আমি বাংলাদেশেই, জিপির P2 ইউজ করছি জিপি এজ মডেম দিয়ে! উবুন্টু ৯.১০! উইন্ডোজের চেয়ে সবসময়ই স্পিড বেশী পেলেও আগের ভার্সনে এত স্পিড উঠত না।
স্ক্রিনশটটা একটু ভাল করে দেখলেই বুঝতে পারবেন ঘটনাটা কি! বর্তমান রেটে জিপি এই স্পিড দেওয়ার আগে ব্যবসা গুটিয়ে চলে যাবে! আসল বিষয়টা হচ্ছে, উবুন্টু কারমিক কোয়ালার সিস্টেম মনিটরে স্পিড কিলোবিটে দেখার ব্যবস্থা আছে। আগের ভার্সনগুলোতে এটা ছিল না। প্রথম যখন এটা খেয়াল করলাম তখন থেকে এটা সেট করে স্পিড দেখিয়ে ভাব নিয়ে বেড়াচ্ছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


