বর্তমানে বিশ্বে আধুনিক তথ্য-প্রযুক্তির বিস্তারের সাথে সাথে এর ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। কিন্তু দু:খজনক বিষয় হলো আধুনিক তথ্য-প্রযুক্তির উদ্ভাবকদের অধিকাংশই অমুসলিম ও নীতিহীন হওয়ার কারণে এবং পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী হয়ে কেবলমাত্র অতি মুনাফার জন্য তাদের জীবনের সকল কর্মকান্ড পরিচালনা করায় এই নতুন নতুন উদ্ভাবন আর আবিস্কারের অধিকাংশই আজ বিশ্ব মানবতার কল্যাণের পরিবর্তে অকল্যাণেই ব্যয় হচ্ছে।
ইসলামের সুমহান আদর্শের প্রচার ও প্রসারের জন্য তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে সকল মুসলিমদের ব্যাপকভাবে এগিয়ে আসা প্রয়োজন। আধুনিক সকল মিডিয়ার মাধ্যমে সম্ভাব্য সকল উপায়ে ইসলামের সুমহান আদর্শ বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং স্থুল মস্তিস্কের নাস্তিকীয় ভ্রান্তি বিলাস থেকে সৃষ্ট অহেতুক অবান্তর প্রশ্নের বুদ্ধিবৃত্তিক সুন্দর সমাধান দিয়ে সংশয় নিরসনে মুসলিম বুদ্ধিজীবি ও দায়ীদের এগিয়ে আসা আজ সময়ের দাবী।
বর্তমানে নেটে যে পরিমাণ ইসলাম বিদ্বেষী ওয়েব সাইট ও নীতি-নৈতিকতা বিধ্বংসী কর্মকান্ডের দৌরাত্ম্য সে তুলনায় ইসলামিক ও আদর্শিক ওয়েব ও লেখা-লেখির পরিমাণ খুবই নগন্য। প্রায় নেই বললেই চলে। এই শূন্যতা পূরণের জন্য সকলের চিন্তা করা একান্ত জরুরী।
উপরোক্ত চিন্তা ও নৈতিক তাগিদে ইন্টারনেট জগতে একটি নতুন সুন্দর ইসলামী ওয়েব সাইট করার কথা চিন্তা করছিলাম অনেক দিন যাবত। মিডিয়ার ব্যাপারে আরো অনেক প্ল্যান ও ইচ্ছা ছিলো এখনও আছে। আল্লাহ যদি চান তাহলে হয়তো কখনো কিছু হবে। তবে আপাতত: খুবই অল্প সময়ের মধ্যে একটি মান সম্মত ওয়েব সাইট করার কথা চিন্তা করছি। যাতে ব্লগও থাকবে। এজন্য কিছু সুন্দর নাম সাজেষ্ট করার অনুরোধ করছি সকলের কাছে।
এক কিংবা দুই শব্দের সুন্দর নাম অগ্রাধিকার পাবে। বাংলার পাশাপাশি মিনিং ফুল ইংরেজি নামও হতে পারে।
নির্বাচিত নামের প্রস্তাবকের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

