়াই ভাল। একান্তই যদি পড়তে চান তাহলে নিশ্চিত হোন যে আপনার জীবনবীমা প্রিমিয়াম পরিশোধ করা আছে।



কিছুদিন আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের মেসে গিয়েছিলাম একটা কাজে। যার কাছে গিয়েছিলাম সে ল্যানে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করে। যাওয়ার কিছুক্ষণ পড়ে হঠাৎ দেখি খুব চিল্লাচিল্লি হইচই। কাছে গিয়ে শুনলাম, ল্যানের একজন ইউজার নাকি স্পিড বেশী পায় না। তার ধারণা সে দূরে থাকে বলে স্পিড কম পায় (দূরত্ব ১০ মিটার হবে)। তার দাবি তার কম্পিউটারে মডেম লাগিয়ে রাখতে হবে। সে সিএসি তে পড়ে। এসব ব্যাপার ভাল বুঝে তাই মডেম তার কাছেই থাকা উচিত। তার যারা পার্টনার ছিল তারা শেষমেষ তাকে মডেমটা দিল। মডেম নিয়ে যাওয়ার পর আধা ঘন্টা পরেও অন্যরা দেখে কানেকশন নাই। সে শেয়ার করে নি। সবাই মিলে গেল তার কাছে। আমিও বুঝছিলাম ঘটনা একটা ঘটবে। মজা দেখার জন্য গেলাম। ঐ বিজ্ঞ ব্যক্তি শেয়ার না করে নিজে একাই চালাচ্ছিল। বাকিরা গিয়ে ধরল, কি ব্যাপার তুমি শেয়ার কর নাই কেন? সে কয়, ওহহ ভুলে গেছি। দাঁড়াও এখনই শেয়ার করছি। বলে নেটওয়ার্ক কানেকশনস থেকে জিপি ইন্টারনেট কানেকশনে রাইট ক্লিক করে বলে, আরে কপি অপশন কই গেল!!! আমি তো পুরা বেকুব হয়ে গেলাম। ব্যাটা কয় কি! অন্যরা কিছু বলার আগেই আমি বললাম, এখানে কপি অপশন থাকবে কেন? সে উল্টা আমাকে বলে, কানেকশনটা কপি করে শেয়ার্ড ডকুমেন্টে রাখতে হবে না? না হলে কানেকশন শেয়ার হবে কেমনে!!!

ঐ দিন যে কাজে গেছিলাম সেটা আর করতে পারি নি! হাসতে হাসতে অবস্থা খারাপ। ঐ ব্যাটা নাকি সিএসি থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়ে!!! ওরে আমারে ধর.....পইড়া গেলাম!!!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×