somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রিসভার বিস্ময় স্বরাষ্ট্রে সাহারা-সোহেল : চুলচেরা হিসাবনিকাশ

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের নবগঠিত মন্ত্রিসভায় আছে যে কটি বিস্ময়, তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি। সাহারা খাতুন প্রথমবার সাংসদ হয়েই ঢুকে গেছেন মন্ত্রিসভায়, তাও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। তার সঙ্গে আছেন তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। দুজনকে অভিনন্দন। সেসঙ্গে তাদের বর্তমান অবস্থা লিপিবদ্ধ করে রাখা যাক, পাঁচ বছর পরে হিসাব মেলানোর লক্ষ্য নিয়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার পক্ষে আদালতে হাজিরা দানকারী হিসেবে অ্যাডভোকেট সাহারা খাতুন গত বছরজুড়ে আলোচনায় ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। সাবেক ছাত্রদল নেতা আজিজুল বারী হেলালকে হারিয়ে এবার সাংসদ নির্বাচিত হন।
শিক্ষা
এলএলবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদ ও আয়-ব্যয়
কালিয়াকৈরের শ্রীপুরে আড়াই বিঘা জমি, মূল্য : প্রায় আট লাখ টাকা
তেজগাঁও এয়ারপোর্ট রোডে দুটি বাড়ি এবং ক্যান্টনমেন্টের পূর্ব মানিকদীর মাদ্রাসা রোডে একটি বাড়ি, মূল্য : ৫০ লাখ টাকা।
বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ভাড়া থেকে বছরে তিনি আয় করেন ৮৮ হাজার ৬৬৭ টাকা। আইন পেশা থেকে বার্ষিক আয় আড়াই লাখ টাকা।
নিজের নামে নগদ টাকা আছে ছয় লাখ টাকা। এছাড়া পুবালী ব্যাংকে জমা আছে ৩৩ হাজার ২৯ টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকে আছে ৫,৩৫,৯২০ টাকা। আছে একটি জিপ, (ঢাকা মেট্রো ঘ-১১-০৪৭০), মূল্য ৪ লাখ ৮২ হাজার টাকা। নিজের নামে পাঁচ ভরি স্বর্ণ আছে।
ঘোষিত বার্ষিক আয় : ৩ লাখ ৩৮ হাজার ৬৬৭ টাকা।
ঘোষিত বার্ষিক ব্যয় : ২ লাখ ৪৮ হাজার টাকা।
মামলা
পল্টন থানায় একটি মামলা (নং- ৬১(১০)০৬) আছে, যা পুনঃ তদন্তের জন্য পাঠানো হয়েছে।

..........................

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমদ (সোহেল তাজ)। তার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন। স্ত্রী জুলিয়া স্টেফানোজ বিদেশী নাগরিক।
শিক্ষা
স্নাতকোত্তর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্পদ ও আয়-ব্যয়
ধানমন্ডির সাতমসজিদ রোডে ১০ কাঠার প্লট আছে, যা যৌথমালিকানাধীন, সোহেল তাজ ১/৫ অংশের মালিক, মূল্য ৫ কোটি টাকা।
২২.৪ বিঘা কৃষিজমি ও বাগানের মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। তা থেকে বার্ষিক আয় : ২৮ হাজার ৬৯২ টাকা।
ব্যাংক আমানতের সুদ পান বছরে ১১ হাজার ৮০৮ টাকা।
নিজ নামে নগদ টাকা আছে : ২,৭০,৬৫১ টাকা।
ব্যাংকে জমা আছে : ১,০৪,৭৭২ টাকা, এর মধ্যে এফডিআর আমানত ৬০ হাজার টাকা।
স্বর্ণ ও আসবাবপত্র মিলিয়ে বিয়ের সময় উপটৌকন পেয়েছিলেন : ৩,৫০,০০০ টাকা
ঘোষিত বার্ষিক আয় : ৩ লাখ ৫০ হাজার টাকা।
ঘোষিত বার্ষিক ব্যয় : ২ লাখ হাজার টাকা।
মামলা
উত্তরা থানায় একটি মামলা (নং ১৬ (৬) ০৬) চার্জ শুনানির অপেক্ষায়।
সিএমএম আদালতে সিআর মামলা ৪৪২/০৩ বর্তমানে হাইকোর্টের আদেশ স্থগিত।
গাজীপুরের কাপাসিয়া থানায় (নং ৫(১০)০১) অপর একটি মামলার চার্জশিট থেকে নাম বাদ গেছে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫৩
২২টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ ডিসেকশন অব এ স্করপিয়ন

লিখেছেন আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২



একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফামস স্ট্যাচু অফ দ্যা টাউন মিউজিসিয়ান অফ ব্রেমেন

লিখেছেন রোকসানা লেইস, ৩০ শে মে, ২০২৬ রাত ১:৫৬



দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×