কখন কখন আমাদের এমন কিছু ঘটনার সাক্ষী হতে হয় হয়তবা যা দেখার জন্য আমরা প্রস্তুত না। কিছু দিন আগে আমার এক বন্ধু তার ক্যামেরায় কিছু ছবি আমাকে দেখায়। ছবি গুলর মধ্যে একটি ছবি দেখে আমার চোখ আটকে যায় । এরকম দৃশ্য প্রতিনিয়ত আমদের চখের সামনে পরলেও হয়ত আমরা তা নিয়ে ভাবি না, অথবা আমরা অন্ধ হয়ে থাকি । কিন্তু আমার ঐ ফটো সাংবাদিক বন্ধুটি তা পারে নি । তার ক্যামেরায় ধরা পরে জয়নুল আবেদিনের আঁকা ছবিরই একটি প্রতিচ্ছবি ।
আমরা নিজেদেরকে সভ্য হিসেবে দাবী করি অনেক আগে থেকেই । কিন্তু একটু চিন্তা করলে আমরা নিশ্চয়ই খুজে পাব যে আমদের মধ্যে সভ্যতার কোন বালাই নাই। বরং যা আছে তাকে খুব বেশি হলে অমানবিকতা বলা চলে। আমরা যদি সভ্য হতাম তাহলে আমাদের চোখের সামনে না খেয়ে কাউকে পরে থাকতে হত না । আমরা দাবী করি আমাদের নৈতিকতার উন্নতি হচ্ছে। যদি হয়েও থাকে তবে তার প্রতিফলন এখন আমাদের মধ্যে আসে নি। তাই যদি হত তবে আমদের সামনে কাউকে ময়লার স্তুপ থেকে খাবার কুরিয়ে খেতে হত না।
আমরা প্রায়ই একটি কথা শুনে থাকি যে, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে । আবার আমাদের কোন কোন দেশ নেত্রির কাছে শুনতে পাই যে, বাজার যতোই অস্থিতিশীল হোক না কেন দেশের মানুষ এখন আর কেউ না খেয়ে মারা যায় না । কথাটা কিছুটা সত্যি । কারন আমাদের দেশের মানুষ গুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তাদের সহ্য করা শেষ ক্ষমতা ও হারিয়ে ফেলেছে। তাইত কখন আমরা তাদের দেখি ময়লার স্তুপ থেকে কাক অথবা কুকুরের মুখ থেকে খবার কেড়ে নিয়ে খাচ্ছে । অথবা খাবারের দোকান বা ফলের দোকান গুলর সামনে ক্ষুধার্ত শিশুদের ভিড় ।
আবু ইসহাক বাংলার এই ক্ষুধার্ত নিপীড়িত মানুষ গুলোকে খুব কাছে থেকে দেখেছিলেন । তাইত তিনি তাদের জীবন কাহিনীকেই তার রচনার কাহিনী হিসেবে বেছে নিয়েছিলেন। আবু ইসহাকের ' সূর্য দীঘল বাড়ি ' উপন্যাসে আমরা খুজে পাই জায়তুনের চরিত্র। যার মাধ্যমে আমরা দেখতে পাই ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য একজন মায়ের ব্যাকুলতা । আবার এমনও হতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ধারণাই ঠিক। হয়তবা ঈশ্বরের ছায়া এখন ও এসব কষ্টে জর্জরিত মানুষের কাছে পৌছাতে পারে নি।
কিছুদিন পূর্বেও আমার মনের দৃঢ় বিশ্বাস ছিল আমি একজন ভাল মানুষ । আমার ভুল ভাংতে খুব বেশি সময় প্রয়োজন হয় নি। ঐ ছবিটা না দেখলে হয়তো আমি আমাকে কোনদিনই চিনতে পারতাম না। আমি হয়তো বুঝতেই পারতাম না যে আমার ভাল মানুষটির আড়ালে লুকিয়ে আছে মানব চরিত্রের চিরন্তন নিষ্ঠুর রুপ। আমি বুঝতে পারলাম ভাল মানুষ হওয়ার আগে আমাকে একজন মানুষ হতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


