somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এবারের ঈদ প্রবাসী ব্লগবন্ধুদের জন্য

০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ঈদে, আমি তখন গ্রামের বাড়িতে, বোরনেস কাটাতে জিপি এজ দিয়ে ব্লগের পাতায় পাতায় ঘুরছি। অনলাইনে তখন ২০ কি ৩০ জন। নামগুলোর ওপর চোখ বুলিয়ে দেখি, অনেককেই চিনি, প্রায় সবাই প্রবাসী ব্লগার। । দেশে তখন ঈদের উৎসব। আর এই প্রবাসীরা ব্লগ খুলে বাংলাদেশকে খুঁজছেন। ব্লগ যেন একটুকরো আয়না। সেই আয়নায় চোখ রেখে তারা যেন বাংলাদেশকে দেখছেন।
এমনিতে অনেকটাই আবেগহীন মানুষ আমি, গত দশ বছরে অন্তত কাঁদিনি, কিন্তু কেমন যেন একটা আবেগ আমাকে ছুঁয়ে গেল হঠাৎ। আমার প্রবাসী ভাইটির কথা মনে পড়ে। ঈদের দিনে বন্ধু অন্তপ্রাণ ছেলেটা হয়তো একাকী বসে আছে সমুদ্রপাড়ে। হয়তো ২০টি ফোনকল, বড়জোর দু ঘন্টা, চার
ঘন্টা। উৎসবের দিনগুলো কি প্রবাসীদের কাছে খুব দীর্ঘ হয়ে ওঠে? ঈদ হয়তো অনেকের কাছেই আলাদা কোনো অর্থ বহন করে না। তারপরও মন কি খারাপ হয় না একটুও?

আমাদের সহ-ব্লগার, ব্লগজীবনের বন্ধু অনেকেই আছেন প্রবাসে। প্রায় সব জায়গায় ঈদও হয়ে গেছে আজ। আমার এবারের ঈদ এইসব প্রবাসী ব্লগারকে উৎসর্গ করলাম। অনেকের অবস্থান জানি, অনেকের জানি না। এই মুহূর্তে যাদের কথা মনে পড়ছে, তাদের নামগুলো লিখছি-

অস্ট্রেলিয়ায় আছেন সস্ত্রীক মাহবুব সুমন, সস্বামীক (!) নুশেরা, প্রলয় হাসান ও গণ্ডার। জার্মানিতে হাসিব ও রেজওয়ান। মার্কিন মুল্লুকে ফকির ইলিয়াস, ডাক্তার আইজুদ্দিন, বিস্মৃতপ্রায় ব্লগার শমশের, নরাধম, চিটি ও রাগিব। ইংল্যান্ডে মিরাজ, অলৌকিক হাসান, মানুষ, আরিফুর রহমান, রাশেদ, সুশান্ত, ফরিদ। আয়ারল্যান্ডে রন্টি চৌধুরী। কানাডায় এস্কিমো, কেমিক্যাল আলী, সুলতানা শিরিন সাজি। সৌদি আরবে আবদুর রাজ্জাক শিপন, শারফুদ্দীন ও নাজিরুল হক। আর পোল্যান্ডে বিষাক্ত মানুষ। আহসান হাবীব শিমুল, মানবী ও আরণ্যক যাযাবর প্রবাসী জানি, কিন্তু তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নই। প্রবাসী এরকম আরো অনেকেই আছেন এই ব্লগে, তাদের সঙ্গে পরিচয়ের সুযোগ হয়নি। হবে নিশ্চয়ই আজ কিংবা আগামী দিনে।

আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা । ভালো থাকুন সবসময়।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৩
৩৫টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×