পুর্নাঙ্গ তালিকা এইখানে...
ব্লগারস ব্লাড ব্যাংক এ অংশগ্রহনকারী সকল ব্লগারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। রক্তদানের আগ্রহের জন্য। এ পর্যন্ত ১০৮ জন ব্লগার তাদের তথ্য তালিকাভূক্ত করেছেন। অন্যান্য সকল ব্লগার বিশেষকরে যাদের নেগেটিভ রক্তের গ্রুপ তাদের রক্তদানের প্রতি আগ্রহী হতে অনুরোধ করছি। এ পযন্ত প্রাপ্ত ১০৮ জন ব্লগারের মধ্যে মাত্র ১০ জন ব্লগার নেগেটিভ গ্রুপের রক্তের অধিকারী। বিশেষ করে এ- এবং এবি- এই দুই গ্রুপে পাওয়া গেছে ২ জন করে। অতএব যারা নেগেটিভ রক্তের গ্রুপভুক্ত ব্লগার এবং এখনো নাম তালিকাভূক্ত করেননি তাদের অনুরোধ করছি নিজেদের তালিকাভূক্ত করার।
সেই সাথে সম্মানিত ব্লগারদের পরিচিত ব্যাক্তি যারা নিয়মিত রক্তদান করেন তাদের নাম ও ফোন নম্বর প্রদান করতে বিশেষ অনুরোধ করছি।
আপনার রক্ত বাঁচিয়ে দিতে পারে একজন মুমুর্ষূ রোগীর জীবন।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট ১০৮ জন ।
২৮ জন ব্লগারঃ O+
৩ জন ব্লগারঃ O-
২০ জন ব্লগারঃ এ+
২ জন ব্লগারঃ এ-
৪ জন ব্লগারঃ বি-
১১ জন ব্লগারঃ এবি+
২ জন ব্লগারঃ এবি-
৩৮ জন ব্লগারঃ বি+
-----------------------------
অনেকেই আবার নিজের রক্তের গ্রুপ জানেন না। কিন্তু তাঁরাও রক্তদিতে প্রচন্ড আগ্রহী। যেমন আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আমিরুজজামান সাহেব।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: আমার রক্তের গ্রুপ জানি না। তবে দিতে প্রস্তুত আছি।
মোবাইলঃ ০১৭১৬৫৯৯৫৮৯
E-mail: [email protected]
আমি আশাবাদী যে উনার রক্তের গ্রুপ নেগেটিভ গ্রুপের হবে। তাতে আমাদের নেগেটিভ রক্তের তালিকা একটু সমৃদ্ধ হবে। এ ব্যাপারে কি করা যায় কেউ কি বলতে পারেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

