আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
উবুন্টু ইউজ করছেন? ঝাঁড়ু দেন তো নিয়মিত
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৬
উবুন্টু ইন্সটল করার পর সেটি হার্ডডিস্কে ৪ গিগার মত জায়গা নেয়, APTonCD থেকে সফটওয়্যারগুলো ইন্সটল করার পর। বিষয়টা আগে খেয়াল করি নি। ১০ গিগা পার্টিশন কিভাবে যেন পুরো ভর্তি হয়ে যখন টরেন্টে চলমান ডাউনলোড জায়গার অভাবে থেমে গেল তখন খেয়াল করলাম এত জায়গা গেল কই
। KleenSwap আর কম্পিউটার জ্যানিটর দিয়ে ঝাড়ু দেবার পরেও দেখি জায়গা খুব বেশী বাড়ল না। ফোরামগুলোতে ঘাঁটাঘাঁটি করে যা জানলাম তা হল উবুন্টুতে প্রোগ্রাম আনইন্সটল করার পরেও অনেক ফাইল থেকে যায় (শুধু কনফিগারেশন না ইন্সটলারও)। অনেকক্ষেত্রে দেখা যায় আনইন্সটল করা প্রোগ্রাম আবার সিনাপটিকে ইন্সটলের জন্য মার্ক করলে সাথে সাথে ইন্সটল হয় (mark for complete removal সিলেক্ট না করলে), ডাউনলোড না করেই। আর কনফিগারেশন ফাইলগুলো তো থাকেই। উইন্ডোজে Ccleaner বা revo Uninstaller টাইপ টুলগুলো এই ফাইলগুলো সরিয়ে রেজিষ্ট্রি পর্যন্ত ক্লিন করে। উবুন্টুতেও আপনাকে এরকম কিছু কাজ করতে হবে ফাইল সিস্টেম ক্লিন করতে।
সব ফাইল ক্লিন করুন নিচের স্টেপগুলোতে:
প্রথমে কমান্ড দিন,
sudo apt-get autoremove
sudo apt-get clean
sudo apt-get autoclean
এরপর আসুন সিনাপটিকে। স্ট্যাটাস বাটনে ক্লিক করে residual (not installed) সিলেক্ট করে কোন ফাইল যদি থাকে সেটা mark for complete removal সিলেক্ট করে অ্যাপ্লাই করুন।।
এরপর রিমুভ করুন Orphan ফাইলগুলো যেগুলো অন্য প্যাকেজের ডিপেন্ডেন্সী হিসেবে ডাউনলোড হয়েছিল কিন্তু এখন আর দরকার নেই। ইনস্টল করুন deborphan।
sudo apt-get install deborphan
এরপর রান করুন sudo deborphan | xargs sudo apt-get -y remove –purge
রিমুভ করুন নিজের ভাষা ছাড়া অন্য ভাষার লোকাল ফাইলগুলো। ইন্সটল করুন localepurge
sudo apt-get install localepurge
যে যে ভাষা রাখতে চান শুধু সেগুলো সিলেক্ট করে এগিয়ে যান।।
এতকিছু যদি করতে না চান তাহলে bleachbit ডাউনলোড করে নিন http://bleachbit.sourceforge.net
![]()
এটি হিডেন জাংক ফাইল, ক্যাশ, কুকি, লোকালাইজেশন ফাইল, ইন্টারনেট হিস্টোরী, টেম্পোরারী ফাইল ইত্যাদি সব ডিলিট করে দেবে ![]()
খুব বেশী কষ্টকর মনে হচ্ছে??? উইন্ডোজে এগুলো তো করতে হয়ই সাথে অ্যান্টিভাইরাস আর ডিফ্রাগমেন্টার চালাতে হয়। লিনাক্সে তো আর সেটা করা লাগছে না, নাকি?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু ;
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কুয়াশায় ডাকা বলেছেন:
কাজের পোস্ট... আপাতত প্রিয়তে রাখলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: তাড়াতাড়ি দেন, ময়লা আবর্জনা ভর্তি হয়ে আছে ![]()
লেখক বলেছেন: ধইন্যা![]()
টিনটিন বলেছেন:
হুমম্ ...
লেখক বলেছেন: হুমমমম
সেটা হলো- Firefox-এ সামুর ডান পাশের সাম্প্রতিক মন্তব্য, এবং নতুন ব্লগ, এই এই দুইটার নিচের কন্টেন্টগুলো আসে না, এবং অনলাইনে যারা আছেন সেগুলোও দেখায় না, কি করি বলেন তো ?
