somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তচিন্তার দরজা বন্ধ করার চেষ্টা করবেন না

০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ঝুটঝামেলা শেষ করে সামহোয়্যারইন ব্লগে ফিরে দেখি, আমারব্লগের একটি বিতর্ক সামহোয়্যারেও চলে এসেছে। পৃষ্ঠা উল্টোতে উল্টোতে পাঁচ-ছয়টি পোস্ট চোখে পড়ল নানা জনের। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, এই নিক বিতর্ককে কেন্দ্র করে সেখানে আরিফুর রহমানের ওপর হামলে পড়েছে চেনা-অচেনা কিছু ব্লগার। তাদের ভাষা অশ্লীল, উপস্থাপনা জঘন্য আর ভঙ্গিটা হিজবুত তাহরীরের। আজকে দেখছি, সামহোয়্যারইনেও তারা মহড়া দিচ্ছে। হয়তো বায়তুল মোকাররম থেকে মিছিল-টিছিলও বের হয়ে যেতে পারে!

'হযরত মুহাম্মদ' নিকটি কার, সে ব্যাপারে আমারব্লগ কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি। তবে মন্তব্য পড়ে বুঝলাম, বেশ চিঠি চালাচালি হচ্ছে নিকের উৎস নিয়ে। এটা ছাড়াও সেখানকার আরো কিছু মন্তব্য থেকে অনুমান করি, সেই ব্লগের অন্দরমহল থেকে ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। যেই হোক না কেন, 'হযরত মুহাম্মদ' নিক নেওয়াটা একেবারেই ঠিক হয়নি। আবার সেই ইউজারের ব্যক্তিগত তথ্য মেইলে চালাচালি করাটাও, যদি সত্যি হয়ে থাকে, চরম অসততা হয়েছে।

কয়েকদিন আগে আরিফুর রহমানকেও আমি বলেছিলাম, ধর্মপ্রণেতাদের সম্মান করেই কথা বলা উচিত। তবে ধর্মের বিপক্ষে যুক্তি তুলে ধরা নিয়ে তার সঙ্গে আমার দ্বিমত নেই। ধর্মের পক্ষে-বিপক্ষে যুক্তি আসুক, প্রশ্ন আসুক- ভালো লাগলে একমত হবো, না লাগলে হবো না। কিন্তু একযোগে হামলে পড়া কেন? ধর্মানুভূতির সদ্ব্যবহার করে কন্ঠরোধ করার চেষ্টা কেন? কোনো কোনো পোস্টে তাকে 'ছাগু' হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। হায়রে ব্লগ বিপণন, হায়রে গোষ্ঠীপ্রেম! এতোদিন যারা তাকে মাথায় তুলে নেচেছে, এক বিতর্কেই তারা এখন পিঠ দেখিয়ে চলেছেন। বিশেষ ফ্লাইটে সুমন রহমান ও অলৌকিক হাসান পর্যন্ত পত্রপাঠ চলে এসেছেন দেখলাম।

কথা হল, আরিফুর রহমানের কন্ঠস্বর, তার মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আছি আমি, থাকবোও। আপনিও থাকুন। ধর্মানুরাগী আর ধর্মবিরাগী- দু পক্ষই মাঠে থাকুক। তবে ধর্মানুরাগীর ছদ্মাবরণে মৌলবাদীদের 'আ বিগ নো'!

হঠাৎ উচ্চকন্ঠ হয়ে ওঠা একদল ধর্মান্ধের তড়পানি দেখে, একজন লেখকের হঠাৎ নিঃসঙ্গতায় শ্রেফ অপরাধবোধে ভুগবো বলে, এই পোস্টটি দিতে হলো। প্রশ্নোত্তর, গণ্ডার, বেয়াকুফ, রাসেল (......) সহ কয়েকজনকে মাত্র দেখলাম, এই স্রোতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ধন্যবাদ তাদের। কিন্তু ব্লগে মুক্তচিন্তার লোক কি আর নেই?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১৩
৩৮টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৭

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মে, ২০২৬ দুপুর ১:২২



আগামীকাল ইদ।
কোরবানীর ইদ! শাহেদ জামালের জন্য আল্লাহর ত্রিশটা দিনই সমান। সারা বছর তার একই অবস্থা। ইদের দিনে শাহেদ জামালের কষ্ট বেশি। বিশেষ একটা দিনে একা একা পার করতে হয়।... ...বাকিটুকু পড়ুন

খালি গলায় নজরুলসংগীত গেয়ে ভাইরাল লায়লা বাউল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৪৫


খালি গলায় ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে রীতিমতো ভাইরাল ফরিদপুরের লায়লা বাউল। জীর্ণ শাড়ি পরা এই নারীর গাওয়া বাউল ও লোকগান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে দ্রুত।

ভাইরাল সেই ভিডিও

জানা... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশীরা কি সবচেয়ে সুখী?!

লিখেছেন গেছো দাদা, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৫২

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে থাকে। নিজেরা কাল্পনিক ভাবনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টি করে মহানন্দে বিরাজমান। সেটা আনন্দ উদযাপন নাকি সান্ত্বনা সেটা বোঝা বড় দায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৮ শে মে, ২০২৬ সকাল ৯:০৯

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )

সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের রঙটি সাদা-গোলাপি,
কোরবানির এই হাটের মাঝে,
তাক লাগিয়ে দিল সাঁঝে।
সাড়ে তিন বছরের নাদুস-নুদুস,
১৭ মণের এক মহিষ ছানা,
নাম... ...বাকিটুকু পড়ুন

×