somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাম ব্লকে ভাঙন শুরু : রনোর নেতৃত্বে নতুন দল

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বামবিষয়ক বিলম্বিত শোক সংবাদ জানাতে না জানাতেই অবশেষে বাম ব্লকে ভাঙন শুরু হয়েছে। গতকালই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে। আমরা ইতিপূর্বে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, সেটিই সত্য হল। দলটির বর্তমান নেতৃত্ব কমিউনিস্ট চরিত্র হারিয়ে ফেলেছে এবং বুর্জোয়াদের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ এনে পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনোকে আহ্বায়ক করে ছয় সদস্যের আরেকটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। নবগঠিত দলের নাম দেওয়া হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত)। এ বিষয়ে প্রথম আলোর রিপোর্ট পড়ুন এখানে।

সেসঙ্গে বিডিনিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টের কিছু অংশ তুলে দিলাম নিচে-
শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তারা পার্টির সুবিধাবাদী অংশকে প্রত্যাখান করেছেন।
এ নিয়ে দলটি তিন দফা ভাঙলো। এর আগে ২০০৪ সালে দলের পলিটব্যুরোর সদস্য সাইফুল হকের নেতৃত্বে আরেকটি অংশ বেরিয়ে যায় এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নামে দল গঠন করে। ১৯৯২ সালে ওয়াকার্স পাটির্, ইউনাইডেট কমিউনিস্ট লীগ ও সাম্যবাদী দল (আব্বাস)- এ তিন পার্টি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠিত হয়। তার তিন বছরের মাথায় টিপু বিশ্বাসের নেতৃত্বে একটি অংশ দলত্যাগ করে নতুন দল গঠন করে।
এতে বলা হয়, "পার্টির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার সিদ্ধান্ত লঙ্ঘন করে পার্টির শীর্ষ তিন নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। একই সঙ্গে তারা পার্টিকে মহাজোটের মধ্যে বিলীন করে দিতে উদ্যোগী হয়েছিলেন। এভাবে তারা দলের নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে বুর্জোয়াদের কাছে আত্মসমর্পণ করেছিলেন।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার কারণে তারা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের অধীনে থাকবেন। কোনও স্বাধীন ভূমিকা গ্রহণ করতে পারবেন না। এছাড়া পার্টির সুবিধাবাদী নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রীসভায় যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।"
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সুবিধাবাদী নেতৃত্ব পার্টিকে অধ:পতনের শেষ সীমায় নিয়ে গেছেন। এ নেতৃত্বের অধীনে পার্টি আর শ্রমিকশ্রেণীর বিপ্লবী পার্টি হিসাবে থাকতে পারে না।"
পার্টির আহ্বায়ক হায়দার আকবর খান রনো শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের বর্তমান নেতৃত্ব বুর্জোয়াদের কাছে আত্মসমর্পণ করেছে এবং কমিউনিস্ট চরিত্র হারিয়ে ফেলেছে। তাই এ নেতৃত্বকে প্রত্যাখান করে পার্টিকে পুনর্গঠিত করলাম।"
এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "উনারা দলত্যাগ করেছেন। দলের গঠনতন্ত্র অনুসারে দলত্যাগীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।"
গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্সা পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও পলিটব্যুরোর অপর সদস্য ফজলে হোসেন বাদশা মহাজোটের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৪০
২৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩



রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×