টেবিলে মুখোমুখি বসে চোখে রাখি চোখ
দুইটি জীবন বাক্সের কলকব্জামাঝে ছেড়া পাপড়ির প্রবহন
এত বাতাস, নিঃশ্বাস, অতীত, পার্কের ফাটা বেঞ্চি, লাল লাল ঠোট, আদ্র ঘন ভাষা
আকাশ ভর্তি নক্ষত্রের স্রোতে একক একজোড়া চোখ,একজোড়া জনসংখ্যার পৃথিবী
অজস্র পথে পথে ছড়িয়ে ছিটিয়ে আশ্লেষে চুমুর দাগস্মৃতি
সহস্র মুহুর্তে একহৃদপিন্ডের ভিন্ন দুইটি রক্তসংবহন
টেবিলে মুখোমুখি, চারপাশ দৈব কুয়াশায় শূন্য যেন
চোখে চোখ হাতে হাত চোটে ঠোট মনে মন
স্বল্প কিছু সময় প্রবাহ হয়েছে কেবল কুকড়ে উঠে নি কোন চিরহরিত পাতার ঘনসবুজ শিরা
টেবিলে মুখোমুখি চোখে চোখ ঠোটে মুচকি হাসি,
অসংখ্য মুহুর্ত যে ভ্রুন,আছে পরে অপেক্ষায় রক্তস্বাদের লাল লাল চুমুর ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




