somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনৈতিক মন্দা নিয়ে কী ভাবছে সরকার?!

২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার চুলায় যখন বিশ্ব অথনৈতিক মন্দা রান্না হচ্ছে, দক্ষিণ এশিয়ার প্রায় সর্বদক্ষিণের এই দেশে তখন গণতন্ত্র রান্নার আয়োজন চলছিলো। তাই আম-জনতা থেকে হর্তকর্তা, সবাই'র ঘ্রানেন্দ্রিয় এড়িয়ে গেছে এই মন্দার ঘ্রান। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ঘ্রান যখন ছড়িয়ে পড়লো য়ূ-রোপ- মধ্যপ্রাচ্যে, দুরপ্রাচ্যে উত্তর আফ্রিকায়, তখন সবে গণতন্ত্রের হাড়ি চড়েছে বাংলাদেশের চুলোয়। সেই হাড়ির দিকে তাকিয়ে, হাড়ি নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। হাড়িতে কি কি আছে? কখন শেষ হবে রান্না? ইত্যাদি। ইত্যবসরে মার্কিন মুল্লুকের কর্পোরেট স্তরের মন্দা-রান্না খেয়ে পেটে দারুন আমভাব, ব্যাথা অনূভূত হতে থাকলো আহারকারীদের। ধীরে ধীরে, দেশে দেশে মরকের রূপ নিতে থাকলো মন্দা। দেশে দেশে এই মরক নিধনের ব্যবস্থা নেয়ারও উদ্যোগ আরম্ভ হলো। কিন্তু, একেইতো ঘ্রান এসেছে দেরীতে, দুইয়েতো গণতন্ত্র এসেছে তারও পরে, তিনেতো অরূচী, খুদামান্দ, চারেতো এদেশের কর্তাদের ঘ্রানেন্দ্রিয়র মন্দার কারনে আর্থিক মন্দার বিষক্রিয়ার বিষয়টি প্রচার ও মনোযোগ পেলো কুলক্ষণ দেরীতে। মুরুতে মনে হয়েছিলো বটে, আমেরিকার বিরাট বিরাট অর্থকরী প্রতিষ্ঠানের ব্যাপার-স্যাপার...এখানে তার কি প্রভাব পড়বে!! কিন্তু শীগগিরই বোঝা গেলো কান টানলে মাথা আসার মতো গোটা বিশ্বকেই টেনে নিয়ে যাচ্ছে এই মন্দা। এবছরের মধ্যে বিশ্বজুরে প্রায় ৫ কোটি লোক বেকার হয়ে পড়বে। বিশ্ব শ্রম সংস্থার আশংকা সত্যি হলে এটা হবে খুব শীগগিরই। আর এর বড় একটা শিকার হবে বাংলাদেশ। এমনিতেই মন্দা শুরুর পর থেকে তৈরি পোষাক-সহ রপ্তানী শিল্পে মোটামোটি স্থবিরতা এখন অনেকটাই দৃশ্যমান। বিভিন্ন সংবাদ সূত্র থেকে জানা গেলো পাট কল খাতে এবং বয়ন সংশ্লিস্ট শিল্পে প্রায় ২০ হাজার লোক চাকুরি হারানোর উপক্রম হয়েছে। এসব আলামত দেখে বোঝা উচিৎ সরকারের, সময় হাতে একেবারেই নেই। অন্যান্য দেশ, এমনকি পাশের ভারত পর্যন্ত কিভাবে মন্দার প্রভাব সামাল দেবার প্রস্তুতি নিচ্ছে তা দেখে প্রস্তুতি নেবার সময় পার হয়ে গেছে বলে মনে করি। মনে করি বলচি একারনেই, অপেক্ষার পালা শেষ, এখন মন্দার প্রভাবে ক্ষতিগ্রস্থ খাত গুলোর একে একে ধ্বসে পড়া দেকার সময় প্রায়াসন্ন।

সরকারের সর্বসাম্প্রতিক কিছু পদক্ষেপ, কথামালা আর আমলাতান্ত্রিক টাইপের কিছু উদ্যোগ দেখে শংকা আরো বাড়ে। সরকারে নিশ্চয়ই বুদ্ধিমান, জ্ঞানী এবং দক্ষ লোক আছেন। বিষয়টি তাদের অ-বোধগম্য হবারও কোনো কারন দেখি না। তীর্যকভাবে দেখার অবস্থা এখন যে আর নেই, সেটা বোধকরি তারা বোঝেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×