somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষার মাসে ব্লগারের ভাষা কেড়ে নেওয়া : কর্তৃপক্ষের উগ্রপন্থা ভালো লাগছে না

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরখানেক আগে এক মধ্যরাতে তুমুল আলোচিত এক ঘটনার পর সবিস্ময়ে লক্ষ্য করি, কোনো ব্লগে গেলেই একটি বার্তা আসছে- "উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনি মন্তব্য করতে পারবেন না।" পোস্ট লিখতে গিয়ে দেখি একইরকম বার্তা আসছে। অচিরেই আমি বুঝতে পারি, সাইনআউট করলেই এই ব্লগে আর কখনো লগইন করতে পারবো না। খুব মন খারাপ হয়ে গেল আমার। সেই ব্লগে সর্বশেষ পোস্টে আমি লিখেছিলাম- "জানিয়ে রাখছি, সন্ধ্যাবাতির অসৎ আহ্বানে সাড়া দিয়ে যদি আমার নিক ব্যান করা হয়, তাহলে আরো ১০টি নিক জন্মাবে। প্রতিশোধ প্রতিশোধেরই জন্ম দেয়।" এবং এরপর ঠিকই বহু নিকের জন্ম হয়েছে। বহু নিক অকালে হারিয়েও গেছে। কিন্তু হার নয় কিছুতেই। হার মানা আমার অভিধানে নেই।

ঘটনা : ১
নিম্নমান হোক কিংবা উচ্চমানের- সারওয়ার চৌধুরী দীর্ঘদিন ধরে লিখছিলেন ব্লগে। নির্দোষ সাহিত্যচর্চাই করছিলেন তিনি। একপর্যায়ে পূর্ব পরিকল্পিত একটি সাজানো ঘটনায় কিছু ব্লগার সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কর্তৃপক্ষের কাছে। ব্যস, একদিন তার পুরো ব্লগটিই মুছে দিল কর্তৃপক্ষ। একজন লেখকের কাছে তার প্রতিটি লেখাই সন্তানের মতো। লেখকমাত্রেই অভিমানী। সারওয়ার চৌধুরী আর কখনো এই ব্লগে লিখেননি।

ঘটনা : ২
কোনো এক ভদ্রমহিলাকে গালি দিয়ে সম্প্রতি ব্লগে নিন্দিত হয়েছেন ব্লগার বাবুয়া। ঠিকাছে, তাকে একটি দণ্ড দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তার পুরো ব্লগটিই বাতিল করার কারণ কী? ভালো কিছু তিনি লিখেননি তার এই দীর্ঘ ব্লগজীবনে?

ঘটনা : ৩
হাসিব এই ব্লগে আছেন প্রতিষ্ঠার শুরু থেকেই। আমার ব্লগজীবনের শুরু থেকে তাকে প্রতিদিনই (হ্যাঁ, প্রতিদিনই) অনলাইনে দেখেছি। হাসিব সচলায়তন ও আমারব্লগেরও সদস্য। কিন্তু তাকে সবসময় সামহোয়্যারেই পড়ে থাকতে দেখেছি- সুখে-দুঃখে, ঘটন-অঘটনে। সামহোয়্যারের পক্ষেও তাকে লড়তে দেখেছি, আবার সামহোয়্যার কর্তৃপক্ষের সমালোচনায়ও তাকে বরাবরই মুখর দেখেছি। এই ব্লগের একজন প্রতিষ্ঠাতা সদস্যের এতোদিনকার অবদান কি এতোই নগণ্য যে, তার পুরো ব্লগটিই বাতিল করে দিতে হবে?

কর্তৃপক্ষের এই আচরণ আমার কাছে ভালো লাগল না। নিয়ম ভঙ্গের জন্য একটি নির্দিষ্ট মাত্রার দণ্ড কর্তৃপক্ষ দিতেই পারেন। কিন্তু ব্লগ বাতিল করা নিঃসন্দেহে একটি অভব্য আচরণ। এর নিন্দা জানাই। এবং এই তিনজনসহ আরো যাদের ব্লগ ইতিপূর্বে মুছে ফেলা হয়েছে, তাদের ব্লগ অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই- প্রয়োজনে নির্দিষ্ট মাত্রার দণ্ড দিন। মনে রাখতে হবে, যিনি তার ব্লগে একটিমাত্র লাইন লিখেছেন, তারও মূল্য আছে। প্রতিটি বর্ণের মূল্য আছে। যে সামহোয়্যার রক্তভেজা বর্ণে নিজেদের ব্যানার সাজায়, তারা কী করে ভাষার মাসেই ব্লগারের ভাষা কেড়ে নেয়?

আমি দুঃখিত!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৬
৩১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেনএক্স ক্রনিকেলস - পুঠিয়া রাজবাড়ি।

লিখেছেন মনিরা সুলতানা, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৮


ঢাকা থেকে রাজশাহী শহর যাচ্ছেন, আপনার হাতে দুই ঘণ্টা সময় আছে আপনি কী করবেন? রাজশাহী সিল্ক শপিং নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ ডুব দেবেন ? একজন ভ্রমণ পিপাসু হিসেবে আমি আজ... ...বাকিটুকু পড়ুন

মানুষের চেতনার ৭ স্তর। দেখে নিন আপনি কোন স্তরে আছেন

লিখেছেন Sujon Mahmud, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০১





সব মানুষ একই মানসিক স্তরে থাকে না।
মানুষের চেতনা ধাপে ধাপে বদলায় — আর সেই বদলটাই একজন মানুষকে সাধারণ থেকে আলাদা করে।

লেভেল ১ — অটোপাইলট জীবন
এই স্তরে মানুষ সিস্টেমের ভেতরেই আরামে... ...বাকিটুকু পড়ুন

ফুটবলের নবজাগরণের প্রতীক ব্যারিস্টার সুমন ভাই কেন জামিন পাচ্ছেন না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৩



সাবেক তত্ত্বাবধায়ক আমলে আওয়ামীলীগারদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাইয়ের বিরুদ্ধেও মামলা হয়। ৩২৩ ধারায় একটি মামলাটি রুজ্জু হয়। গুগল করে যতটুকু জানা... ...বাকিটুকু পড়ুন

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

×