মেয়েমানুষদের একেবারে চেনা যায় না ।ব্যাক্তিগত অভিজ্ঞতার গভীরতা একেবারেই শূণ্যের কাছাকাছি হলেও,যতটুকু চিনেছি,যতটুকু জেনেছি,ওরা একেবারেই এলিয়েন সদৃশ ।হয় তারা খুব প্যাচানো জীবন দর্শনে বিশ্বাসী, না হলে তারা প্রচন্ড কনফিউজড ।কারন তাদের সামাজিক ব্যবহারে দুর্দান্ত পরস্পরবিরোধীতা দেখা যায় ।এই পরস্পরবিরোধীতা উদ্দেশ্যমূলক কি না তা নিয়ে আমি নিশ্চিত নই(কেউ নিশ্চিত কি না আমার যথেষ্ট সন্দেহ আছে)।
এই পরস্পরবিরোধীতার উত্স কি তা নিয়ে আমার বন্ধুরা বিভিন্ন কথা বলে ।এর সাথে কি ঐতিহাসিক ঘটনাপ্রবাহের(নারীদের অবদমন করে রাখার ইতিহাস খুবই পেটমোটা) সম্পর্ক আছে কি না তা নিশ্চিত নই আমি।
এটা ঠিক যে মননশীলতার পৃথিবীতে মেয়েদের অর্জন অবিশ্বাস্য ভাবে কম ।পদার্থবিজ্ঞানে মেয়ে নোবেল লরেট আতশ কাচ দিয়ে খুজে বের করতে হয়।একই ঘটনা অন্যান্য মননশীল ধারাতেও ।
এমনকি সাহিত্যে,ইয়েটস,শেক্সপিয়ার,টি এস এলিয়ট,জেমস জয়েস,মানিক,শরত,শামসুর রাহমান ,এদের রাজত্ব ।জেন অস্টিনের নাম মনে আসছে,কিন্তু কখোনোই তলস্তয় কিংবা গোর্কির মত অমরত্ব দেয়া হয় না(হয়ত পাঠকসমাজে,এবং সমালোচককূলে পুরুষের ভীড়ে কেউ কেউ বৈষম্যের গন্ধ খুজে পান,কিন্তু যুক্তিটা একেবাড়েই খোড়া,পা ভাঙ্গা)।
এমনকি কিছু "পেগান" ধর্ম ছাড়া মেয়েরা একেবারেই উপেক্ষিত ।প্যালেস্টাইন বা এর আশেপাশে প্রবর্তিত ধর্মগুলোতে খুজে পাওয়া যায় না কোনো মেয়ে পয়গম্বর ।
এমনকি মিউজিকেও পাওয়া যায় না বব ডিলান,বীটলস,জন মেয়ার,জিমি হেন্ডরিক্স,পিঙ্ক ফ্লয়েড,এরোস্মিথ,আয়রন মেইডেন,মেটালিকা,ক্রীড,চিল্ডরেন অব বডম,ডন ম্যাকলিন দের কোনো ফিমেল প্রতিদ্বন্দী ।
সেলুলয়েডের মাঝে,হিচকক,কুবরিক,স্করসিস দের পাশাপাশি দাড় করানো যায় না কাউকে ।
মেয়েদের এই underachievement এর জন্যে কে দায়ী আমি জানি না।হয়ত আমারা,হয়তো পারিপার্শ্বিকতা তবে অনেক অন্যায় তাদের উপর করা হয়েছে ।হয়তো সেই সকল কারনেই মেয়ে মাত্রই নিরাপত্তাহীনতায় ভূগে ।এই নিরাপত্তাহীনতার কারনেই তাদের মাঝে এই সকল পরস্পরবিরোধীতার উদ্ভব ঘটে ।যার কারনেই তারা হয়ে উঠে দূর্বোধ্য,এবং আত্মবিনাশী ।তারা কেনো কন্ট্রোল ফ্রীক হয়ে উঠে তার জন্যেও এই নিরাপত্তাহীনতা বোধ কে দায়ী করা যেতে পারে ।অবশ্য মেয়েরা ই সবচেয়ে ভালো বলতে পারে,কিন্তু হয় তারা উত্তর জানে না অথবা আমাদের কাছে বলা নিরাপদ মনে করে না ।
কেনো আমরা বিশ্বাসযোগ্য নই সেটার জন্যে অবশ্য বেশী খুজতে হয় না।চারপাশে হাজারটা উদাহরন ছড়িয়ে ছিটিয়ে আছে ।তাও বলতে চাই মেয়েদের দুর্বোধ্য আচরন কোনোভাবেই কোনো সুন্দর বয়ে আনছে না।কেবল সন্দেহ এবং অবিশ্বাস বাড়াচ্ছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


