somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিলখানা হত্যাকান্ড: একটি পাজল

০১ লা মার্চ, ২০০৯ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিআর হত্যাকান্ড জোয়ানদের কাজ নয়, এটা এখন জলবৎ তরলং। হাইলি প্রফেশনাল এবং হাইলি স্কিল্ড একদল খুনীকে একাজে ব্যবহার করেছে সেই চক্র। সম্ভবত: তাদের মহাপরিকল্পনার সামান্য অংশ মাত্র মঞ্চায়িত হলো। নাটকের আরো সিকুয়েন্স হয়তো এখনো বাকি!

অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে, ষড়যন্ত্রকারীরা যেভাবে যা চেয়েছে, তাই হয়েছে।এখনো হচ্ছে। প্রাথমিকভাবে তাদের মিশন সফল। খুনী চক্র যারাই হোক, তাদের মূল উদ্দেশ্য অফিসার খুন করা নয়, এটা উপায় মাত্র। উদ্দেশ্য আরো দুরে।

মূল উদ্দেশ্য হাসিল করার জন্য এটা একটা কাভার হতে পারে। সবাইর মনোযোগ এদিকে ভিড়িয়ে কার্যসিদ্ধি। অবশ্য মৃত অফিসাররা সেই কার্যসিদ্ধিতে জীবিত অফিসারদের চেয়ে অনেক উপযোগী। খুনের সাথে নৃশংতা মিশিয়ে জলঘোলা করতে চাওয়া হয়েছে, যাতে কোনো ভাবেই ক্ষমা করা না হয় জোয়ানদের, সব ঘৃণা গিয়ে পড়ে জোয়ানদের ওপর...এককথায় বিভক্তি তৈরি।

এই বিভক্তি সাধারন ব্যাপার না বিরাট গোলযোগের দিকে দেশকে ঠেলে দেয়ার জন্যে যথেস্ঠ। কুচক্রের পরিকল্পনা মাফিকই সব হচ্ছে, বিভক্তির চুড়ান্ত হয়েছে, লেজগোবরে একটা অবস্থা তৈরি করছে রাজনৈতিক দল, জণগণ মিলে। হয়তো এসব দেখে হাসছে ঘাতকের দল। তারা চেয়েছে ঘটনার আকস্মিকতায়, চমকতায় বিহ্বল, হতদ্যোম, শকড, ঘৃণা...ইত্যাদি এসবের সুবাদে, আসল অপরাধী এতোক্ষণে চলে গেছে হয়তো অনেক দুরে। আরো বোকামী করলে হাতের নাগাল ছাড়িয়েও চলে যেতে পারে।

এখন প্রশ্ন, কারা এই ষড়যন্ত্রকারী?কাদের স্বার্থ জড়িত এই ঘটনার সাথে?উত্তরটা হয়তো আমাদের হাতের কাছে। দরকার সুচিন্তিত, নিরপেক্ষ, স্বচ্ছ তদ্ন্ত। তাতে কিছুটা হলেও বের হয়ে আসবে অপরাধীর পরিচয়। সন্দেহের বৃত্তের চক্রবৃন্দ:

যুদ্ধাপরাধী জামাত গোষ্ঠী...যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাহায্যে এমন তৎপরতা চালাতে পারে, কারন যেহেতু বিচার প্রক্রিয়া জোরদার হচ্ছিলো। এধরনের নৃশংস খুন এই চক্রের পক্ষে ডাল-ভাত।

ভারত-ভিত্তিক চক্র। সীমানা অরক্ষিত এবং দূর্বল হয়ে পড়লে তাদের বিরাট লাভ। তাছাড়া দেশ অস্থিতিশীল হয়ে পড়লেও আখেরে লাভ তাদেরই।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ১০:২১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×