somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ সংকট নিয়ে হাসিনা সরকারের 'পুমা' খাওয়ার সমূহ সম্ভাবনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশেই এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। গত নির্বাচনে অভূতপূর্ব গণরায়ের প্রত্যুত্তরে বাংলাদেশের মানুষের জন্য হাসিনা সরকারের এটিই সম্ভবত প্রথম উপহার! বলা ভালো, ভ্যালেন্টাইন উপহার। শীতকালে বিদ্যুতের এমন ভয়াবহ অবস্থা- কে কল্পনা করেছে! এখনই যখন এই অবস্থা, গ্রীষ্মকালে কী ঘটবে, তা কেবল অনুমানই করা যায়।

ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক আমলে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক যথেষ্ট ভালো ছিল। কিভাবে ছিল, সেইটা আমাদের জানার দরকার নেই। এই সরকার ক্ষমতায় আসার পরপরই বিদ্যুতের করুণ অবস্থা কেন দাঁড়াল- তাও আমরা জানতে চাই না। কোথাকার গ্যাস কোন্ জাহান্নামে যাচ্ছে কি যাচ্ছে না, কাপ্তাই কি শিকলবাহার বিদ্যুৎকেন্দ্র বন্ধ কি খোলা- এসবের কিছুই জানতে চাই না। আমরা শুধু বিদ্যুৎ চাই। সন্ধ্যার পর ঘরে একটু আলো জ্বালাতে চাই। এর বেশি চাওয়া নেই আমাদের।

মানুষ টাকা দিয়ে সরকারের কাছ থেকে বিদ্যুৎ কিনতে চাইছে। মাগনার কোনো ব্যাপার নেই এখানে। সরকার এখানে জনসেবাও করছে না। তারপরও সরকারি কর্তাব্যক্তিদের কথাবার্তা দেখলে মনে হয়, তারা দয়াপরবশ হয়ে আমাদের কিছু বিদ্যুৎ দান করছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তো বলেই বসলেন, প্রয়োজনে গ্রামের বিদ্যুৎ শহরে দেওয়ার ব্যবস্থা করা হবে। কেন? গ্রামের ওরা মানুষ না, জনাবা মতিয়া চৌধুরী?

অমি ঠিক জানি না, ডিজিটাল সরকার চালাতে এক্সট্রা ডিজেল বা বিদ্যুৎ লাগছে কিনা।
ডিজিটাল সবকিছুই সাধারণত বিদ্যুতের ওপর নির্ভরশীল। সেখানে ডিজিটাল সরকারইবা বাদ যাবে কেন? তবে জানিয়ে রাখছি, বিদ্যুৎ সংকট নিয়ে হাসিনা সরকারের 'পুমা' খাওয়ার সম্ভাবনা অত্যধিক। খোদার কসম!

ছবি : ওয়েব থিকা মার্ছি।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৪
৫২টি মন্তব্য ১০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×