আমাদের সমাজে অনেকেই এমন আছে যারা নিজেদের ছোট ছেলে-মেয়ে বা বাচ্চাদের সাথে রুক্ষ্ম আচরণ করে। অনেকে নিচের আপন সন্তানদেরকেও আদর করে না। এটা খুবই অনুচিত একটি কাজ। তাই এ ব্যাপারে মহানবী সা. এর গুরুত্বপূর্ণ দু'টি হাদীস এখানে তুলে দিচ্ছি:
عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الْأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنْ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ (صحيح البخاري )
অর্থ:- আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন; রাসুল (সাঃ) হাসান ইবনে আলীকে (আপন নাতীকে) চুমু দিলেন এমতাবস্থায় তার সামনে আক্বরা ইবনে হাবিস তামীমি বসা ছিল। অতপর আক্বরা বললেন; আমার দশটি সন্তান আছে কিন্তু আমি তাদের কাউকে কখনো চুমু দেইনি। তখন রাসুল (সাঃ) তারপ্রতি তাকালেন। তারপর বললেন; যে ব্যাক্তি মানুষকে দয়া (আদর) করে না, আল্লাহ তাকে দয়া করেন না। (সহীহ বুখারী)
وعن عائشة قالت : جاء أعرابي إلى النبي صلى الله عليه و سلم فقال : أتقبلون الصبيان ؟ فما نقبلهم . فقال النبي صلى الله عليه و سلم : " أو أملك لك أن نزع الله من قلبك الرحمة " (بخاري و مسلم)
অর্থ:- আয়িশা (রাঃ) হতে বর্ণিত: তিনি বলেন; এক গ্রাম্য ব্যক্তি রাসুলের (সাঃ) কাছে এসে জিজ্ঞাসা করল; আপনি কি বাচ্চাদের কে চুমু দেন? আমরা তো চুমু দেই না। রাসুল (সাঃ) বলেন; আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত তুলে নেন তাহলে আমি কি তোমাকে তা দেয়ার ক্ষমতা রাখি?
আমাদের সমাজে ছোট বাচ্চা এবং শিশুদের ক্ষেত্রে বড়দের রূঢ়তার আরেকটি দৃষ্টান্ত দেখা যায় মসজিদে। হ্যাঁ, অবিশ্বাস্য কিংবা আশ্চর্যজনক হলেও সত্য যে, আমরা অনেক সময় নিজেদের অজান্তে হলেও বা না বুঝে মসজিদে ছোট বাচ্চাদেরকে সহ্য করতে পারি না। তাদেরকে মসজিদের আসার জন্য উৎসাহ দেয়ার পরিবর্তে প্রায়ই সেখান থেকে তাড়িয়ে দেই। অথচ মহানবী সা. নামাজের সময় তার পিঠে নিজ নাতী হাসান ও হুসাইন রা. উঠে বসলে তিনি সেজদা থেকে উঠতে বিলম্ব করতেন। হাসান ও হুসাইন রা. নামলে তারপর তিনি মাথা উঠাতেন। তিনি ছোটদেরকে এতো ভালোবাসতেন এবং মসজিদে ও নামাজেও তাদেরকে শামিল রাখতেন।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে তার রাসূলের সুন্নাত আমল করার তাওফীক দিন, আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



