আমার প্রিয় পোস্ট

furamoon@gmail.com

অপরবাস্তব ৪ এ প্রকাশিত লেখার লেখকদের তালিকা এবং আমার অভিজ্ঞতা(রি-পোস্ট)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২১

শেয়ারঃ
0 0 0

গত ১৩ ফেব্রুয়ারী সন্ধা ৬টায় মোড়ক উন্মোচন হওয়ার কথা ছিল। তাই ১০ মিনিট আগেই হাজির ছিলাম নজরুল মঞ্চে। কিন্তু সেখানে কাউকে না দেখে ভাবলাম হয়ত দেরি হবে। তাই অপেক্ষা করতে থাকলাম । কিন্তু না কাউকে পেলাম না। অবশেষে খুঁজে খুঁজে বের করলাম নির্ধারিত স্টল। সেখানে দেখলাম এক তরুণীকে অপরবাস্তব ৪ এর পৃষ্ঠায় অটোগ্রাফ দিচ্ছেন একজন। মনে হল তিনি আব্দুর রাজ্জাক শিপন। আমিও তুলে নিলাম এক কপি। দেখলাম মূল্য লেখা আছে ১০০টাকা। বিক্রেতার দিকে১০০টাকার নোট বাড়িয়ে দিলাম। সে আমার দিকে বাড়িয়ে দিল একটা খাতা।তাতে আগে যারা বইটি কিনেছে তাদের নাম এবং মোবাইল নম্বর লেখা । আমিও লিখলাম ৯ নম্বর ক্রেতা হিসাবে। লেখা শেষ করে জিজ্ঞেস করলাম কোন ডিসকাউন্ট আছে কিনা? বিক্রেতা জানাল , আছে। মূল্য ১৩০টাকা । আর বিক্রি হচ্ছে ১০০টাকায়। আমি অবাক হতেই সে ফ্ল্যাপের গায়ে ১৩০ টাকা লেখা দেখিয়ে। মুসকি হাসল। আর আমি বোকার মত চেয়ে থাকলাম। ব্যাপারটা বুঝতে পারলাম উদ্যোক্তা রাহা'র পোস্ট দেখে। রাহা'র পোস্ট দেখে মনে হল এখানে একটা গাঁজাখুরি গল্প আছে যা অন্য কোন বইয়ে থাকেনা।

যাক শেষ পর্যন্ত ৯ নম্বর ক্রেতা হতে পেরে ভালই লাগছে।

কিছু সমালোচনা
১) বইয়ের গায়ে এর স্বত্বাধিকারী কে তার উল্লেখ নেই।
২) ব্লগের অনেক ভাল লেখা এখানে স্থান পায়নি।
৩) আরো বেশি লেখা ছাপা যেত।
৪) অনেক বানান ভুল রয়েগেছে।
৫) নির্বাচিত লেখকদের তালিকা আগেই জানিয়ে দিল ভাল হত।

লেখকদের তালিকা
প্রবন্ধ

রাগিব হাসান
ফাহমিদুল হক
পি মুন্সী
ফারহান দাউদ

মুক্তি যু্দ্ধ

অমি রহমান পিয়াল

স্মরণ
আকাশ অম্বর

স্মৃতিকথা
হাসান শরিফ
মেহরাব শাহরিয়ার

রম্য
সুমন রহমান

গল্প
মোস্তাফিজ রিপন
তারিক স্বপন
মাহবুব লীলেন
মনজুরুল হক
অনীক আন্দালীব
হাসান মাহাবুব
আব্দুর রাজ্জাক শিপন
আশরাফ মাহমুদ
একরামুল হক শামীম
হিমালয়
রিজভান হাসান আকাশ
নির্ঝর নৈঃশব্দ্য
আহমেদ রাকিব
জায়েদুল আলম
আল্লাইয়ার
সীমান্ত আহমেদ
সাইফুল ইসলাম

কবিতা
আইরিন সুলতানা
আন্দালীব
আবু মকসুদ
আহমদ ময়েজ
কাফি কামাল
হামিদা আখতার চিটি
কৌশিক আহমেদ
নাজনীন খলিল
প্রণব আচার্য্য
রায়েহাত শুভ
ফয়সল অভি
ফয়সল নোই
মাসুদ হেলাল
মুক্তি মণ্ডল
রুবেল শাহ
সবাক সুমন
আয়শা ঝর্না
সোহেল মাহমুদ

সংশ্লিষ্ট সকলকে অভিন্দন রইল।



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪
ইমন জুবায়ের বলেছেন: সংশ্লিষ্ট সকলকে অভিন্দন রইল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১০

লেখক বলেছেন: অভিন্দন।

২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭
কৌশিক বলেছেন: আমি যতদূর জানি এটা প্রিন্টিং মিসটেক। দাম দুইজায়গায় দুইরকম এসেছে। মূল দাম ১৩০টাকা যা ডিসকাউন্ট দিয়ে ১০০টাকায় বিক্রি করার কথা। কিন্তু ভুলে ১০০টাকা রয়ে গেছে বইয়ের গায়ে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: রাহা তার পোস্টে এটাকে প্রিন্টিং বলে স্বীকার করেনি। এমনকি অন্য কোন উদ্যোক্তা এখন পর্যন্ত এটা বলেনি। তাই আপনি জানলেন কিভাবে?

৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০
দুরন্ত মানুষ বলেছেন: সংশ্লিষ্ট সকলকে অভিন্দন রইল
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১১

লেখক বলেছেন: অভিন্দন।

৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩
ভুলুয়া রয়েল সিটি বলেছেন:
বই এর ইনকামের কোনো সম্ভাবনা আছে কিনা?
নাকি পুরোটাই লোকসান?

আর লাভ হইলে তাহা কি চ্যারিটিতে ব্যায় করা হয় নাকি সংশ্লিষ্ঠদের মাঝে ভাগবাটোয়ারা হয়?

জানাবেন কি?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: উদ্যোক্তারাই ভাল বলতেপারবেন।

৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭
রাজীব বলেছেন: ১৩ই ফেব্রুয়ারী সন্ধ্যায় বই মেলায় ছিলাম। অপরবাস্তব ৪ কেনারও ইচ্ছে ছিল কিন্তু স্টলটি খুজে পাইনি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: বাংলাএকাডেমীর স্টলের পাশ দিয়ে এগিয়ে ডান দিকের গলিতে ২৪১ নম্বর স্টলে পাবেন।

৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬
সিটিজি৪বিডি বলেছেন: সংশ্লিষ্ট সকলকে অভিন্দন রইল।
৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪
কৌশিক বলেছেন: আমি জানলাম....মানে রাহার সাথে কথা বলে
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৩

লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে।

৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬
রাজিবুল ইসলাম বলেছেন: আমার মনে হয় আমি কেনার তালিকা থেকে বাদ পড়ে গেছি। আমার অফিস ব্যবস্তার কারনে আমি ১৩ ফেব্রুয়ারী ৪.৩০ দিকে বই মেলায় না পাওয়ার আশা নিয়ে ষ্টলে গিয়ে দেখি বইটা ডিসপ্রে করা আছে। সংগে সংগে বিক্রেতা তরুনির কাছ থেকে বইটি কিনে নিয়ে এসেছি। কিন্তু আমার কাছ থেকে কোন নাম ও মোবাইল নম্বর রাখা হয়নি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: নাম ওঠানোর জন্য আবেদন করতে পারেন।

৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০০
চাচামিঞা বলেছেন: রাগিব হাসান
ফাহমিদুল হক
পি মুন্সী
ফারহান দাউদ

মুক্তি যু্দ্ধ

অমি রহমান পিয়াল

স্মরণ
আকাশ অম্বর

স্মৃতিকথা
হাসান শরিফ
মেহরাব শাহরিয়ার

রম্য
সুমন রহমান

গল্প
মোস্তাফিজ রিপন
তারিক স্বপন
মাহবুব লীলেন
মনজুরুল হক
অনীক আন্দালীব
হাসান মাহাবুব
আব্দুর রাজ্জাক শিপন
আশরাফ মাহমুদ
একরামুল হক শামীম
হিমালয়
রিজভান হাসান আকাশ
নির্ঝর নৈঃশব্দ্য
আহমেদ রাকিব
জায়েদুল আলম
আল্লাইয়ার
সীমান্ত আহমেদ
সাইফুল ইসলাম
কবিতা
আইরিন সুলতানা
আন্দালীব
আবু মকসুদ
আহমদ ময়েজ
কাফি কামাল
হামিদা আখতার চিটি
কৌশিক আহমেদ
নাজনীন খলিল
প্রণব আচার্য্য
রায়েহাত শুভ
ফয়সল অভি
ফয়সল নোই
মাসুদ হেলাল
মুক্তি মণ্ডল
রুবেল শাহ
সবাক সুমন
আয়শা ঝর্না
সোহেল মাহমুদ


আপনাদের প্রান ঢালা অভিনন্দন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৭

লেখক বলেছেন: আপনারেও প্রাণ ঢালা---

১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ধন্যবাদ, ফুরামন পোস্টের জন্য ।

মূল্যের ব্যাপারটা ভুল আসলে ।
১৩০টাকা মূল্য, কমিশনে ১০০টাকাতে পাওয়া যাবে বইমেলাতে
সেটা শামীমের পোস্টেও উল্লেখ আছে ।

আর আমি অধম দেশ থেকে ছ'হাজার মাইল দূরে আছি ।
মেলাতে থাকতে পারলে, সবার মাঝে থাকতে পারলে ,
হয়তো আরেকটু গুছিয়ে কাজ করা সম্ভব হতো ।

পুরোপুরি নিখুত করে তোলার সদিচ্ছাতে কোন ঘাঁটতি ছিলো না ।
সময় এবং পরিস্থিতি মিলিয়ে অনিচ্ছাকৃত ত্রুটি -বিচ্যুতি রয়ে গেছে ।

বারবার একটা কথা আমি বলে এসেছি, মলাটবদ্ধ একটা বইতে অসংখ্য ভালো লেখককে জায়গা করে দেয়া সম্ভব হয়না, অনেক ভালো ব্লগারের ভালো লেখাকে জায়গা করে দেয়া যায়না, ব্যক্তিগতভাবে এজন্য আমার দুঃখবোধ আছে ।

