somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ আগস্ট : মধ্যরাতের দলীয় সন্ত্রাস

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পাড়ায় এই মধ্যরাতে মাইকে শেখ মুজিবের ভাষণ চলছে তারস্বরে, সঙ্গে দেশাত্মবোধক গীত। আমার মা চিন্তা করছিলেন কী করে এই শব্দ-সন্ত্রাসের মাঝে ঘুমোবেন! আমারও ভীষণ বিরক্তি লাগছে। মানুষকে কতোভাবে বিরক্ত করা যায়- তার একটা প্রদর্শনী হয়ে যায় এই ১৫ আগস্ট তারিখে- প্রতি বছরই। এগুলো নিশ্চিতভাবেই দলীয় সন্ত্রাস।
অন্য দেশে হলে অসময়ে মানুষকে বিরক্ত করা এবং শব্দসন্ত্রাসের দায়ে সিটিজেন কিংবা সিটিজেন রাইটস গ্রুপগুলো মামলা-মোকদ্দমা করে নাকানিচুবানি খাওয়াতো নিশ্চিত। আমাদের দেশে মামলা তো দূরের, আপনি নিজের বিরক্তিটাও প্রকাশ করতে পারবেন না। আপনাকে আওয়ামী পুলিশ ধরে নিয়ে গিয়ে আওয়ামী বিচারকের কাছে সোপর্দ করবে। আর আওয়ামী বিচারক পাঠাবেন আওয়ামী জেলারের কাছে। সেটাই স্বাভাবিক, যেখানে এমনকি শেখ মুজিবের নামের আগে 'বঙ্গবন্ধু' না বসানোও এই দেশে প্রথম শ্রেণীর অপরাধ হিসেবে গণ্য করা হয়। বোধকরি, আওয়ামী লীগের মূল এজেন্ডা হল, এই দেশে একটি স্তাবক শ্রেণী তৈরি করা, যারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নাম জিকির করে করে মুখে ফেনা তুলবে।

শেখ হাসিনা কোনোভাবেই মুগ্ধ হওয়ার মতো নেত্রী নন, মানুষকে মুগ্ধ করার গুণ তার নেই। তারপরও আমি গত নির্বাচনে ভোট দিয়েছিলাম আওয়ামী লীগকে। তারেক-কোকো আর পারিষদের লাগামহীন দুর্নীতি আর আপত্তিকর জামায়াত-প্রীতি বিএনপির ওপর মন বিষিয়ে তুলেছিল ভীষণভাবে। তাই আস্থা রেখেছিলাম আওয়ামী লীগের ওপর। বলাবাহুল্য, সেই আস্থার প্রতিদান পাইনি এখন পর্যন্ত। আমি এই প্রজন্মের একজন, আওয়ামী লীগ আমাকে মুগ্ধ করতে পারছে না, এর মানে আমার মতো আরো হাজার হাজার তরুণকে তারা মুগ্ধ করতে পারছে না। এটা তাদের ব্যর্থতা। নাহ্, এই দলটা ৩৮ বছরেও বদলালো না!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫১
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×