কাদঁতে কাদঁতে মরা জীবন,দলা পাকানো আবর্জনা,আস্তাকুড়;
দিন কালো,মরা নখের মত কুতসিত কালো ।
অথচ,
কখোনো,
অসীম আয়নার সাড়িতে মধ্যাহ্নের সূর্যের মত অসহ্য আনন্দ,
চিত্কারের শব্দে গাইত,আলোর সোনা রং এর গান!
শরীরের একশতকোটি রোমকূপে,
সকালের সবুজ থেকে রাত্রির কৃষ্ণতন্ত্র,প্রতিটি সময়ে,যুগপত,
আনন্দের হট্টগোল ।
ভালোবাসার অগ্রন্থিত,চিরায়ত,প্রাচীন,নতুন,
কেপে কেপে ওঠা হৃদপিন্ডজাত আনন্দে,
শিরার,গ্রীনহউজ গ্যাস মাখা মনখারাপ করা কলচে রক্ত ও,
আনন্দের বন্যায় ভীষণ লাল ।
দিনের ৮৬৪০০ সেকেন্ড ডুবে থাকতাম,
পায়ের সবচেয়ে ছোটো আঙ্গুল থেকে মাথার সবচেয়ে লম্বা চুল,
সব ডুবে থাকত,
ভালোবাসাজনিত (তথাকথিত) আনন্দে ।
কষ্টের সংজ্ঞা কি আনন্দহীনতা?
তারপরও,কেটে ছিড়ে,মর্গের বেওয়ারিশ লাশ হয়ে উঠে,
আমার শরীরের সবগুলো কোষ ।
আর আমি,
কবিতাহীন চিরকুটের মত শূন্য,
শুধু্ই শূন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