ভবিষ্যতে কবিতা, এবং গল্পের আলাদা আলাদা বই করা সম্ভব হলে আরো অনেক বেশী ব্লগারের সংযুক্তি ঘটবে আশা করা যায় ।

তারপরও একটা তথ্য অনেকেরই জানা দরকার, অপরবাস্তব - ৩ এ গিয়েছিল ২১ জন লেখকের গল্প । আর অপরবাস্তব -৪ এ ৪৮ জন লেখকের সংযুক্তি ঘটেছে । এটাকে পজিটিভলি দেখা যায় বলে আমার বিশ্বাস ।

রয়্যালিটির ব্যাপারে অনেকে বলছেন, তাদের জ্ঞতার্থে, এখন পর্যন্ত অপরবাস্তব একটি লস প্রজেক্ট । এর সঙ্গে যুক্তরা নিজেদের পকেটের টাকা দিয়ে বইটা বের করেন । সেই টাকা ফেরৎ আসেনা । এবারও ব্যক্তিগত খরচে অপরবাস্তব বেরিয়েছে । আগে থেকে ঘোষণা আছে, এবারের বই বিক্রির টাকা ভবিষ্যত অপরবাস্তব এর জন্য কাজে লাগানো হবে ।


অপরবাস্তব ব্লগারদের বই । ব্লগারেরা একটু সচেতন হলেই বইটিকে জনপ্রিয় করে তোলা সম্ভব বলে বিশ্বাস । কারণ, আজ যেসব ব্লগারেরা নিজেদের বঞ্চিত ভাবছেন, ভবিষ্যতে তাদের ভালো লেখাগুলো নিশ্চয় অপরবাস্তবে জায়গা পাবে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: বিষয়টির ব্যাখ্যা দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৪
রেজোওয়ানা বলেছেন: ইমন জুবায়েরর গল্প নেই, কালপুরুষের কবিতা নেই :||
১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভবিষ্যতের জন্য সবাইকে মনে রাখার অনুরোধ করি, ভালো লেখাগুলো কিন্তু ব্লগারদের মনোনয়নেই উঠে আসতে হবে । মনোনয়নে না এলে অনেক ভালো লেখা চোখের আড়ালে থেকে যায়, সেকারণে চূড়ান্ত নির্বাচনে পাঠানো যায়না ।

সেজন্য এখন থেকেই সবার একটা মানসিক প্রস্তুতি থাকতে পারে, এখন থেকেই আপনাদের পড়া সেরা লেখাগুলো প্রিয় পোস্টে যুক্ত করে রাখুন, এতে করে ভবিষ্যতে ভালো ভালো লেখার মনোনয়ন দেবার কাজটি অনেক সহজ হয়ে যাবে ।

সবার সর্বাত্মক সহযোগীতার জন্য আন্তরিক ধন্যবাদ আরো একবার ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩২
রেজোওয়ানা বলেছেন: বইটা কিনেছি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৯
ডিজিটালভূত বলেছেন: রোদেলার কবিতাও নেই।

খবরটি আমাদের জানানোর জন্য অনেক ধন্যবাদ। যদি বইটি কিনতে পারতাম বই মেলায় না গিয়ে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৫
তাজা কলম বলেছেন: অপর বাস্তব -৪ এ অনেক প্রতিভাবান কবি/লেখক, যেমন কালপুরুষ, সুনীল সমুদ্র, ফকির ইলিয়াস, সুলতানা সাজি, রাগ ইমন, ইমন জুবায়ের, পথিক প্রমূখের ভাল লেখা বাদ পড়েছে যা সত্যিই সম্পাদকদের দেওলিয়াত্ব প্রকাশ পাচ্ছে। সম্ভ্যাব্য অজুহাত- বইয়ের সংক্ষিপ্ত কলেবরের কারণে অনেক ভাল লেখকদের লেখা অর্ন্তভূক্ত করা সম্ভব হয়নি। কিন্তু এ প্রসঙ্গে স্বভাবত:ই প্রশ্ন জাগে সম্পাদনা এবং প্রকাশনার সাথে সরাসরি জড়িত প্রতিটি ব্লগারদের তলেখা অর্ন্তভূক্ত করা কি সঙ্গত হয়েছে? বিশেষ করে উল্লিখিত ব্লগ প্রিয় কবি/লেখকদের উচ্চমার্গের লেখা বাদ দিয়ে!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: এর জবাব উদ্যোক্তারাই ভাল দিতে পারবেন। আশা করি তারা ভবিষ্যতে আরো সতর্ক হবেন।

১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭
ম. রহমান বলেছেন: এখানে ও ১০ টাকা ধরা খাইলাম । :D X(
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৩

লেখক বলেছেন: মানে??

১৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৬
ম. রহমান বলেছেন: আমি তো বইটা ১১০ টাকা দিয়ে খরিদ করেছি ।

 

মোট সময় লেগেছে ০.৮৯৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
furamoon@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই