somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলয়-টিয়া জটিলতা : সর্বশেষ কিছু পর্যবেক্ষণ

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহ-ব্লগার প্রলয়-টিয়া জটিলতার পর ব্লগে ব্যক্তিগত আলাপচারিতা তুলে দেওয়া ঠিক কিনা তা নিয়ে গত রাতে একটি পোস্ট দিয়েছিলাম। অনেকেই সেখানে তাদের মতামত প্রকাশ করেছেন। এতো বেশি মতামত সেখানে এসেছে যে, প্রত্যেককে উত্তর দেওয়া কঠিন ছিল। তাই ঘটনার সমাপ্তি টানতে আমার কিছু পর্যবেক্ষণ প্রকাশ করলাম নিচে-

প্রলয়ের দোষ কোথায় এবং কোথায় নয়?
প্রলয় ইন্টারনেটে 'ভিডিও ভালোবাসাবাসি'র প্রস্তাব দিয়েছেন তার বান্ধবীকে, এতে দোষের কিছু দেখছি না। তিনি সেটা পারেন, আবার ওই বান্ধবীও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার রাখেন। এটা একান্তই তাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। ব্লগে তা নিয়ে সালিশ-বিচার হতে পারে না। প্রলয়-টিয়ার কনভার্সেশন বিশ্লেষণ করে আমরা দেখছি, তাদের মধ্যে লিঙ্গের আকার-প্রকার ছাড়াও ঋতুকাল-টাল নিয়েও প্রাণবন্ত আলোচনা হয়েছে। এটাও আমি মনে করি, দোষের কিছু নয়। তরুণ-তরুণীদের মধ্যে এ নিয়ে কৌতূহল থাকবে, ইনিয়ে-বিনিয়ে তারা এ বিষয়ক আলাপ আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে- সেটাই স্বাভাবিক। তাহলে কি প্রলয়ের কোনোই অপরাধ নেই? আছে। প্রলয়কে আটকানো যায় কেবল একটি জায়গায়- বান্ধবীকে হয়রানি বা ব্ল্যাকমেইলিংয়ের হুমকি দেওয়া। এটা অবশ্যই নিন্দনীয়।

টিয়ার দোষ কোথায় এবং কোথায় নয়?
টিয়া তার অনলাইন বন্ধু প্রলয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা ব্লগে তুলে দিয়েছেন। বেশিরভাগ ব্লগারই এ বিষয়ে একমত হয়েছেন যে, এই কাজটা অনৈতিক হয়েছে। ব্যক্তিগত আলাপচারিতা ব্লগে তুলে দেওয়া ঠিক হয়নি। তবে উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার টিয়ার প্রতি সহানুভূতি জানিয়ে বলছেন, ওই আলাপচারিতা কিংবা ছবি ব্লগে তুলে না দিলে তা ব্লগারদের বিশ্বাস করানো কঠিন হতো। ব্লগের অভিজ্ঞতা থেকে বুঝি যে, এ কথারও সত্যতা আছে। এ সঙ্গে এটাও একটি গুরুতর বিষয় যে, একটি মেয়ে সাহস করে অভিযোগ তুলেছে বলে আমরা পুরুষ ব্লগাররা তার ওপর হামলে পড়ে একটি অভিযোগকে গুরুত্বহীন করে দিচ্ছি কিনা।

পরিচয় নিয়ে প্রশ্ন
প্রশ্ন উঠছে, টিয়া সত্যিই মেয়ে কিনা? নাকি কোনো মহল পূর্বশত্রুতার জের ধরে প্রলয়কে ফাঁদে ফেলল? এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে কনভার্সেশন বিশ্লেষণ করে টিয়াকে সত্যিকারের মেয়ে বলেই মনে হচ্ছে।
লোকটা প্রলয় কিনা- এ নিয়েও সন্দেহের তীর উঠছে। প্রলয় নিজেই মন্তব্যে জানাচ্ছেন, লোকটি তিনি নন। কিন্তু দেখা যাচ্ছে, তিনি "প্রলয় জিরো সেভেন এট ইয়াহু" ছাড়াও তার সমধিক পরিচিত ঠিকানা 'গ্রেট গিটারিস্ট এট ইয়াহু' থেকেও টিয়ার সঙ্গে চ্যাট করেছেন। এছাড়া কনভার্সেশনের প্রকৃতি ও ধরন দেখে একে সত্যিকারের প্রলয় বলেই মনে হচ্ছে।

সত্য স্বীকারে গ্লানি থাকা উচিত নয়
প্রলয়ের যারা গুণগ্রাহী, তাদের কাছে তার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে- এতে কোনো সন্দেহ নেই। এখন প্রলয় নিজেই যদি পুরো বিষয়টা কোনো আড়াল না রেখে পরিস্কার করেন- তাতে লাভও তারই। সত্য স্বীকারে কোনো গ্লানি থাকা উচিত নয়।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৭
১৮৪টি মন্তব্য ২০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×