একটা স্ক্রিনশট দিলাম-
আপনার সমাধানের জন্য অপেক্ষায় থাকবো।
লেখক বলেছেন: এটা আসলে কোন সমস্যা না। পেজটা পুরো লোড হয় না তাই। আমারও মাঝে মাঝে হয়। আপনি অন্য কোন কাজ না দিয়ে শুধু সামু লোড করুন দেখবেন সব ঠিকঠাক দেখাবে।
আমার মনে হয় অন্যকোন সমস্যা আছে, আপনি একটু ভাল করে দেখে পরে আমাকে বলেন।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি যতদূর দেখেছি এটা পেজ লোড না হওয়ার কারণেই হয়। আপনি পেজ লোড হওয়ার পর কন্ট্রোল+F5 প্রেস করে দেখতে পারেন।
জামাল ঊদ্দিন বলেছেন:
@ জেদ ইসলাম , আমার মনে হয় আপনি এডব্লক প্লাস ইউজ করেন আর ঐটাতে ব্লক করে দেয়ার কারনে আসছে না..।.।.। প্রথম পাতা খুলে এড ব্লক প্লাসের আইকনে ক্লিক করে দেখুন http://www.somewhereinblog.net/indexblog/* এই ফিল্টারটা এড করা কিনা ... এড করা থাকলে দেখবেন ডানদিকে লাল ক্রস করা আছে... রাইট বাটন ক্লিক করে " Disable this filter " ক্লিক করুন ...
কাজ হয়ে যাবার কথা...
লেখক বলেছেন: সম্ভবত না।
জামাল ঊদ্দিন বলেছেন:
@ জেড ইসলাম , সামুর ফোনেটিকে ট্রাই করতে গিয়ে নামটা ভুল হয়ে গেলো ..... অনেক দুঃখিত লেখক বলেছেন: ![]()
নীড় ~ বলেছেন:
জানলাম
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
মেহেদী১৮২৮ বলেছেন:
ভাই সাহায্য চাই। উবুন্টু ৯।১০ তে সবই ঠিক আছে শুধু টারমিনালে কমান্ড দেয়ার পর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিতে পারছি না। কপি পেস্ট ও হয় না। কিছুই লেখা যায় না
লেখক বলেছেন: পাসওয়ার্ড ঠিকই লেখা হচ্ছে। দেখাক বা না দেখাক আপনি পাসওয়ার্ড লিখে এন্টার চাপবেন।
নাজমুস বলেছেন:
অসংখ্য ধন্যবাদ। শোকেইজড তয় আমি ১০ গিগা না, পুরা ল্যাপি উবুন্টুকে দিয়া দিছি
Click This Link
লেখক বলেছেন: একটাই পার্টিশন?
সিউল রায়হান বলেছেন:
উবুন্টু ইন্সটল করবো..... চিন্তায় আছি কোনটা করবো এটা নিয়ে..... ৯.০৪ নাকি ৯.১০ ??? ব্লগে অনেক পোস্ট দেখেছি ৯.১০ এর বাগ নিয়ে কিন্তু ৯.০৪ এ সবাই মহা সুখে ছিলেন....আমার ক্রাইটেরিয়া হল:
■ কিছুদিন পরে হল ছাড়তে হবে, ফলে ব্রডব্যান্ড লাইন হয়তোবা নেয়া হবে না.... ভরসা ঐ জিপি মডেম..... তো এই মডেম এবং ওটার সব কিছু সরাসরি কাজ করে এমটা কোন ভার্সনে আছে ??? শেহাব ভাইয়া একবার দেখেছিলাম জিপি মডেমের বাগ নিয়ে লিখেছিলেন..... ওটা কোন এডিশন থেকে ফিক্স করা হয়েছে ???
■ আমার ডিভিডি রম নাই যেহেতু সুতরাং অন্য কারো ডিভিডি রম আনতে হবে এখন সেটআপ দেয়ার জন্যে.... পেন ড্রাইভ দিয়ে সেট আপ দেয়ার কোন উপায় আছে??? আমি ভিসতা পেন ড্রাইভ দিয়ে এনে সেটআপ করেছিলাম..... উবুন্টুতে এই সুবিধাটা আছে ???
**********
আর হ্যা, পিসি ঝাড়ু দেইনা কারণ পিসিতে বারবার একই কাজ করি জন্যে ক্যাশ কপি গুলি এখন আবর্জনা থেকে রত্নে পরিণত হয়েছে
লেখক বলেছেন: 9.04 ই ইউজ করুন।
9.04 এ জিপি মডেম খুব ভাল ভাবে কাজ করে। আমি এখন এটা ব্যবহার করেই ইন্টারনেটে আছি। শেহাব ভাইয়া ভুল লিখেছিলেন। সেটা আমি ওনার ঐ পোস্টে এবং তার অনেক আগে BDOSN এ মেইল করেও জানিয়েছি।
আপনি unetbooin ব্যবহার করে পেনড্রাইভ থেকে উবুন্টু ইন্সটল করতে পারেন। এমন কি যদি অ্যালকোহল বা ভার্চুয়াল ক্লোন ড্রাইভ টাইপ কোন ভার্চুয়াল সিডিরম সফটওয়্যার থাকে তাহলে সেটা দিয়ে মাউন্ট করে "Install inside windows" অপশনের মাধ্যমে উইন্ডোজের ভেতরে ইন্সটল করতে পারেন। এক্ষেত্রে আপনার পেনড্রাইভও লাগছে না
unetbooin পাবেন unetbooin.sourceforge.net এ।
লেখক বলেছেন: ![]()
দারিদ্রের ছেলে বলেছেন:
ভাইয়া খুবি কাজের পুস্ট।প্রিয় আর +++আবার সমসাই পরসি।হেল্প দরকার
লিঙ্ক
Click This Link
লেখক বলেছেন: হুমমমমমমমমম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















