somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকারকে খুব মিস করবো

২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল নির্বাচনের ফলাফল যাই হোক, মহাজোট আসুক বা চারদলীয় জোট- বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে।

তিন যুগেরও বেশি সময় পর বাংলাদেশ যে প্রকৃতই এক অসামান্য ও নির্ভুল ভোটার তালিকা হাতে পেল, তার পুরো কৃতিত্ব সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের। বেয়াড়া রাজনৈতিক দলগুলোকে তারা নিবন্ধন করিয়ে ছেড়েছে, সংস্কার আনতে বাধ্য করেছে দলের অভ্যন্তরে। নির্বাচনী আচরণবিধিতেও এ যাবতকালের সবচেয়ে বড়ো সংস্কারটি এসেছে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। বিচার বিভাগ পৃথককরণ নিয়ে খালেদা-হাসিনার দীর্ঘ লুকোচুরি নিশ্চিতভাবেই দেশের প্রতিটি নাগরিককে বিরক্ত করে ছেড়েছিল। স্বল্পকালীন এই সরকার এসে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করার দুরুহ কাজটি সম্পন্ন করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্মকমিশন, মানবাধিকার কমিশন নিয়ে এই সরকার উল্লেখযোগ্য কাজ করেছে। দুই বছর বয়সী একটি সরকারের জন্য এই কাজ যথেষ্ট, মাথার ওপরে রাখার মতো।

তবে তত্ত্বাবধায়ক সরকারের দুর্ভাগ্য যে, গত দুই বছরে তারা বারবার অপপ্রচারের শিকার হয়েছে। নানা মহল থেকে বারেবারে ছোঁড়া হয়েছে অবিশ্বাসের তীর। কোনো কোনো ক্ষেত্রে ভুল নিশ্চয়ই তাদেরও হয়েছে, ব্যর্থতাও আছে নিশ্চয়ই। কিন্তু সাফল্যের পাশে এই ব্যর্থতা চোখে পড়ে না।

মৃদুভাষী প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ, উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানসহ অন্য উপদেষ্টাদের প্রতি একজন সাধারণ নাগরিক হিসেবে আজ এই শুভক্ষণে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ব্যক্তিগতভাবে আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে খুব মিস করবো।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫৮
২৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×