গান তুমি হও গরম কালের সন্ধে বেলার হাওয়া
অনেক পুড়ে যাওয়ার পরে খানিক বেঁচে যাওয়া
গান তুমি হও বিশ্রী গরম ভুলিয়ে দেয়া বৃষ্টি
সজীবতার ভরসা দেয়া সফল অনা সৃষ্টি
গান তুমি হও বরষা শেষের নীল আকাশের আশা
মেঘের শাসন ঘুচিয়ে দেয়া আলোর ভালবাসা
গান তুমি হও বাংলাদেশের আকাশ শরৎ কালের
এই আকালেও দোলাও আমায় তোমার তালে তালে
গান তুমি হও শীতের দুপুর উথলে ওঠা আলো
ভাঙ্গা চোরা জীবন টাকেই হঠাৎ লাগে ভালো
গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ
তাকিয়ে থাকি,এটাও আমার বেঁচে থাকার সুখ
এই দুনিয়ায় যত ছোট ছেলেমেয়ে আছে
গান তুমি হও বেঁচে থাকার রসদ সবার কাছে
গানের জন্য গান হয়ো না,বাঁচার নিশান হয়ে
যুগান্তরের খবরটাকে তুমি ই এনো বয়ে
গান তুমি হও জীবন বিমুখ গানের সমকালে
বাচার লড়াই,বাঁচাও আমায় তোমার তালে তালে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


