আকাশের নীচে অস্তগামী সূর্যের লুটোপটি
পশ্চিমে ডুবে যাবো ক্ষয়ে যাবো ঘুমিয়ে যাবো
বিষ সংবহনতন্ত্র শরীরে নিয়ে এই ঘুমে মৃত্যুর স্বাদ পাবো
আহা কি প্রেম রাতের, মৃত্যুর পর রাতের প্রেমে মাতাল হবো ।
যে কবিতা জন্মেছিল সৌর ছায়ায়, ক্রমাগত রক্তাভ মানবিক হোচটে
সব অস্তিত্ব ঢেকে প্লাবনের সৌমেন সঙ্গীতে
অভ্যন্তর যেভাবে কুকড়ে
সব রক্ত মাংস অস্তির স্থাপত্য আর একরাশ পেজা মেঘের স্তুপ
একফোটা স্বচ্ছ অশ্রুবিন্দু হয়;শরীর ভরে মনের অসুখ আসে ।
পশ্চিমে সুর্যের লিপস্টিক দেখে শরীর জুড়ে ঘুম আসে
আর বুকে কান পাতলে
হৃদস্পন্দনস্থলে অন্তহীন কান্নার বাসর ।
আহা কি রাত্রি ,ছায়া নেই কোন অস্তিবাদী কাঠামোর
ঘুমের পর জেগে ঊঠার অসংখ্য প্রহসন
আবার জেগে আবার অস্তিত্ব কুকড়ে অশ্রুবিন্দু হবার
বুকে জন্মানো কবিতার জন্যে প্রাপ্য দন্ডাদেশ নিয়ে
পশ্চিম আকাশে লালাভ সৌর মলিনতাকে আলিঙ্গনে বেধে
আসন্ন রাত্রির কৃষ্ণশূন্য গহবরে ঢলে পরবো অসীম ঘুমের আশায়
শতছিন্ন হৃদপিন্ড নিঃসৃত ক্ষরনে সেই ঘুমের কালে
পশ্চিম আকাশ ভিজবে মৃত নাইটেঙ্গেল কাটায় বেধানো রক্তগোলাপ নির্যাসে ।
(পি এসঃ
এই কবিতার ফার্স্ট পারসন টা আমি না,
আর ব্যাপক জীবনানন্দের প্রভাব বিদ্যমান
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


