প্রবাহমান নদীর মত স্বতঃস্ফুর্ত দুঃখরা ভাসে
স্বল্প আপেক্ষিক গুরুত্বের দুঃখ ভাসে
কর্পোরেশনের সুয়ারেজ লাইনের থকথকে ময়লার মত
দুঃখ ভাসে;
যান্ত্রিক জান্তব হতাশা
বিস্ফোরনের মত অধিবিদ্যিক আত্নায় জন্মায়
খোজে দিনশেষে ঘরে ফেরার নীড়
কলকব্জা গীয়ার চাকার
Automated কারখানার মত সততঃ ।
পাপেট নির্ভরতায় ভাসে রঙ মাখানো সুখ
হাসি আনন্দের নৈবেদ্যের শব্দ
ঝংকার পাখির ডাক
গীটারের এ-মাইনর সী-শার্পের শব্দ
চারদিকে নিয়ন্ত্রিত রোবটিক সুখের যান্ত্রিক বিস্ফোরন ।
দুঃখরা স্বাধীন
হাওয়ায় শীত মওসুমের প্রথম পাতাটার মত
নির্ভার নিশ্চিত ভাসে দাসত্ব হতে মুক্ত দুঃখ ।
সুখ শৃঙ্খলের প্রতিশব্দ
দুঃখ স্বাধীন সত্ত্বার প্রাণশব্দ ।
দুঃখ জমে বরফ মুকুট ওঠে
রাজকীয় পর্বত শিখরে
বরফশিলার ভীতিকর সুন্দর গ্লেসিয়ার
দুঃখ জমে সবুজ হয় ক্রান্তীয় রেইন ফরেস্ট ।
সুখশব্দ আনন্দরা
আবদ্ধ দাসত্ব মেরুদন্ডাশ্রয়ী
সুখ কাঁদতে পারে না
কেবল প্ল্যাকার্ডে আঁকা ম্যাকডোনাল্ড হাসি একমাত্র সম্বল ।
দুঃখ গভীর প্রাচীন সুন্দর
দুঃখ কবিতা শহর প্রিয়ার গাল
দুঃখ আকাশ অপরাজিতা নীল
দুঃখ আমি দুঃখ আমি ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


