somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিটক বিপর্যয় অথবা মোবাইল বেনিয়ার কাছে যেভাবে ফিরতে হয় শেষমেশ

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেলিটক সিমের প্যাকেটের গায়ে নাম্বার দেখে সকালেই আমি ১২৩৪-এ ফোন করি। ধরেন এক মহিলা। আমি সরাসরি টেলিটক ইন্টারনেটের কনফিগারেশন জানতে চাই। উত্তরে তিনি আচমকা আমার অবস্থান জানতে চান। ভাবি, টাওয়ার-ফাওয়ারের ব্যাপার হতে পারে হয়তো। আমি জানাই সবিস্তারে। মহিলা বলেন, আপনি কাইন্ডলি আমাদের বনানী অফিসে যান। অবাক হই, দু লাইনের কনফিগারেশনের জন্য অফিসে যেতে হবে? বলি, আপনি বরং বনানীর ফোন নাম্বারটা দিন। তিনি নাম্বার দিলেন। সেই নাম্বারে ফোন করতে গিয়ে শুনি, 'এই নাম্বারটি বর্তমানে খালি আছে।' উপায় না দেখে ঢুঁ মারি টেলিটকের ওয়েবসাইটে। পোড়া কপাল, সেটা ডাউন! এর আগের দিনও একই অবস্থা দেখেছিলাম। অতঃপর গুগলের ক্যাশ থেকে হেল্পলাইনের নাম্বার জোগাড় করি। সকালে কী দেখে বেরিয়েছিলাম, মনে পড়ছে না, দুটো নাম্বারই বন্ধ পেলাম। শনিবার যেহেতু, ভাবলাম হেল্পলাইনও নিশ্চয়ই ছুটিতে।

বনানী কাস্টমার সেন্টারে দু দণ্ড আলাপ
অনেক খুঁজেটুজে বনানী কাস্টমার কেয়ার সেন্টারের একটা নাম্বারে ফোন করি। কেউ একজন ধরল, কন্ঠ শুনে মনে হল অল্পবয়সী। নিম্নলিখিত কথাবার্তা হল তার সঙ্গে।
- আমার পিসিতে ইন্টারনেট কানেকশন কিভাবে সেটআপ করবো, একটু বলবেন?
- উমমম...... আপনি পিসিস্যুট ইনস্টল করেন। কানেকশন পেয়ে যাবেন।
- পিসিস্যুট কোথায় পাওয়া যাবে?
- ইন্টারনেটে গুগল থেকে পাবেন।
- কনফিগারেশনটা কি ফোনে বলা যাবে?
- এগুলো আমাদের কাছে প্রিন্ট করা থাকে। আপনি আমাদের অফিসে আসলে পাবেন। ফোনে তো এতোকিছু বলা সম্ভব নয়, তাই না?
- ঠিক।

বিকেলে আবার কাস্টমার কেয়ারের ফোন
বিকেলে একটা নম্বর থেকে কল আসে-
- ভাই আপনি মিসকল দিয়েছিলেন?
- না তো! এটা কি টেলিটকের কাস্টমার কেয়ার?
- হ্যাঁ।
- মিসকল তো না। কলই করেছিলাম। আপনি কি একটু হেল্প করতে পারেন ইন্টারনেট সেটআপ নিয়ে?
- বলুন কী সমস্যা?
- টাকা রিচার্জ করেছি। রেজিস্ট্রেশনও করেছি। রিপ্লাইও এসেছে। কিন্তু ইন্টারনেট তো অ্যাকটিভ হয় না।
- আপনি কী সেট ব্যবহার করেন?
- নকিয়া (মডেল নাম্বার বললাম)
- সমস্যা হল, এই মডেলের ফোনে টেলিটকের ইন্টারনেট ব্যবহার করলে ভাইরাস চলে আসে।
- আমি এর আগে এই সেটে গ্রামীণফোনের ইন্টারনেট ইউজ করেছি। সমস্যা তো হয়নি।
- এটা আমাদের টেলিটকে হয়। এইজন্য আমরা মানা করি। আপনি একটা কাজ করতে পারেন। ওয়ারিদের ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
- সেটা কি ভালো হবে?
- হ্যাঁ, ভালো হবে। আচ্ছা, আপনি সাপোর্টের আরেকজনের সঙ্গে কথা বলেন।
- জ্বি ভাই, দেন। (এ পর্যায়ে আরেকজন এলেন)
- টেলিটকের স্পিড আসলে একটু কম। তবে সামনে আমাদের কিছু ভালো প্যাকেজ আসছে।
- আমি আনলিমিটেড ইউজ করতে চাই। কী করা যায়, বলেন তো ভাই?
- আনলিমিটেড চাইলে আপনি গ্রামীণের ৩৪৫ টাকার একটা প্যাকেজ আছে, ওইটা ব্যবহার করেন।
- হুমমম...... সেটাই হয়তো ব্যবহার করতে হবে। তবে ভাই একটা কথা বলি, টেলিটক কেন দাঁড়াচ্ছে না, ভবিষ্যতেও কেন দাঁড়াবে না এটা আজকে আমার জানা হয়ে গেছে।

কথা আর বাড়ালাম না। কারণ বুঝতে পারছিলাম, মন খারাপের মেঘ জমছে। ইন্টারনেটের জন্য নয়, দেশীয় একটি প্রতিষ্ঠান কিভাবে আত্মহননের দিকে এগিয়ে যাচ্ছে, কিভাবে অবলীলায় আত্মহত্যা করতে পারে- নিজের চোখে সেটা দেখেই মনটা খারাপ ছিল অনেকক্ষণ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৭
২২টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

=এলোরে ঐ রহমতের মাস=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০


রহমতের মাস চলে এলো,
নেকি করো হাসিল এবার;
দানের হাত বাড়িয়ে-করো
সাধ্য মত চেষ্টা দেবার।

পরনিন্দা করো নাকো;
গীবত হতে দূরে থাকো;
মন ক্যানভাসে আল্লাহর নাম
দিবানিশি নীরব আঁকো।

নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত;
সকল সময় বলো সত্য,
ভালো কর্ম... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

মানুষের যৌনজীবন নিয়ে আপনার এত আগ্রহ কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৬


স্টিফেন হকিং একবার বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে নিশ্চিতভাবে বলতেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো বাঙালির মস্তিষ্ক — যেটি যেকোনো খবর,... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

×