খেই হারিয়ে হাটে রাস্তায় শুকনো রোদ
রোদে দৌড়ায় মৌমাছি অথবা আস্তাকূড়জাত মাছি,
রিকশা করেই কবিতাশূন্য শহর ঘোরে
ভাঙ্গা ম্যানহোল আর তত্বগত পতিত বাতাস ঘেটে।
খেই হারিয়ে জটা ময়লার অর্ধনগ্ন পাগল
ফুটপাথের দামী স্ল্যাবে মাটি আর ধুলোতে।
খেই হারিয়ে প্রেমোদ্যানে একটা নষ্ট গন্ধের
বিষ শব্দ পেচিয়ে পেচিয়ে প্যাচ ছেড়া কালো
গ্রীজ মাখা ফাটা মেশিনের স্ক্র এর মত ছড়ায়,
সযত্নে তুলে রাখা শিশিরে নগ্ন গোসল করা
রক্তে ডোবানো গোলাপ হঠাত্ বমি হয়ে
স্বাপ্নিক গর্দভদের খাদ্যনালীতে জমে।
খেই হারিয়ে সুন্দর ক্যানভাসটা হঠাত
গোপন ক্যামেরায় তোলা সেলফোনের
নোংরা ভিডিও হয়ে উঠে,ভূ পৃষ্ঠের প্রথম
অশ্মমন্ডলীতে কীটের পেটপুরে ভোজনের
উপাদান পিকাসো,ভ্যান গগ দের মরা কঙ্কালও
শিল্পের নিদারুন ধর্ষন অনুভবে শিউড়ে শিউড়ে উঠে।
খেই হারিয়ে উন্মত্ত জোছনাদাত্রী চাদটা
আকাশ কোন হতে নি:শব্দে পরে গেছে
বুড়িগঙ্গার বর্জ্য নি:শ্বাসে!
খেই হারাচ্ছে পাখি খেই হারাচ্ছে রাঁজহাস
খেই হারাচ্ছে সুন্দর খেই হারাচ্ছে মানুষ
খেই হারাই আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

