somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের আনন্দে বাংলা ব্লগ দিবস পালন যে কারণে সমর্থন করি

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২ ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৫:০২
comment by: অরূপ বলেছেন: কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। দেশের ছেলেমেয়েরা যে এতো ভালো উদ্যোগ নিতে পারে দেখে ভালো লাগছে। আমার মতো এক পরবাসীর জন্য এই সাইটটি যে কতো আনন্দের তা বলে বোঝানো মুস্কিল। সহযোগিতার প্রয়োজনে যোগাযোগ করলে খুশি হব। সবার জন্য ভালোবাসা... অনেক ভালোবাসা

১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, আনন্দের দিন। এখন থেকে তিন বছর আগে ২০০৫ সালের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের এক মহান দিবসে যাত্রা শুরু করেছিল সামহোয়্যারইন ব্লগ। ব্লগিংকে প্রথমবারের মতো মাতৃভাষা বাংলায় পরিচয় করিয়ে দিয়েছিল এই ব্লগটি। স্বদেশে-প্রবাসে এই ব্লগ কী রকম প্রভাব ফেলেছিল অরূপের ওপরের মন্তব্য সেই সাক্ষ্যই দিচ্ছে। তিন বছর পেরিয়ে আজ ৩০ হাজার ব্লগার। এই সাফল্যই বলে দিচ্ছে, যাত্রা শুরুর ওই দিনটি নিশ্চয়ই হতে পারে বাংলা ব্লগ দিবস। বিজয়ের আনন্দে বাংলা ব্লগ দিবস পালিত হবে- এটা বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তো আনন্দের খবরই। কেউ যদি ভাবেন, সবে যাত্রা শুরু করা বাংলা ব্লগ দিবসের জন্য বাঙালি জাতির মহান বিজয়ের দিনটি ম্লান হয়ে যাবে- খুব বোকামি হবে কিন্তু।

১৬ ডিসেম্বর জাতীয় দিবস। আমি অনেক দেশপ্রেমিক তরুণ-তরুণীকে দেখেছি, ১৬ ডিসেম্বরকে তারা বিয়ের দিন হিসেবে বেছে নিয়েছে। তারা কি এইদিনে বিবাহবার্ষিকী পালন করছে না? বাংলাদেশে বহু সংগঠন-সংস্থা তাদের আত্মপ্রকাশের দিন হিসেবে বিজয় দিবসকে বেছে নেয়। তারা কি নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে না এই দিনে? ব্যবসায়ীরাও এরকম পবিত্র দিনগুলোকে বেছে নেন ব্যবসা শুরুর জন্য। বিজয় দিবসের সকালে শহীদ মিনার ঘুরে এসে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা তো অনেক স্কুলে রেওয়াজই। কই, তাতে বিজয় দিবসের মান ক্ষুণ্ন হতে তো দেখিনি কখনো! বিজয়ের দিনটি যে যেভাবে উদযাপন করে, করতে পারে। বিজয় উদযাপনের জন্য কোনো বাধা ছক নেই যে, ঠিক এভাবে-এভাবে মেপে মেপে পা ফেলবে, ওভাবে-এভাবে হাত নাড়াবে। বিজয়ের দিন বলে সবাই ঘরে বসে কান্নাকাটি করবে বা খুশিতে মদ্যপান করবে- এটা তো প্রতিক্রিয়াশীলতারই আরেক রূপ। মনে রাখতে হবে, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না।

ব্লগারদের একটি ক্ষুদ্র কমিউনিটি এক হচ্ছে, ভবিষ্যতেও আশা করি হবে, তা তো বিজয় দিবসের জন্যই, বিজয় দিবসকে সামনে রেখেই। একজন দেশপ্রেমিক বাংলাদেশীর কাছে এটি কি আনন্দের খবর নয়?

১৫ আগস্ট কিংবা ২৬ মার্চ কারো জন্মদিন পালন করতে চাই না। কারণ দিনগুলো আমাদের কাছে শোকাবহ। কিন্তু যদি সম্ভব হয়, ১৬ ডিসেম্বরের আনন্দের দিনটিতে আমি বিয়ে করবো। বিজয়ের আনন্দটাকে উদযাপন করার জন্যই করবো। আর এরপর আমি চাইবো, আমার মেয়েটি যেন ২১শে ফেব্রুয়ারিতে জন্ম নেয়। যেকোন ভাল কাজের জন্য একটা জাতীয় দিবস বেছে নেওয়াটাকে পবিত্র মনে করি আমি। বিজয়ের দিনে বাংলা ব্লগ দিবস পালনে তাই আমি আপত্তির কিছু দেখি না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০২
৫০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

বঙ্গঁবন্ধুর আত্মত্যাগ আর শেখ হাসিনার দৃঢ়তা । (নিজেকে শেখ হাসিনার স্থানে দাঁড় করিয়ে ভাবুন)

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:৪৪



বাকশাল করার জন্য বঙ্গবন্ধু তাঁর নিজ দল বাংলাদেশ আওয়ামীলীগকে পর্যন্ত বিলুপ্ত করেছেন। এরপরও যারা বাকশাল ( বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ) কে একদলীয় শাসন ব্যবস্থা আখ্যা দিয়ে বিচারপতি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৭

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মে, ২০২৬ দুপুর ১:২২



আগামীকাল ইদ।
কোরবানীর ইদ! শাহেদ জামালের জন্য আল্লাহর ত্রিশটা দিনই সমান। সারা বছর তার একই অবস্থা। ইদের দিনে শাহেদ জামালের কষ্ট বেশি। বিশেষ একটা দিনে একা একা পার করতে হয়।... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

×