নাঈমুল ইসলাম খানের একটি গুরুত্বপূর্ণ আবেদন!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের আমাদের সময় এর শেষ পৃষ্ঠার ওপরের দিকে একটি জনগুরুত্বপপূর্ণ খবর ছাপা হয়েছে। শিরোনাম- "প্রিয়া ভেঙ্কটারামনকে আমন্ত্রণ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত সমীপে।" লিখেছেন আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান। আসলে এটা খবর নয়, আবেদনপত্র। ভারতীয় হাইকমিশনারের কাছে আকুল আবেদন। প্রথমে ভেবেছিলাম গুরুত্বপূর্ণ কোনো আবেদন হবে। ভেতরে পড়ে দেখি, আবেদনপত্রের সারমর্ম হচ্ছে, নাঈমুল ইসলাম খানসহ ছয় সম্পাদক ভারত সফরে গিয়ে নৃত্যশিল্পী প্রিয়া ভেঙ্কটারামনের নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন।
এখন তার এনজিও বিসিডিজেসি আয়োজিত অনুষ্ঠানের জন্য প্রিয়া ভেঙ্কটারামনকে খুবই প্রয়োজন। ভারত বোধহয় বাংলাদেশে তাদের শিল্পীদের আসতে দিতে চায় না। তাই নাঈমুল ইসলাম খান তার নিজের পত্রিকার মাধ্যমে আবেদন জানিয়েছেন এই বলে- "বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)-এর পক্ষ থেকে প্রিয়া ভেঙ্কটারামনকে অন্তত এক সপ্তাহের জন্য বাংলাদেশে আসার ব্যবস্থা করতে আপনাকে অনুরোধ জানাচ্ছি। আইসিসিআর-এর পরিচালক অজিত গুপ্তে কিছুদিন আগেও বাংলাদেশে কর্মরত ছিলেন এবং আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনিও নিশ্চয়ই এ ব্যাপারে সহযোগিতা করবেন।" ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে প্রিয়া ভেঙ্কটারামনের এদেশে সফর উল্লেখযোগ্য অবদানও নাকি রাখবে। নৃত্যপিপাসুরাও নাকি তৃপ্ত হবে।
হায়াল্লাহ!
সংযুক্তি
এই সেই আবেদনপত্র। দেখতে পারেন
পত্রিকার ভিউ। তবে ওই খবরের নিচের মন্তব্যগুলো পড়বেন না প্লিজ।
আরো দুটি জনগুরুত্বপূর্ণ সংবাদের লিংক:
আমাদের ছোট মেয়ে জন্মগ্রহণ করেছে
জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রকাশনায় লেখা আহবান
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন