এখনো বর্ষা নামে অঝোরধারায় ,
ধুয়ে যায় পদ্মপুকুরের ঘাট ;
কদমের ডালে ফিঙ্গে দোলে ,
এখনো নয়নের ধারা চিহ্ন আঁকে
কপোলে , ভুলের ভাঙ্গা ইমারত ঘেসে
স্মৃতি অশ্বথ শিকড় ছাড়ে একাকী
প্রহরে ; অপেক্ষার বৈরী সেতু
খানখান হয়ে যায় .....
এখনো ডাহুক বুকে আগরবাতি
জ্বালিয়ে রাখে , লক্ষ্মীপেঁচা অন্ধকারে
চুপটি বসে তারই ধ্যানে পার
করে রাত ; ঝিঝি পোকা স্বাক্ষী হয়ে
সময় হাসে ; কে বা জানে
তন্দ্রাহারা রাতের গাঁথা , সপ্তসিন্ধু
এপার - ওপার তাল কেটে যায় ।
আজো ছায়া নামে সেঁজুতির কোল
ঘেসে ,আলোকিত চারিপাশ ...
তুমি খুঁজো না তাকে , তোমার
বাহুলগ্নার অপাপবিদ্ধ মুখের
মায়ায় ভুলে থেকো ভুল শুকতারাকে ;
এখনো বর্ষা নামে ,প্লাবনেও
ভাসে কূল , তবু তুমি সুদূর ...
দূরে থেকো , জানবে সুদূরপিয়াসী মন
ঘোর দূর্বিপাকেও তুমি আস নাই ,
আস নাই , আস নাই , আসবেনা ......।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


